ছড়িয়ে দাও সীমাহীন আলো, রহনপুর

ছড়িয়ে দাও সীমাহীন আলো, রহনপুর একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন

🌍 আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ 🌍আজকের যুব সমাজ হলো আগামী দিনের নেতৃত্ব! আন্তর্জাতিক যুব দিবসে, আমরা আমাদের তরুণ প্রজন্মের উ...
12/08/2025

🌍 আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ 🌍

আজকের যুব সমাজ হলো আগামী দিনের নেতৃত্ব! আন্তর্জাতিক যুব দিবসে, আমরা আমাদের তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা, শক্তি, এবং সাহসকে উদযাপন করি। তারা শুধু বর্তমানের নয়, ভবিষ্যতেরও পরিবর্তন আনতে সক্ষম।
তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগিয়ে আসুন!
জ্ঞান অর্জন, নতুন দক্ষতা শেখা, এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ গ্রহণ করুন। আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিন এবং একটি সুন্দর বিশ্ব গড়ুন।

আসুন, আমরা সবাই মিলে তরুণদের ক্ষমতায়নে কাজ করি এবং একটি উন্নত ও সমৃদ্ধ বিশ্ব গড়ার লক্ষ্যে এগিয়ে যাই।

❝ছড়িয়ে দাও সীমাহীন আলো❞
(একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন)

🌙 "ছড়িয়ে দাও সীমাহীন আলো" এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা 🌿ত্যাগ, বিশ্বাস ও সহানুভূতির এই পবিত্র দিনে,আমরা "ছড়িয়...
06/06/2025

🌙 "ছড়িয়ে দাও সীমাহীন আলো" এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা 🌿

ত্যাগ, বিশ্বাস ও সহানুভূতির এই পবিত্র দিনে,
আমরা "ছড়িয়ে দাও সীমাহীন আলো"-এর পক্ষ থেকে জানাই হৃদয়ের গভীর থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা।

আসুন, এই মহিমান্বিত দিনে নিজেদের মধ্যে গড়ে তুলি একতা, ছড়িয়ে দিই ভালোবাসা, আর জাগিয়ে তুলি মানবতার আলো।
ত্যাগের এই মহান শিক্ষা আমাদের সমাজে সৃষ্টি করুক নতুন সম্ভাবনা ও পরিবর্তনের অনুপ্রেরণা।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে,
প্রতিটি হৃদয়ে ফুটে উঠুক সহানুভূতির আলো।

ঈদ মোবারক!
— ছড়িয়ে দাও সীমাহীন আলো
(একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন)

🌍 বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ 🌿         | ৫ জুন ২০২৫ |“পৃথিবী আমাদের ঘর — এর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।”আজকের দিনটা কেবল একটি...
05/06/2025

🌍 বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ 🌿
| ৫ জুন ২০২৫ |

“পৃথিবী আমাদের ঘর — এর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।”

আজকের দিনটা কেবল একটি তারিখ নয়, এটি আমাদের সচেতন হওয়ার, নিজেদের দিকে ফিরে তাকানোর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার প্রতিজ্ঞা নেওয়ার দিন।

জলবায়ু পরিবর্তন, বনভূমি উজাড়, দূষণ, বন্যা, খরা— সবই প্রকৃতির করুণ আর্তনাদ। আমরা যদি এখনই না জাগি, তাহলে আমাদের ভবিষ্যৎ হয়তো থাকবে না এতটাই সবুজ ও শান্তিময়।

আমাদের সংগঠন "ছড়িয়ে দাও সীমাহীন আলো" বরাবরের মতোই সমাজের উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও সচেষ্ট। বৃক্ষরোপণ হোক বা পরিচ্ছন্নতা অভিযান — আমরা বিশ্বাস করি, এক একটি ছোট কাজ থেকেই শুরু হয় বড় পরিবর্তন।

🌱 আজকের অঙ্গীকারঃ
– অন্তত একটি গাছ লাগাবো
– প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে ‘না’ বলবো
– নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখবো
– অন্যদেরও সচেতন করবো

💚 আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি এমন একটি পৃথিবী, যেখানে প্রাণ আছে, প্রকৃতির ছোঁয়া আছে, আর আছে সুস্থ বেঁচে থাকার নিশ্চয়তা।

❝পরিবেশ রক্ষা শুধু কাজ নয়, এটা এখন আমাদের অস্তিত্বের লড়াই❞

সচেতনতায়ঃ
❝ছড়িয়ে দাও সীমাহীন আলো, রহনপুর❞
(একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন)




#ছড়িয়ে_দাও_সীমাহীন_আলো

🇧🇩 মহান স্বাধীনতা দিবস ; স্বাধীনতার ৫৪ বছর 🌺      | ২৬ মার্চ ২০২৫ |আজ ২৬শে মার্চ—মহান স্বাধীনতা দিবস! এই দিনটি শুধুমাত্র...
25/03/2025

🇧🇩 মহান স্বাধীনতা দিবস ; স্বাধীনতার ৫৪ বছর 🌺
| ২৬ মার্চ ২০২৫ |

আজ ২৬শে মার্চ—মহান স্বাধীনতা দিবস! এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতীক। ১৯৭১ সালের এই দিনে আমরা শপথ নিয়েছিলাম মুক্তির, শৃঙ্খল ভাঙার, অধিকার আদায়ের। সেই লড়াই আজও চলমান—শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতার আলোয় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াই!

আমরা কৃতজ্ঞ সেই লাখো বীরের প্রতি, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এই পতাকার জন্য। আমরা কৃতজ্ঞ সেই নির্ভীক নেতৃত্বের প্রতি, যারা একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছিলেন।

আসুন, আজকের দিনে আমরা শপথ নেই—শুধু মুখে নয়, কাজে প্রমাণ করবো যে আমরা স্বাধীনতার প্রকৃত উত্তরাধিকারী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, সৎ ও যোগ্য নাগরিক হয়ে, একসাথে গড়ে তুলবো স্বপ্নের সোনার বাংলাদেশ!🇧🇩❤️

— ছড়িয়ে দাও সীমাহীন আলো
(একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন)

🌍 আন্তর্জাতিক নারী দিবস - ২০২৫ ♀️      | ৮ মার্চ ২০২৫ |♀️ নারীর সমান অধিকার, নেতৃত্বে নারীর অগ্রগতি, সমতার জগৎ গড়ার স্বপ...
08/03/2025

🌍 আন্তর্জাতিক নারী দিবস - ২০২৫ ♀️
| ৮ মার্চ ২০২৫ |

♀️ নারীর সমান অধিকার, নেতৃত্বে নারীর অগ্রগতি, সমতার জগৎ গড়ার স্বপ্ন!

আমরা বিশ্বাস করি, সাহসী পদক্ষেপই পারে সমাজকে বদলে দিতে। নারীর ক্ষমতায়ন শুধু একটি শব্দ নয়, এটি একটি আন্দোলন—একটি পরিবর্তনের যাত্রা। আজকের দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীর সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নেওয়ার দিন।

আসুন, সবাই মিলে নারীর জয়গান গাই, তাদের সাফল্যকে সম্মান জানায় এবং সমতার জন্য একসঙ্গে কাজ করি!

— ছড়িয়ে দাও সীমাহীন আলো
(একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন)

🌙 পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 🌙আসছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস—পবিত্র মাহে রমজান। এ মাস আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মা...
01/03/2025

🌙 পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 🌙

আসছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস—পবিত্র মাহে রমজান। এ মাস আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস। রমজান আমাদের ত্যাগ, ধৈর্য ও পরোপকারের শিক্ষা দেয়।

"ছড়িয়ে দাও সীমাহীন আলো" পরিবার সবার জন্য এ পবিত্র মাসের অফুরন্ত বরকত ও রহমত কামনা করছে। আসুন, আমরা রমজানের শিক্ষাকে অন্তরে ধারণ করি, বেশি বেশি ইবাদত করি এবং অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।

✨ রমজান হোক মানবতার আলো ছড়ানোর মাস ✨

ইফতার ও সেহরিতে সতর্ক থাকুন, সংযমী হোন, আল্লাহর রহমত লাভ করুন।

— "ছড়িয়ে দাও সীমাহীন আলো"
(একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন)

🌿 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ 🇧🇩"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."১৯৫২ সালের এই দিনে ...
21/02/2025

🌿 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ 🇧🇩

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..."

