Green Voice, BRUR Team

Green Voice, BRUR Team Environmentalist Youth Organisation

"পরিবেশগত সংকটাপন্ন অবস্থার প্রেক্ষিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের চ্যালেঞ্জ"- মোঃ মোস্তাকিম সাংগঠনিক সম্পাদক,গ্রী...
19/06/2026

"পরিবেশগত সংকটাপন্ন অবস্থার প্রেক্ষিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের চ্যালেঞ্জ"
- মোঃ মোস্তাকিম
সাংগঠনিক সম্পাদক,
গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
সম্পূর্ণ প্রবন্ধের লিংক কমেন্টে

16/06/2026

গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত: 🇦🇷⚽🇧🇷
আর্জেন্টিনা vs ব্রাজিল
চাপার জোরে কে এগিয়ে?

🇦🇷⚽🇧🇷চায়ের আড্ডার চিরাচরিত চিৎকার ছাপিয়ে গত ১৩ জুন (শনিবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে বসেছি...
15/06/2026

🇦🇷⚽🇧🇷
চায়ের আড্ডার চিরাচরিত চিৎকার ছাপিয়ে গত ১৩ জুন (শনিবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে বসেছিল এক অনন্য আসর। গ্রীন ভয়েস, বেরোবি শাখা আয়োজিত বহুল প্রতীক্ষিত প্রীতি বিতর্ক প্রতিযোগিতা “কেন আমরাই ট্রফির প্রকৃত দাবিদার!” অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন হয়েছে।

আর্জেন্টিনার প্রতিনিধিদলের বিতার্কিক: মিনা, আপন এবং স্নেহা।

ব্রাজিলের প্রতিনিধি দলের বিতার্কিক: ইয়াসমিন, মেহেদী এবং বন্নি।

সাম্বার ছন্দ বনাম ট্যাঙ্গোর জাদু, দুই শিবিরের তার্কিকদের ক্ষুরধার যুক্তি, নিখুঁত পাল্টা যুক্তি এবং উপস্থিত ফুটবলপ্রেমী দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল চারপাশ। মাঠের চিরন্তন দ্বৈরথ যেন এক অদ্ভুত নান্দনিকতায় রূপ নিয়েছিল যুক্তির টেবিলে।

এই মুখর সন্ধ্যাকে আরও প্রাণবন্ত করতে এবং তার্কিকদের উৎসাহ দিতে মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের একঝাঁক প্রিয় মুখ:
আব্দুল্লাহ বিন জাহিদ (সভাপতি, গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা)
নাফিজ শাহরিয়ার বাঁধন (ছাত্র উপদেষ্টা, গ্রীন ভয়েস, কারমাইকেল কলেজ শাখা)
আরমান আলী (সেক্রেটারি, গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা)
তাসবিউল হাবিব নিশাদ (সহ-সাংগঠনিক সম্পাদক)
তাসনিমা তাবাসসুম (দীপালোক বিষয়ক সম্পাদক)
মোরসালিন সাকিব (দীপালোক বিষয়ক উপ-সম্পাদক)
আলিফ আর রহমান স্বপ্নীল (পাঠচক্র সম্পাদক)
মিতানুর মুক্তা (উপ-সম্পাদক)
এছাড়াও সংগঠনের অন্যান্য স্তরের দায়িত্বশীল শিক্ষার্থীবৃন্দ এবং সাধারণ দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন।

যুক্তির এই মহাযুদ্ধে ট্রফি যার পক্ষেই যাক না কেন, দিনশেষে জয় হয়েছে সৌহার্দ্য, যুক্তি আর বন্ধুত্বের। যারা যুক্তির মঞ্চে উপস্থিত থেকে এই আয়োজনকে সফল করে তুলেছেন, তাদের সবাইকে গ্রীন ভয়েস, বেরোবি শাখার পক্ষ থেকে অন্তহীন কৃতজ্ঞতা।

“পাঠে প্রজ্ঞা, বিশ্লেষণে বোধ —দীপালোকে বেড়ে উঠুক জ্ঞানের ক্ষুধ"📖এই স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববি...
14/06/2026

“পাঠে প্রজ্ঞা, বিশ্লেষণে বোধ —
দীপালোকে বেড়ে উঠুক জ্ঞানের ক্ষুধ"📖

এই স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ১৩ জুন,২০২৬ শনিবার আয়োজন করেছে গ্রীন ভয়েস-এর অন্যতম অঙ্গসংগঠন ‘দীপালোক – পাক্ষিক বই পর্যালোচনার আসর’ 📚

এবারের আসরে আলোচ্য বইগুলো ছিল:

📘আলালের ঘরের দুলাল:পর্যালোচনায় ইয়াসমিন আক্তার।
📙আরেক ফাল্গুণ:পর্যালোচনায় আসমিনা আক্তার তাসপিয়া।
📗আসমান:পর্যালোচনায় খাদিজা আক্তার জয়নব
📕অপেক্ষা:পর্যালোচনায় রুকাইয়া স্নেহা

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ বিন জাহিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ তাসবিউল হাবীব নিশাদ,দীপালোক বিষয়ক সম্পাদকগণ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

জ্ঞানচর্চা ও পাঠ-সংস্কৃতির বিকাশই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।বইপ্রেমে গড়ে উঠুক সচেতন, সংস্কৃতিমনা আগামী প্রজন্ম।

জয়তু গ্রীন ভয়েস💚

"পাঠে প্রজ্ঞা, বিশ্লেষণে বোধ —দীপালোকে বেড়ে উঠুক জ্ঞানের ক্ষুধ"এই স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ...
12/06/2026

"পাঠে প্রজ্ঞা, বিশ্লেষণে বোধ —
দীপালোকে বেড়ে উঠুক জ্ঞানের ক্ষুধ"

এই স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর শাখা আয়োজন করতে যাচ্ছে গ্রীন ভয়েস-এর পাঠাগার ভিত্তিক অঙ্গসংগঠন “দীপালোক -পাক্ষিক বই পর্যালোচনার আসর”।

🗓️ তারিখ: ১৩ জুন ২০২৬ (শনিবার)
🕔 সময়: বিকেল ৪:৩০টা
📍 স্থান: সেন্ট্রাল লাইব্রেরি, বেরোবি

বইয়ের আলোয় আলোকিত হোক চিন্তা, গড়ে উঠুক সচেতন আগামী প্রজন্ম।

সকলকে আন্তরিক আমন্ত্রণ✨

🇦🇷⚽🇧🇷মাঠের লড়াই এবার যুক্তির মঞ্চে: কে সেরা? ফুটবল বিশ্বের চিরন্তন এবং সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ এবার সবুজ ক্যাম্পাসের যুক...
12/06/2026

🇦🇷⚽🇧🇷
মাঠের লড়াই এবার যুক্তির মঞ্চে: কে সেরা?

ফুটবল বিশ্বের চিরন্তন এবং সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ এবার সবুজ ক্যাম্পাসের যুক্তির মঞ্চে! একপক্ষে পেলের ছন্দময় ‘জোগা বোনিতো’ ও পাঁচ তারকার গৌরব নিয়ে সাম্বার দেশ ব্রাজিল; অন্যপক্ষে ম্যারাডোনা-মেসির জাদুকরী ফুটবল এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের দাপট নিয়ে আলবিসেলেস্তে আর্জেন্টিনা।

গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করতে যাচ্ছে বছরের সবচেয়ে জমজমাট ও বহুল প্রতীক্ষিত প্রীতি বিতর্ক প্রতিযোগিতা: “কেন আমরাই ট্রফির প্রকৃত দাবিদার!”

দলগত পরিচিতি:

🇦🇷 দল আর্জেন্টিনা
⚽ তার্কিকবৃন্দ: মিনা, আপন এবং স্নেহা।
ঐতিহাসিক পটভূমি: ৩টি বিশ্বকাপ শিরোপা এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের মুকুট নিয়ে তারা মঞ্চে আসছে। ম্যারাডোনার মহাকাব্যিক অধ্যায় ও লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের ইতিহাসকে পুঁজি করে তারা প্রমাণ করতে প্রস্তুত, কেন ট্রফির প্রকৃত দাবিদার কেবল আকাশী-নীল শিবিরই!

🇧🇷 দল ব্রাজিল
⚽ তার্কিকবৃন্দ: ইয়াসমিন, মেহেদী এবং বন্নি।
ঐতিহাসিক পটভূমি: ফুটবল ইতিহাসের একমাত্র ‘পেন্টা’ (৫ বার) বিশ্বচ্যাম্পিয়ন! কিংবদন্তি পেলে থেকে শুরু করে নেইমার পর্যন্ত নান্দনিক ফুটবলের যে সমৃদ্ধ ঐতিহ্য, সেই সাম্বার ছন্দে তারা প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং ট্রফির ওপর নিজেদের চিরন্তন অধিকার প্রতিষ্ঠা করতে মুখিয়ে আছে।

