Saidpur Bondhushava

Saidpur Bondhushava ‘প্রথম আলো বন্ধুসভা’ প্রথম আলোর পাঠক সংগঠন ও সামাজিক সংগঠন।

শুভ জন্মদিন রাইম চৌধুরী সৈয়দপুর বন্ধুসভা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আপনার আগামীর দ...
19/08/2026

শুভ জন্মদিন রাইম চৌধুরী
সৈয়দপুর বন্ধুসভা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আপনার আগামীর দিনগুলো সমৃদ্ধ হোক, ভালোর সাথে আলোর পথের এই যাত্রা অব্যাহত থাকুক ।

শুভেচ্ছায়ঃ প্রথম আলো বন্ধুসভা সৈয়দপুর

হাজার বছর ধরে উপন্যাস নিয়ে সৈয়দপুর বন্ধুসভার পাঠচক্র জহির রায়হানের কালজয়ী উপন্যাস ❝হাজার বছর ধরে❞ নিয়ে পাঠচক্রের আয়োজন ক...
01/08/2026

হাজার বছর ধরে উপন্যাস নিয়ে সৈয়দপুর বন্ধুসভার পাঠচক্র

জহির রায়হানের কালজয়ী উপন্যাস ❝হাজার বছর ধরে❞ নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভা। শনিবার (১ আগস্ট ) বিকেলে সৈয়দপুরের রহমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

এসময় উপন্যাসটির সারমর্ম তুলে ধরেন সৈয়দপুর বন্ধুসভার পাঠচক্র বিষয়ক সম্পাদক মাইশা মালিহা। তিনি উপন্যাসটির কাহিনি, চরিত্র ও সামাজিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় আলোচকেরা বলেন বলেন উপন্যাসে গ্রামীণ বাংলার চিরায়ত জীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম, কুসংস্কার, দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং নারীর প্রতি অবিচারের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

পাঠ পর্যালোচনায় স্নাতা ও উর্নিশা উপন্যাসে নারীদের জীবন, তাদের সংগ্রাম, এবং সমাজব্যবস্থার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, সময়ের পরিবর্তন হলেও উপন্যাসে উঠে আসা অনেক বিষয় এখনো দেখা যায়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভার উপদেষ্টা এম আর আলম ঝন্টু, সাধারণ সম্পাদক আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিন আরিফ লাবিব, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার নীলু, ম্যাগাজিন সম্পাদক এম হাসান হাবিব, বইমেলা সম্পাদক মাহির শাহরিয়ার, বন্ধু মিফতাহুল জান্নাত, নুসরাত জাহান নিছা, রুবাইয়াত বারী, মেহেদী হাসান সহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা।

পাঠচক্র শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে জ্ঞান ও মানবিক মূল্যবোধ বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকৃতি-পরিবেশ বিষয়ে কুইজ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন সৈয়দপুর বন্ধুসভার প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভার উদ্যোগে প্রকৃতি-পরিবেশ...
27/07/2026

প্রকৃতি-পরিবেশ বিষয়ে কুইজ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন সৈয়দপুর বন্ধুসভার

প্রথম আলো সৈয়দপুর বন্ধুসভার উদ্যোগে প্রকৃতি-পরিবেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি সৈয়দপুরের হাজারীহাট স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এ সময় আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সিনিয়র প্রভাষক নার্গিস পারভীন, প্রথম আলো সৈয়দপুর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা এম আর আলম ঝন্টু এবং উপদেষ্টা হোসনে আরা লিপি।

আলোচনা শেষে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল বনজ ও ফলজ প্রজাতির মেহগনি, জারুল, বকুল, রেইনট্রি, নিম, বনকাঁঠাল, জলপাই, কাঠবাদাম, কাঁঠাল ও আমলকী।

পরে প্রধান অতিথি লুৎফর রহমান চৌধুরী দুটি বনকাঁঠাল গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে মোট ১৫০টি বনজ ও ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সৈয়দপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক ও বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক আহসান হাবিব জনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাধনা রায় ও তাহমিন আরিফ লাবিব, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার নীলু, সহ-সাংগঠনিক সম্পাদক রাইম চৌধুরী, অর্থ সম্পাদক রেজা আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইশা মালিহা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিতৌশী রায় সৃষ্টি, বইমেলা সম্পাদক মাহির শাহরিয়ার এবং সদস্য আশিক হাসান সজিব খান, স্নাতা, রুবা, মাইশা, উর্নিশা, আবরার, মারফিয়া, রেয়াংশ রায় তীর্থ, রাইসা, সিয়াম রুদ্রসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.bondhushava.com/activities/wmwk5y3k0n
07/06/2026

https://www.bondhushava.com/activities/wmwk5y3k0n

আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুসভার তরুণ সদস্যরা রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি পরিবেশন করেন। ত...

