01/03/2026
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, গত ২৮/০২/২০২৬ইং তারিখে শার্প-এর প্রধান কার্যালয়, সৈয়দপুরে সংস্থার “কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬” অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন: ১. জনাব মোঃ মাজহারুল আনোয়ার (প্রধান নির্বাচন কমিশনার) ২. ড. জেবুন নাহার মীরা (নির্বাচন কমিশনার) ৩. ড. মোজাহিদ-ই রহমান (নির্বাচন কমিশনার)
অনুষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার অফিসার জনাব মোঃ নাছির উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইয়ুব খান, উপপরিচালক (প্রতিষ্ঠান-২), সদর কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা। এবং বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ আবু বক্কর সিদ্দীক, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারী; জনাব নুসরাত ফাতেমা, সহকারী পরিচালক; জেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারী; জনাব নুর মোহাম্মদ, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা সমাজসেবা কার্যালয়, সৈয়দপুর, নীলফামারী।
উপস্থিত সাধারণ পরিষদের সদস্যদের সম্মতিতে আগামী মেয়াদের জন্য নিম্নলিখিত নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে:
• সভাপতি: জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার
• সহ-সভাপতি: মোছাঃ শরীফা মমতাজ
• সাধারণ সম্পাদক: মোছাঃ আজিমা বেগম
• কোষাধ্যক্ষ: মোঃ আখতারুল ইসলাম মৃধা
• নির্বাহী সদস্য: প্রণবেশ গোস্বামী
• নির্বাহী সদস্য: মোঃ শামসুদ্দীন
• নির্বাহী সদস্য: মোঃ আমিরুল ইসলাম
নির্বাচন কমিশন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। শার্প কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই নতুন গতিশীল নেতৃত্বের মাধ্যমে সংস্থাটি "স্বনির্ভরতা ও পুনর্বাসন কার্যক্রম" বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে।
আমরা সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই।