Save The Nature Of Bangladesh-নীলফামারী জেলা

Save The Nature Of Bangladesh-নীলফামারী জেলা Our Nature Our Right -
Save The Nature Join The Fight.

Our Nature Our Right - Save The Nature Join The fight স্লোগানকে ধারন করে এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার মহান শপথে যখন দেশে পরিবেশ রক্ষায় সমৃদ্ধ পরিবেশ আইন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ছিলনা তখনই এদেশের সবুজ সারথী দেশপ্রেমিক সেচ্ছাসেবী তরুণদের নিয়ে ২০০৫ সালের ৫ ই জুন প্রকৃতির বন্ধু আ.ন.ম.মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে Save The Nature Of Bangladesh নামের দেশের সর্ববৃ

হৎ পরিবেশবাদী সংগঠনের প্রাতিষ্টানিক ভাবে সাংগঠনিক কার্যক্রমের সূচনা হয়। সারাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি প্রেমী ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে স্রোতের বিপরীতে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সারাদেশে শুরু হয় সম্মিলিত প্রতিরোধ, আজ হাজারো দেশপ্রেমিক স্বপ্নবাজ তরুণ্যের একটাই লক্ষ্য We are fighting for the bright tomorrow.....

এদেশের সুজলা সুফলা শস্য-শ্যামলা প্রকৃতির সবুজ ছায়ায় জন্ম নিয়েছে নজরুল, সুকান্ত, পল্লী কবি জসীম উদ্দিন ও বনলতা সেনের মত প্রকৃতি প্রেমী কবিরা । ভাবতেও খারাপ লাগে ভূমিদস্যু হায়েনাদের লুলুপ দৃষ্টি আজ প্রকৃতির অন্যতম প্রধান উপাদান গাছ-পালা, নদী-নালা, পাহাড়-পর্বত সহ সবখানে। তারা তাদের ক্ষুদ্র ব্যাক্তি-স্বার্থকে চরিতার্থ করার কু-মানসে পাহাড় কেটে ডেকে আনছে পরিবেশের বিপর্যয়।

অন্যদিকে দেশের বন ও বন্যপ্রাণী নিধনের মহোৎসব যেন সমগ্র মানচিত্র জুড়ে, যেখানে একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকার কথা সেখানে নেমে আসে সেখানে অঞ্চলভেদে ১০-১৫ ভাগে তাও প্রাকৃতিক বনভূমিকে ধ্বংস করে এদেশের প্রকৃতি পরিবেশ বিনাশী যে গাছে ফুল হয়না, ফল হয়না, পাখি বসেনা, প্রকৃতি পরিবেশের কোন উপকারে আসেনা, বনের ইকোসিস্টেম ধ্বংস করে এমন প্রেসক্রিপশন নির্ভর আকাশমনি, ইউক্যালিপটাস বা সেগুনের মত ক্ষতিকর বৃক্ষের মুনাফালোভী সামাজিক বনায়ন প্রকল্প ।
এতে বিপন্ন ও বিলুপ্তির হুমকির মুখে পড়ে দেশের হাজারো বন্যপ্রাণী, যারা এদেশের প্রকৃতি পরিবেশ ও ইকোসিস্টেম সমৃদ্ধ করে। দেশের বর্ধিত জনসংখ্যার চাপে মানুষ বনের জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং কেটে সাফ করেছে প্রাকৃতিক পাহাড় ও বনভূমিকে, বনের মাঝেই আজ শত শত ইটভাটা ও করাত কল, প্রতিনিয়ত ইটভাটায় পুড়ছে বনের কাঠ ও কৃষি জমির উর্বর টপ সয়েল, যেন সর্বত্র প্রকৃতি বিনাশী এক যুদ্ধ প্রশাসন ও রাজনৈতিক পৃষ্টপোকতায়। বনের বিপন্ন আশ্রয়হীন অসহায় বন্যপ্রাণী ধরে এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিনোদনের নামে গড়ে তোলা হয় চিড়িয়াখানা বা মিনি চিড়িয়াখানা। তারই একটি অংশ দেশের বিভিন্ন সিমান্ত অঞ্চল হয়ে নিয়মিত পাচার হয় পৃথিবীর বিভিন্ন দেশে। সেই সাথে দেশীয় ও অতিথি পাখি, বন মোরগ, হরিণ হয়ে উটে পচন্দের মুখরোচক সুস্বাদু খাবারে।