07/06/2026

আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুসভার তরুণ সদস্যরা রবীন্দ্রসংগীত ও নজরুলগীতি পরিবেশন করেন। ত...

https://www.bondhushava.com/activities/6ymc5tn3wv
24/05/2026

https://www.bondhushava.com/activities/6ymc5tn3wv

মানববন্ধনে বন্ধুসভার সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন সৈয়দপুর বন্.....

শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নীপিড়নের প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন...
21/05/2026

শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নীপিড়নের প্রতিবাদ এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে দেশব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ ককর্মসূচি ।

স্থান: সৈয়দপুর প্রেসক্লাবের সামনে
সময়: আগামীকাল শুক্রবার, বিকাল ৪.০০ টা

সর্বস্তরের সকলকে অংশগ্রহণের আহ্বান


“ভগবান বা আল্লাহ আমাদের সামনে থাকেন না, তাই আমাদের সামনে মা পাঠিয়েছেন”সৈয়দপুর বন্ধুসভার আয়োজনে মা দিবস উপলক্ষে এক আবেগঘন...
11/05/2026

“ভগবান বা আল্লাহ আমাদের সামনে থাকেন না, তাই আমাদের সামনে মা পাঠিয়েছেন”

সৈয়দপুর বন্ধুসভার আয়োজনে মা দিবস উপলক্ষে এক আবেগঘন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় রহমত উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় মায়ের প্রতি ভালোবাসা, ত্যাগ ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা।

আলোচনা সভায় বন্ধুরা তাদের মাকে বলা হয়নি এমন অনেক অনুভূতির কথা তুলে ধরেন। শৈশবের স্মৃতি, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের গল্প বলতে গিয়ে পুরো পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। একপর্যায়ে উপস্থিত অনেকের চোখে অশ্রু নেমে আসে এবং কান্নাজড়িত কণ্ঠে সবাই নিজেদের মায়ের স্মৃতি ও ভালোবাসার কথা প্রকাশ করেন।

সৈয়দপুর বন্ধুসভার সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সৈয়দপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একজন মমতাময়ী মা মমতা রায়।

অনুষ্ঠানের শুরুতে মাকে নিয়ে গান পরিবেশন করেন সৈয়দপুর বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিতৌশী রায় সৃষ্টি, মায়ের পছন্দের গান পরিবেশন করেন যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিন আরিফ লাবিব এবং মাকে নিয়ে কবিতা আবৃত্তি করেন সদস্য রেয়াংশ রায় তীর্থ।

দিকনির্দেশনামূলক বক্তব্য ও মায়ের ত্যাগ-অবদান নিয়ে আলোচনা করেন প্রথম আলোর সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এবং বন্ধুসভার উপদেষ্টা এম আর আলম ঝন্টু এবং উপদেষ্টা হোসনে আরা লিপি।

এ সময় আরও উপস্থিত থেকে নিজেদের মায়েদের নিয়ে গল্প ও স্মৃতিচারণ করেন সৈয়দপুর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাধনা রায়, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার নীলু, অর্থ সম্পাদক রেজা আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইশা মালিহা, সাংস্কৃতিক সম্পাদক দিপ্তী সিংহ রায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শ্রাবণী রায়, কার্যনির্বাহী সদস্য সাধন চন্দ্র দাস, বন্ধু মাহামুদা আক্তার মৌ, নুসরাত জাহান নিছা, স্রোতস্বিনী রায়, মুগ্ধ সহ অন্যান্যরা।

10/05/2026
https://www.bondhushava.com/activities/9ptm4jbboe
20/04/2026

https://www.bondhushava.com/activities/9ptm4jbboe

শুরুতেই সভাপতি মমতাজ পারভীন পরীক্ষার্থী বন্ধুদের উদ্দেশে আন্তরিক শুভকামনা জানান এবং সবাইকে বন্ধুসভার কার্যক্.....

Address

Saidpur
5310

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur Bondhushava posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Saidpur Bondhushava:

Shortcuts

Share