14/02/2025
আশরাফী সিলসিলা: সুফীবাদের গৌরবময় উত্তরাধিকার"
আমরা যারা সুফীবাদের আদর্শ নিজের অন্তরে লালন করি, আমরা প্রায় সকলে জানি পৃথিবীতে চারটি বড় সিলসিলা রয়েছে এবং এই চার সিলসিলা বা (তরিকার) অনেক শাখা ও উপশাখা রয়েছে।
এই শাখাগুলোর মধ্যে অন্যতম গ্রহণযোগ্য, মর্যাদাপূর্ণ ও গৌরবময় শাখা বা সিলসিলা হিসেবে সমধিক প্রসিদ্ধ হল সিলসিলায়ে আশরাফিয়া। এই সিলসিলার প্রধান পৃষ্ঠপোষক হলেন সৈয়দ শাহ্ মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রাদি.), মাখদুম আশরাফ সিমনানী (রাদি.) হলেন, ত্রয়োদশ শতাব্দীর মহান সংস্কারক, আইনবিদ, ধর্মতাত্ত্বিক, কবি ও সুফিবাদের প্রচারকারী।
সৈয়দ মাখদুম আশরাফ (রাদি.) এর নাম অনুসারে তাঁর মুরীদ বা ভক্তগণ নিজের নামের সাথে 'আশরাফী ' ব্যবহার করেন যা অনেক শ্রদ্ধার ও একনিষ্ঠতার দৃষ্টান্ত, এটি তাদের আধ্যাত্মিক উপাধি।
এই সিলসিলা আজ ৭৬০ বছরেরও অধিক সময় ধরে নিজের প্রচারধর্মী বৈশিষ্ট্য নিয়ে সুফিবাদের সুমহান আদর্শ প্রচার করে আসছে।
মহানবী (দ.) এর উত্তরসূরীরা হলেন এই সিলসিলার পীর - মাশায়েখগণ (দায়িত্বশীল)। এই পীর- মাশায়েখগণের ব্যক্তিত্ব বিশ্লেষণ করলে শরিয়ত, তরিকত,মানবসেবা,শিক্ষা ও প্রকৃত সূফীবাদের দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়।
এই সিলসিলায় শাহ্ হাজি আহমেদ জায়েশী,শাহ্ আলী হুসাইন আশরাফী,সৈয়দ নাঈম আশরাফ জিলানী, সৈয়দ মুখতার আশরাফ জিলানী (রহ.)'র মত বড় বড় সংস্কারক জন্ম নিয়েছেন।
এই সিলসিলার মাধ্যমে নানা জনকল্যাণমূলক কাজ পরিচালনা ও আদর্শ বিরোধীদের আগ্রাসন প্রতিহত, শিক্ষা ও ইসলামি সংস্কৃতির বিস্তার এবং সূফীবাদী চেতনার বিকাশ করে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশে এই সিলসিলার ভক্ত ও অনুসারী বিদ্যমান।
মহান আল্লাহ তা'য়ালা আমাদের সকলকে এই মর্যাদাপূর্ণ সিলসিলার ফয়ুজ লাভ এবং এই সিলসিলার পীর-মাশায়েখ গণের নির্দেশিত আদেশ পালনের তৌফিক দান করুক।
তৌসিফ রেজা আশরাফী
লেখক ও সাংবাদিক।