📌 সময় ও স্থান:
দিন: আগামীকাল ১৩ জুন (শনিবার)
সময়: দীপালোকের ঠিক পর ৫:৩০ মিনিটে
স্থান: সেন্ট্রাল লাইব্রেরী
আয়োজক: গ্রীন ভয়েস, বেরোবি শাখা

চায়ের আড্ডায় তো অনেক চিৎকার হলো, এবার দেখা যাক যুক্তির টেবিলে শব্দের সুনিপুণ শৈলীতে কারা বাজিমাত করে! আপনার প্রিয় দলের সমর্থনে এবং তুখোড় যুক্তি-পাল্টা যুক্তির এই মহাযুদ্ধের সাক্ষী হতে চলে আসুন দীপালোকের আলো ফুরোতেই।

কারা হাসবে শেষ হাসি, সাম্বা নাকি ট্যাঙ্গো?
উত্তর জানতে চোখ রাখুন যুক্তির মঞ্চে।

আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ!

#গ্রীন_ভয়েস_বেরোবি_শাখা

সবাইকে সবুজাভ শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন যে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও  গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শ...
11/06/2026

সবাইকে সবুজাভ শুভেচ্ছা।
আপনারা জেনে খুশি হবেন যে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও গ্রীন ভয়েস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা" ফল উৎসব ১৪৩৩ " আয়োজনের উদ্যোগ নিয়েছি।

ফলাহারের পাশাপাশি থাকছে -
🌳 ফল নিয়ে কুইজ
🌳 রম্য বিতর্ক
🌳 দেশীয় খেলা
বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে 🎉

তারিখ : ০৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (২০ জুন ২০২৬ ইং)
রোজ : শনিবার
শুভেচ্ছা ফি : ৬০/=
(রেফারেন্সে অবশ্যই নাম, ডিপার্টমেন্ট, ব্যাচ লিখে দিবেন)

পাঠানোর ঠিকানা-
👉 নিশাদ - 01822106626 (বিকাশ / নগদ )
👉 আপন - 01872223651 (বিকাশ)
👉 সুপ্রভা - 01740662971 (বিকাশ)

(বিঃদ্রঃ শুভেচ্ছা ফি পাঠানোর শেষ সময় ১৮ জুন , বৃহস্পতিবার দুপুর - ১২ টা)

সবাই আমন্ত্রিত 💚💚💚

উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জরিপ কার্যক্রমে গ্রীন ভয়েস বেরোবি টিমের অংশগ্রহণ।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের "Further Extensio...
10/06/2026

উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জরিপ কার্যক্রমে গ্রীন ভয়েস বেরোবি টিমের অংশগ্রহণ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের "Further Extension & Development" প্রকল্পের Feasibility Study ও Master Plan-এর আওতায় Sheltech-এর দায়িত্বরত কর্মকর্তার সাথে Green Voice, Begum Rokeya University শাখার ৫ সদস্যের টিম আজ ক্যাম্পাসের উদ্ভিদ ও জীববৈচিত্র্য জরিপে অংশগ্রহণ করেছে।
টিমের সদস্যবৃন্দ:
আব্দুল্লাহ বিন জাহিদ
সভাপতি, গ্রীন ভয়েস বেরোবি।
আরমান আলী
সাধারণ সম্পাদক, গ্রীন ভয়েস বেরোবি।
মোঃ মোস্তাকিম
সাংগঠনিক সম্পাদক, গ্রীন ভয়েস বেরোবি।
তাসবিউল হাবিব নিশাদ
সহ-সাংগঠনিক সম্পাদক, গ্রীন ভয়েস বেরোবি।
আলিফ আর রহমান স্বপ্নীল
পাঠচক্র বিষয়ক সম্পাদক, গ্রীন ভয়েস বেরোবি।

সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন প্রজাতির গাছপালা এবং পশুপাখির উপস্থিতি নথিভুক্ত করণে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।
এই জরিপ বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই মাস্টার প্ল্যান তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Green Voice BRUR সবসময় ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ ও সমৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ ।

08/06/2026

বিশ্ব পরিবেশ দিবস - ২০২৬ উপলক্ষে “প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্য নিয়ে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রংপুর জেলা শাখা আয়োজিত শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত ও যথাযথ পুনর্খননের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা।

উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ, গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং পরিবেশ সচেতন নাগরিকবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন
আবদুল্লাহ বিন জাহিদ,
সভাপতি,
গ্রীন ভয়েস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা।

Address

Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Green Voice, BRUR Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Green Voice, BRUR Team:

Share