Rangpur Urban Youth Council

Directions Website

Rangpur Urban Youth  Council Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rangpur Urban Youth Council, Youth Organization, Rangpur City Corporation, Rangpur.

Rangpur Urban Youth Council, elected by city youth with the City Corporation, led by SERAC-Bangladesh and supported by UNDEF and UN-HABITAT, enhances civic engagement, democracy, accountability, transparency, and social development over a 4-year term.

10/09/2026
রংপুর নগর যুব কাউন্সিলে অন্তর্বর্তীকালীন যুব কাউন্সিলর হওয়ার সুযোগ!রংপুর নগরের উন্নয়ন, সুশাসন এবং নগর উন্নয়ন প্রক্রিয়ায় ...
10/09/2026

রংপুর নগর যুব কাউন্সিলে অন্তর্বর্তীকালীন যুব কাউন্সিলর হওয়ার সুযোগ!

রংপুর নগরের উন্নয়ন, সুশাসন এবং নগর উন্নয়ন প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিরাক-বাংলাদেশ ও রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে গঠিত হয় রংপুর নগর যুব কাউন্সিল।

নির্বাচিত হওয়ার পর থেকেই রংপুর নগর যুব কাউন্সিল রংপুর সিটি কর্পোরেশন এলাকায় তরুণদের অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

এই কার্যক্রমের ধারাবাহিকতায় রংপুর নগর যুব কাউন্সিলের বিভিন্ন ক্লাস্টারে সৃষ্ট শূন্য পদ পূরণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন যুব কাউন্সিলর পদে যোগদানের জন্য যোগ্য ও আগ্রহী তরুণ-তরুণীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদনের যোগ্যতা:

✅বয়স ১৮–৩০ বছর
✅রংপুর সিটি কর্পোরেশন এলাকার স্থায়ী বাসিন্দা ও ভোটার হতে হবে
✅সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে আগ্রহী হতে হবে
✅সামাজিক বা স্বেচ্ছাসেবামূলক কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে।

📅আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬

⚠️গুরুত্বপূর্ণ নির্দেশনা: আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ ফর্মটি ভালভাবে পড়ে নিন এবং আপনার ক্লাস্টারে পুরুষ/নারী পদের শূন্যতা যাচাই করে শুধুমাত্র আপনার লিঙ্গ অনুযায়ী বিদ্যমান শূন্য পদের জন্য আবেদন করুন।

🔗আবেদন ফর্ম: https://forms.gle/aGqZJuA2fNK8Y89m7

আপনার নেতৃত্বই হতে পারে রংপুর নগর গঠনের অনুপ্রেরণা। আজই আবেদন করুন এবং নগর উন্নয়নের যাত্রায় অংশ নিন।

রংপুর সিটি কর্পোরেশনের  সম্মানিত সকল কাউন্সিলরদের তালিকা ও মোবাইল নম্বর এক নজরে দেখে নিন। ​
09/09/2026

রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত সকল কাউন্সিলরদের তালিকা ও মোবাইল নম্বর এক নজরে দেখে নিন।

​

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ | রংপুর“Different Context, Common Aspiration” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাক-বাংলাদেশ-এর উদ্যোগ...
12/08/2026

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ | রংপুর

“Different Context, Common Aspiration” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাক-বাংলাদেশ-এর উদ্যোগে এবং রংপুর নগর যুব কাউন্সিল-এর অংশগ্রহণে রংপুরে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

কর্মসূচিতে তরুণ-তরুণী ও অংশগ্রহণকারীরা যুব নেতৃত্ব, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের প্রতি সম্মিলিত অঙ্গীকারও প্রকাশ করা হয়।

আলোচনায় উঠে আসে- প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু তরুণদের আকাঙ্ক্ষা অভিন্ন: একটি সুস্থ পরিবেশ, টেকসই ভবিষ্যৎ এবং ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার সুযোগ।

ভিন্ন প্রেক্ষাপট। অভিন্ন আকাঙ্ক্ষা। সম্মিলিত দায়িত্ব।

টেকসই, অংশগ্রহণমূলক ও যুববান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে রংপুর নগর যুব কাউন্সিলের উদ্যোগে এবং সিরাক-বাংলাদেশ এর সহযোগিতায় ৪...
05/08/2026

টেকসই, অংশগ্রহণমূলক ও যুববান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে রংপুর নগর যুব কাউন্সিলের উদ্যোগে এবং সিরাক-বাংলাদেশ এর সহযোগিতায় ৪ আগস্ট ২০২৬ রংপুর সিটি কর্পোরেশনের সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজ উন নবী চৌধুরী। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব রাকিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ জনাব মো. নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সিরাক-বাংলাদেশ এর উপপরিচালক মো. সেলিম মিয়া এবং যুব কাউন্সিলের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তুলতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি নগরজুড়ে বৃক্ষরোপণ, খেলার মাঠ সংরক্ষণ ও সম্প্রসারণ, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং মাদক ও অতিরিক্ত মোবাইল নির্ভরতা থেকে যুবসমাজকে দূরে রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে রংপুর নগর যুব কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় কাউন্সিল সেক্রেটারি মো. মমিনুল ইসলামসহ যুব কাউন্সিলের সদস্যবৃন্দ নগর উন্নয়ন, নাগরিক অংশগ্রহণ এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। একই সঙ্গে সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা ও যুব প্রতিনিধিরা সুশাসন, নাগরিক সম্পৃক্ততা এবং অংশগ্রহণমূলক নগর উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় সিরাক-বাংলাদেশ এর প্রজেক্ট অফিসার শাপলা আক্তার এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার রাবেয়া আক্তার মুনমুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে রংপুর সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করুন।এ্যাড. ...
23/05/2026

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে রংপুর সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করুন।
এ্যাড. মাহফুজ উন নবী ডন ধন্যবাদ স্যার এতো সুন্দর উদ্যােগের জন্য।

জাতীয় যুব সংসদ- রংপুর ২০২৬একটি ভবিষ্যৎমুখী উদ্যোগের শুরুধন্যবাদ ধ্রুবতারা সংগঠনকে রংপুর নগর যুব কাউন্সিলরদের অংশগ্রহণ এ...
16/05/2026

জাতীয় যুব সংসদ- রংপুর ২০২৬
একটি ভবিষ্যৎমুখী উদ্যোগের শুরু

ধন্যবাদ ধ্রুবতারা সংগঠনকে রংপুর নগর যুব কাউন্সিলরদের অংশগ্রহণ এর সুযোগ দেয়ার জন্য।

Address

Rangpur City Corporation
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Urban Youth Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share