15/10/2026
🩸 সফলভাবে সম্পন্ন হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ❤️
মানবতার সেবায়, রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১৫ অক্টোবর ২০২৬ ইং তারিখে রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
📍 স্থান: একাডেমিক ভবন-০১-এর নিচে (মুক্তমঞ্চ), রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার প্রয়াস চালানো হয়।
🤝 এই কার্যক্রম সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সময় ও শ্রম দিয়ে পাশে ছিলেন, তাঁদের সকলের প্রতি রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
❤️ একটি ছোট্ট উদ্যোগ, একটি মহৎ উদ্দেশ্য—রক্তদানে বাঁচুক প্রাণ, জাগ্রত হোক মানবতা।
🩸 রক্তের গ্রুপ জানুন, স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন।
#রক্তদানে_এগিয়ে_আসুন #মানবতার_সেবায়_রোভারিং