নদী- নালা, খাল-বিল, বনভূমি ধ্বংস করে ভূমিদস্যুরা স্বপ্ন দেখে বরং এখানে কুড়ে ঘর নয়, হবে প্রাসাদোপম অট্টালিকা। উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী ম্যানগ্রোভ ফরেষ্ট ও প্যারাবন নিধন করে গড়ে উটে লক্ষ লক্ষ একর চিংড়ি ঘের ও লবন মাঠ । ফলে ইকোসিস্টেম নষ্ট হবার ফলে পর্যটন নগরী ককসবাজার , কুতুবদিয়া উপজেলা বা সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় এলাকার অধিকাংশ নলকূপ দিয়ে বিশুদ্ধ খাবার পানির বদলে আসছে লবনাক্ত পানি ।
ভারী শিল্প প্রতিষ্ঠানের নিঃসৃত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদী ও সাগরে ফলে , ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য , ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র সমূহ ।
অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষতা বৃদ্ধি পেলেও দেশের অধিকাংশ ইট পোড়ান হয় বনভূমি উজাড় করে । চলমান পাহাড় কাটার ফলে দেশের অধিকাংশ নদী নাব্যতা হারিয়েছে ।
সরকারের পরিবেশ অধিদপ্তর নামক একটি প্রতিষ্টান থাকলেও জনবল সংকট ও আইনী জটিলতার কারনে তারা পরিবেশ রক্ষায় ফলপ্রসু কোন ভূমিকা রাখতে পারছেনা । পরিবেশ আদালতে মামলা হয় ঠিকই কিন্তু রাজনৈতিক আশ্রয় ও প্রভাবের কারনে ভূমিদস্যুরা উপযুক্ত সাক্ষি প্রমানের অভাবে বেখসুর খালাস পেয়ে দ্বীগুন উৎসাহে পরিবেশ নষ্ট করছে , যার অহ রহ প্রমান রয়েছে ।
অন্যদিকে অব্যাহত পাহাড় কাটা ও বন ভূমি উজাড় করার ফলে বায়ুমন্ডলে র্কাবনডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাওয়ায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর এতে মরূ অঞ্চলের বরফ গলতে শরু করেছে ফলে সাগরে পানির উচ্ছতা বৃদ্ধি পাচ্ছে আর এতে করে সাগর উপকূলের দ্বীপ ও দেশ সমূহের ভূভাগ আস্তে আস্তে পানির নীছে তলিয়ে যাচ্ছে এবং বায়ুমন্ডলের উজন স্তর ভেধ করে র্সূযের অতি বেগুনী রশ্ণী সরাসরি পৃথিবীতে এসে পড়ছে ফলে পৃথিবীতে নতুন নতুন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে ।
তাই দেশ বাচাঁতে , প্রকৃতি বাচাঁতে ও পরিবেশ বাঁচাতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে Save The Nature Of Bangladesh হয়ে উটে এদেশের মানুষের বিশ্বাস ও আস্তার ঠিকানা তাই আজ এদেশের জনসাধারনের পরিবেশ আইন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার র্স্বাথে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানাচ্ছি ।

শুভেচ্ছান্তে
আ.ন.ম.মোয়াজ্জেম হোসেন
চেয়ারম্যান
Save The Nature Of Bangladesh

পরিবেশ বিষয়ক সম্পাদক বিষ্ণু রায়ের মৃত্যুতে  #শোক_ও_গভীর_শ্রদ্ধা_জ্ঞাপন আমরা অত্যান্ত কষ্টের সাথে জানাচ্ছি আমাদের সহযোদ্ধ...
31/01/2026

