11/09/2024
ফয়সাল আহমেদ শাওন(সিএসই, আইডি:১৯০৪১২৮), চুয়েটের সিএসই ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের একজন শিক্ষার্থী।
গত ১৬ তারিখ আকস্মিকভাবে তার আম্মুর ব্রেস্ট ক্যান্সার( স্টেইজ-২) ধরা পড়ে।
দেশের এহেন সময়ে একজন মা, যিনি পরিবারের সবচেয়ে আশা ভরসার মানুষ, তিনিই আক্রান্ত হয়েছেন ব্যয়বহুল মরণব্যাধী ক্যান্সারে।
ক্যান্সারের চিকিৎসায় ইতোমধ্যে তার পরিবারের প্রায় ৪ লাখ টাকার মতো খরচ হয়েছে। আমরা জানি ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল এবং সামনে আরো ৮ টা কেমো, ১৯ টা রেডিওথেরাপি এবং হরমোন থেরাপি দেওয়া লাগবে। সব মিলিয়ে আরো প্রায় ৮-১০ লাখ এর মতো খরচ লাগতে পারে চিকিৎসার জন্য।
আমরা তার ফ্যামিলির এই দুঃসময়ে তার পাশে দাঁড়ালে একজন মা নতুন জীবন খুঁজে পেতেন। আমরাও আমাদের মা'কে ফিরে পাবো।
আমরা বিশ্বাস করি, একজন ব্যাচমেটের এমন দুর্যোগপূর্ণ সময়ে আমরাসহ শিক্ষক ও এলামনাই সকলেই এগিয়ে আসলে চিকিৎসার এটুকু অর্থ সংগ্রহ কোন সমস্যাই না, এতে একজন মা সুস্থ হতেন, আমাদের ব্যাচমেট ফিরে পেতো আশার বাণী।
এই কারণেই, আমাদের উচিত, নিজের যা কিছু আছে, যতটুকু সম্ভব, তাই দিয়ে ফয়সালের মায়ের জন্য সহায়তার ব্যবস্থা করা, এবং তার পরিবারের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া।
Bkash:
01305997566 (Tawsif)
01953026581 (Nafiz)
Nagad:
01869613804 (Mubin)
Rocket:
01869613804-8 (Mubin)
Bank Account:
Account No: 2304079464001 (City Bank)
Account Name: Yasir Rahman
Branch: Chawkbazar, Chattogram