05/12/2023
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ৫ ডিসেম্বর, ২০২৩ উদযাপন উপলক্ষ্যে চার শতাধিক স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়। দেশসেরা ২০জন স্বেচ্ছাসেবককে এই পুরস্কার প্রদান করা হয়। অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ ১৭তম পুরস্কার অর্জন করেন।
এই অনুষ্ঠানটির আয়োজক ছিলো আন্তর্জাতিক সংস্থা VSO (Voluntary Service Overseas), Volunteer Opportunities এবং IDMVS (Institute of Disaster Management and Vulnerability Studies - University of Dhaka)। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হারিস ওসমান (হাই কমিশনার, ব্রুনেই দারুসসালাম), প্রফেসর এএসএম মাকসুদ কামাল ( উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়), ক্রিস্টিম ব্লকুজ (ইউএনএফপিএ এর বাংলাদেশ প্রতিনিধি),টুমু পুটিয়ানেন (আইএলও বাংলাদেশ প্রতিনিধি), প্রফেসর খন্দকার মুকাদ্দেম হোসাইন( উপ-উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), এবং অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।
এই অর্জন অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠনের নিবেদিত সকল স্বেচ্ছাসেবক,দাতা এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করা হলো।