পরিবেশ বিষয়ক সম্পাদক বিষ্ণু রায়ের মৃত্যুতে #শোক_ও_গভীর_শ্রদ্ধা_জ্ঞাপন
আমরা অত্যান্ত কষ্টের সাথে জানাচ্ছি আমাদের সহযোদ্ধা Save The Nature Of Bangladesh-নীলফামারী জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক বিষ্ণু রায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেছেন। Save The Nature Of Bangladesh পরিবার একজন প্রকৃতি প্রমী সবুজ সারথিকে হারাল।

Save The Nature of Bangladesh কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান A N M Moazzem Hossain Moazzem Riad ও সাধারণ সম্পাদক Mohammad Saiful Islam এবং Save The Nature Of Bangladesh-নীলফামারী জেলা সভাপতি Ahammad Ayatullah Nayon ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিপু নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিষ্ণু রায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত
31/01/2026

বিষ্ণু রায়ের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত

বিষ্ণু রায়ের মৃত্যুতে #শোক_ও_গভীর_শ্রদ্ধা_জ্ঞাপন
আমরা অত্যান্ত কষ্টের সাথে জানাচ্ছি আমাদের সহযোদ্ধা Save The Nature Of Bangladesh-নীলফামারী জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক বিষ্ণু রায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরন করেছেন। Save The Nature Of Bangladesh পরিবার একজন প্রকৃতি প্রমী সবুজ সারথিকে হারাল।

Save The Nature of Bangladesh কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান A N M Moazzem Hossain Moazzem Riad ও সাধারণ সম্পাদক Saiful Islam নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

22/10/2025

একের পর এক বন্যপ্রাণীর মৃত্যু হলেও বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর অথর্ব্য লোকগুলো সরকার কেন পুষছে ঠিক বুঝতে পারছি না।

01/10/2025


সাতার না জানার কারনে পানিতে ডুবে মরে হাজারো শিশু তাদের বাঁচাতে চাই

 #বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে  #বন্যপ্রাণীর_টর্চার_সেল_চিড়িয়াখানা_বন্ধ_করুন  #চিড়িয়াখানা_জৈব_সন্ত্রাসের_অন্যতম...
30/09/2025

#বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে
#বন্যপ্রাণীর_টর্চার_সেল_চিড়িয়াখানা_বন্ধ_করুন
#চিড়িয়াখানা_জৈব_সন্ত্রাসের_অন্যতম_হাতিয়ার

30/09/2025

পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ আকাশমণি ইউক্যালিপটাস নির্মূল কর্মসূচী সফল করুন।

30/09/2025

বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্পের নামে বিগত সরকারের সময়ে গৃহীত সকল প্রকল্পের অনিয়মের তদন্ত পূর্বক বিচার চাই।

30/09/2025

#বাঁচাও_প্রবালদ্বীপ_সেন্টমার্টিন
প্রবালদ্বীপ সেন্টমার্টিনকে পুরান ঢাকা বানিয়ে ফেলেছে ইট পাথর সিমেন্টের জঞ্জাল দিয়ে।

29/09/2025

#আন্তসীমান্ত_বন্যপ্রাণী_সুরক্ষায়_চাই_জাতীয়_উদ্যোগ
এগিয়ে আসছে নীলগাই হত্যার মহোৎসবের মৌসুম, ওরা ওপার থেকে ভুলে এই পারে আসলেই হায়েনার পাল হামলে পড়বে তার দেহের মাংস খুবলে খেতে ⁉️
#আন্তসীমান্ত_বন্যপ্রাণী_সুরক্ষায়_যৌথ_ইউনিট_চাই

19/08/2025

Address

Nilphamari Sodor
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Save The Nature Of Bangladesh-নীলফামারী জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share