১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মত্যাগ করেছিলেন সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা অনেক শহীদ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলা ভাষা।

আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—শুধু বাংলা ভাষাকে ভালোবাসাই নয়, ভাষার সঠিক ব্যবহার, সংরক্ষণ ও প্রচারের জন্যও কাজ করবো।

🔹 শ্রদ্ধা ও ভালোবাসা সকল ভাষা শহীদের প্রতি।
🔹 বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।

ছড়িয়ে দাও সীমাহীন আলো, রহনপুর
(একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন)

আয়োজনঃ ১৬> শিক্ষামূলক আয়োজন📢 গোমস্তাপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সায়েন্স অলিম্পিয়াড! 🔬📚বিজ্ঞান ও প্রযুক্তির পথে নতুন...
15/02/2025

আয়োজনঃ ১৬
> শিক্ষামূলক আয়োজন

📢 গোমস্তাপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সায়েন্স অলিম্পিয়াড! 🔬📚

বিজ্ঞান ও প্রযুক্তির পথে নতুন যাত্রা! 🎉

২৫০+ জন প্রতিযোগীর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হলো "গোমস্তাপুর উপজেলা ১ম সায়েন্স অলিম্পিয়াড"।
বিজ্ঞানচর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করতে প্রতিযোগীরা দেখিয়েছে অসাধারণ মেধা ও দক্ষতা।

🎁 আকর্ষণীয় পুরস্কারসমূহ:
🥇 ১ম পুরস্কার: ল্যাপটপ ও ক্রেস্ট
🥈 ২য় পুরস্কার: স্মার্টফোন ও ক্রেস্ট
🥉 ৩য় পুরস্কার: বাটন ফোন ও ক্রেস্ট
🏅 ৪র্থ পুরস্কার: স্মার্টওয়াচ ও ক্রেস্ট
📏 ৫ম পুরস্কার: সায়েন্টিফিক ক্যালকুলেটর ও ক্রেস্ট
🎊 ৬ষ্ঠ থেকে ১৫শ স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আরও দারুণ পুরস্কার!

অলিম্পিয়াডের এই সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞানচর্চায় আরও অনুপ্রেরণা জোগাবে!

💡বিজ্ঞান জানবো বিশ্ব বদলাবো আলো ছড়িয়ে এগিয়ে যাবো। ! 🚀

#বিজ্ঞান_অলিম্পিয়াড #গোমস্তাপুর #শিক্ষা #বিজ্ঞানপ্রযুক্তি

📢 বিজ্ঞান অন্বেষণের পথে আরেক ধাপ! 🔬🚀আজ সফলভাবে সম্পন্ন হলো "গোমস্তাপুর উপজেলা ১ম সায়েন্স অলিম্পিয়াড ২০২৫" 📝✨প্রতিযোগীদের...
15/02/2025

📢 বিজ্ঞান অন্বেষণের পথে আরেক ধাপ! 🔬🚀

আজ সফলভাবে সম্পন্ন হলো "গোমস্তাপুর উপজেলা ১ম সায়েন্স অলিম্পিয়াড ২০২৫" 📝✨
প্রতিযোগীদের মধ্যে ছিল দারুণ উদ্দীপনা, যুক্তির লড়াই আর বিজ্ঞানচিন্তার প্রতিফলন! 🔥

⚡ নতুন জ্ঞান, নতুন অভিজ্ঞতা – ভবিষ্যতের বিজ্ঞানী তৈরি হচ্ছে এখান থেকে!

📸 কিছু ঝলক তুলে ধরা হলো এই বিশেষ মুহূর্তগুলোর! 📷💡
সবাইকে শুভকামনা, ফলাফলের জন্য অপেক্ষায় থাকুন! 🏆🥇

#বিজ্ঞান_অলিম্পিয়াড #ছড়িয়ে_দাও_সীমাহীন_আলো

🔬তোমার সায়েন্স দক্ষতা যাচাই করার সেরা সুযোগ! ✴️বিজ্ঞান জানবো বিশ্ব বদলাবো আলো ছড়িয়ে এগিয়ে যাবো।গোমস্তাপুর উপজেলায় প্রথম ...
13/02/2025

🔬তোমার সায়েন্স দক্ষতা যাচাই করার সেরা সুযোগ! ✴️
বিজ্ঞান জানবো বিশ্ব বদলাবো আলো ছড়িয়ে এগিয়ে যাবো।

গোমস্তাপুর উপজেলায় প্রথম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে " গোমস্তাপুর উপজেলা ১ম সায়েন্স অলিম্পিয়াড ২০২৫। যেখানে অংশগ্রহণ করছে ৩০০+ শিক্ষার্থী।

