Swanirvor

Swanirvor Our aim is to make disadvantaged people self-reliant. and motivate people to do something positive.

"Spread Smile, Earn Love" এই শ্লোগানটি সামনে রেখে ২০১৭ সালের ২৩ শে জুন "স্বনির্ভর” নামক একটি অলাভজনক, অরাজনৈতিক সংগঠন এর যাত্রা শুরু করে।কিছু উদ্যমী তরুণের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে এ সেচ্ছাসেবী সংগঠনটি।

‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।’অর্থাভাবে পরিবারহীন বেড়ে ওঠা শিশুটিকে জীবনের সঠিক রাস্তা দেখাতে দৃঢ় প্রতিজ্ঞ ‘স্বনির্ভর’।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদে

র খুশি থেকে যাতে একটি শিশুও বঞ্চিত না হয় সে লক্ষ্যে স্বনির্ভর ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকে। এ সময় অনেক স্বেচ্ছাসেবী এবং শিক্ষার্থীদের আর্থিক অনুদানের পাশাপাশি "স্বনির্ভর" এর নিজস্ব তহবিল এ জমা হওয়া কিছু অর্থ নিয়ে আশেপাশের এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় সর্বাধিক পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে।

ধীরে ধীরে আমাদের দেশ থেকে গাছপালা নিধন হয়ে যাচ্ছে। আর গাছপালা যাতে নিধন না হয় সেই লক্ষে বৃহ্ম্য রোপন অভিজান কর্মসূচী পালন করে থাকে 'স্বনির্ভর'।

জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন জাতীয় দিবসগুলো পালন করে 'স্বনির্ভর'। এছাড়া দেশে ঘটে যাওয়া অসৎকাজ প্রতিরোধে বিভিন্য কর্মসূচি পালন করে থাকে 'স্বনির্ভর'।

'স্বনির্ভর' স্বপ্ন দেখে সুন্দর সাজানো গোছানো বাংলাদেশে বির্নিমানের। ফলশ্রতিতে প্রতিদিনের সূর্যাস্তের সাথে সাথে অপেক্ষা করে আগামী দিনের নতুন সূর্যোদয়ের।

গত ১৪ই এপ্রিল, ২০২৩ এ স্বনির্ভরের স্বেচ্ছাসেবকরা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষদের সেহেরীর খাব...
21/04/2023

গত ১৪ই এপ্রিল, ২০২৩ এ স্বনির্ভরের স্বেচ্ছাসেবকরা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষদের সেহেরীর খাবার বিতরণ সম্পন্ন করে। এই ধাপে সর্বমোট ৩০ জন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার হিসেবে গরুর মাংস, সালাদ, ডিম, ডাল এবং খাবার পানি বিতরণ করা হয়।

আমাদের এই যাত্রায় যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি 'স্বনির্ভর' পরিবারের অশেষ কৃতজ্ঞতা।

সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমাদের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিনে সবাইকে স্বনির্ভর - এর পক্ষ থেকে ...
15/12/2022

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমাদের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিনে সবাইকে স্বনির্ভর - এর পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা। যে মানুষগুলোর রক্তের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে 'স্বনির্ভর'। সেই সাথে দেশ বিনির্মানে যেসকল স্বেচ্ছাসেবী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের জন্য অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।

Address

Gobindaganj
Rangpur
5740

Telephone

+8801737389103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swanirvor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Swanirvor:

Share