26/08/2026
আজ ২৬ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটস, রংপুর জেলা রোভারের আওতাধীন সকল ইউনিটের সিনিয়র রোভারমেটগণের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রংপুর জেলা রোভারের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সমন্বিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় করা হয়। একইসঙ্গে ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা এবং ইউনিটসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
🤝 ঐক্য • শৃঙ্খলা • নেতৃত্ব • সেবার প্রত্যয়ে
একসাথে এগিয়ে চলুক রংপুর জেলা রোভার। ⚜️
📸 আজকের সমন্বয় সভার কিছু স্থিরচিত্র—