📅 পরীক্ষার তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার)
📍 স্থান: রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়
🕜 সময়: সকাল ০৯:৩০ মিনিট

📆 পুরষ্কার বিতরণী: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার)
📍স্থান: উৎসব কমিউনিটি সেন্টার, বড় বাজার
🕜 সময়: বিকাল ০৩:০০ মিনিট

🎁 আকর্ষণীয় পুরস্কারসমূহ:
🥇 ১ম পুরস্কার: ল্যাপটপ ও ক্রেস্ট
🥈 ২য় পুরস্কার: স্মার্টফোন ও ক্রেস্ট
🥉 ৩য় পুরস্কার: বাটন ফোন ও ক্রেস্ট
🏅 ৪র্থ পুরস্কার: স্মার্টওয়াচ ও ক্রেস্ট
📏 ৫ম পুরস্কার: সায়েন্টিফিক ক্যালকুলেটর ও ক্রেস্ট
🎊 ৬ষ্ঠ থেকে ১০ম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আরও দারুণ পুরস্কার!

💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ২০ টাকা
তুমি যদি ৯ম, ১০ম শ্রেণির শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে রেজিস্ট্রেশন করো এখনই।

📞 যোগাযোগ: ০১৭২১-২৭২৯০১, ০১৮১৭-২৮১১৩২

আয়োজনেঃ ছড়িয়ে দাও সীমাহীন আলো, রহনপুর
(একটি স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন)

🔬 গোমস্তাপুরের সবচেয়ে বড় সায়েন্স অলিম্পিয়াড! 🔥তুমি কি নবম-দশম শ্রেণির শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী? তাহলে তোমার জন্য...
06/02/2025

🔬 গোমস্তাপুরের সবচেয়ে বড় সায়েন্স অলিম্পিয়াড! 🔥

তুমি কি নবম-দশম শ্রেণির শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী? তাহলে তোমার জন্য আসছে "গোমস্তাপুর উপজেলা ১ম সায়েন্স অলিম্পিয়াড ২০২৫!" 🚀

📅 পরীক্ষার তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার)
📍 স্থান: রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়
🕜 সময়: সকাল ০৯:৩০ মিনিট

📆 পুরষ্কার বিতরণী: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার)
📍স্থান: উৎসব কমিউনিটি সেন্টার, বড় বাজার
🕜 সময়: বিকাল ০৩:০০ মিনিট

🎁 আকর্ষণীয় পুরস্কারসমূহ:
🥇 ১ম পুরস্কার: ল্যাপটপ ও ক্রেস্ট
🥈 ২য় পুরস্কার: স্মার্টফোন ও ক্রেস্ট
🥉 ৩য় পুরস্কার: বাটন ফোন ও ক্রেস্ট
🏅 ৪র্থ পুরস্কার: স্মার্টওয়াচ ও ক্রেস্ট
📏 ৫ম পুরস্কার: সায়েন্টিফিক ক্যালকুলেটর ও ক্রেস্ট
🎊 ৬ষ্ঠ থেকে ১০ম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আরও দারুণ পুরস্কার!

📝 পরীক্ষার বিষয়:
✅ পদার্থবিজ্ঞান ✅ রসায়ন ✅ জীববিজ্ঞান ✅ গণিত
(৫০ নম্বরের পরীক্ষা, MCQ, ছোট প্রশ্ন)

💰 রেজিস্ট্রেশন ফি: মাত্র ২০ টাকা

📞 যোগাযোগ: ০১৭২১-২৭২৯০১, ০১৮১৭-২৮১১৩২

এমন আয়োজন গোমস্তাপুরে আগে কখনো হয়নি! এখনই রেজিস্ট্রেশন করো এবং সুযোগ নাও দারুণ পুরস্কার জয়ের! 🏆💡

রেজিস্ট্রেশনের জন্য আমরা শীঘ্রই আসছি তোমার ক্যাম্পাসে📋

আরও বিস্তারিত জানতে চোখ রাখো আমাদের পেইজে এবং ফরমটি দেখো।

Address

Rohanpur
6320

Telephone

+8801721272901

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছড়িয়ে দাও সীমাহীন আলো, রহনপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছড়িয়ে দাও সীমাহীন আলো, রহনপুর:

Share