Lakshmipur Manobotar Hath Foundation-লক্ষ্মীপুর মানবতার হাত ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • Lakshmipur Manobotar Hath Foundation-লক্ষ্মীপুর মানবতার হাত ফাউন্ডেশন

Lakshmipur Manobotar Hath Foundation-লক্ষ্মীপুর মানবতার হাত ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lakshmipur Manobotar Hath Foundation-লক্ষ্মীপুর মানবতার হাত ফাউন্ডেশন, Nonprofit Organization, Lakshmipur, Sadullapur, Gaibandha, Rangpur.

মানবতার হাত ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। যার লক্ষ্য সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজ এবং অসহায়,অবহেলিত মানুষের পাশে দাঁড়ানাে।
গ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়া-আর্থিক, মানসিক, শারীরিক ভাবে।

আমাদের 'কাঁঠাল লক্ষীপুর মানবতার হাত ফাউন্ডেশন এর'  পক্ষ থেকে এবারও শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আমাদের স্লো...
07/12/2025

আমাদের 'কাঁঠাল লক্ষীপুর মানবতার হাত ফাউন্ডেশন এর' পক্ষ থেকে এবারও শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আমাদের স্লোগান: 'রুক্ষ শীতের তীব্রতাতে হিমশীতল অনাদরে, মানবতাকে জড়িয়ে দেই উষ্ণতার চাদরে'।

#সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।

সহযোগিতা করতে যোগাযোগ নাম্বার ০১৮৯২১৯১৪৯৪

08/11/2025
08/11/2025

যে যোগ্য সে যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়
আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয় ।

02/11/2025

মুনাফিকের বৈশিষ্ট্য গুলো জানা থাকলেও, মুনাফিকের ধরন সম্পর্কে আমরা অনেকেই অবগত নই | বর্তমান জামানায় চার ধরনের মুনাফিকের দেখা মেলে:
1. আকীদাগত মুনাফিক: অন্তরে ইসলাম অস্বীকার, বাইরে প্রকাশ
2. রাজনৈতিক মুনাফিক: ইসলাম ব্যবহার করে নেতৃত্ব বা প্রভাব অর্জন
3. আচারগত মুনাফিক: ঈমান থাকলেও মিথ্যা, প্রতার*ণা, ভণ্ডা*মি
4. সামাজিক মুনাফিক: স্বার্থের জন্য ধর্মের নামে সুবিধা নেওয়া

11/10/2025

তিন প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না-আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। (সহীহ মুসলিম)
সহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ (সা:) তারা কারা?
তিনি বললেন:
1. পোশাকে অহংকারী,
2. দান করে মনে মনে বড়াইকারী,
3. ক্রয়ে মিথ্যা শপথকারী।

অর্থাৎ অহংকার শুধু কথায় নয়, পোশাকে, আচরণে, আত্মপ্রশংসাতেও প্রকাশ পায়।

কার কার সৌভাগ্য হয়েছে 🥰  ।
09/10/2025

কার কার সৌভাগ্য হয়েছে 🥰 ।

কবরে শুধু একটা সাদা কাপড় ছাড়া কিছুই যাবে না।
08/10/2025

কবরে শুধু একটা সাদা কাপড় ছাড়া কিছুই যাবে না।

টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় ব্যবস্থ...
03/10/2025

টাইম ম্যানেজমেন্ট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে। সময়ের চেয়ে দামি আসলেই কিছু নেই। আমরা কর্মক্ষেত্রে অনেক সময় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিই। আসলে দিনের কাজ কোনটা কখন করবেন, কোনটা আগে বা পরে—এসবই আসে সময় ব্যবস্থাপনার মধ্যে। যদি এই বিষয়টি সঠিক না হয়, তবে সারা দিন কাজ করেও ভালো ফল মেলে না।

আর আসলে প্রথমে জানতে হবে সময় বলতেই–বা আমরা কী বুঝি। সময় তো ঘড়ির কাঁটায় চলে। একে ক্লক টাইম বলা হয়, যার কোনো হেরফের হয় না। কিন্তু সময় আসলে আপেক্ষিক। কাজ থেকে ১০ মিনিটের বিরতি নিয়ে ইউটিউব বা ফেসবুক ব্রাউজ করতে গিয়ে নিজের অজান্তে ঘণ্টা কাবার হয়ে যায়। আবার ল্যাপটপে প্রাত্যহিক একঘেয়ে কাজ করতে করতে যেন লাঞ্চ টাইম আর আসে না। তাই সব মিলিয়ে দিনের ২৪ ঘণ্টাকে বুদ্ধি করে সাজিয়ে সঠিক সময় ব্যবস্থাপনা করতে পারলে জীবনে মিলবে সফলতা।

মাত্র তিনভাবে সময় কাটানো যায়। চিন্তা করা, কথা বলা ও কাজ করা। আমরা সারা দিন যা–ই করি না কেন, তাকে এই তিন শ্রেণির একটিতে অন্তর্ভুক্ত করা যাবে। আর জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে এই তিন ধরনের কাজই রাখতে হবে দিনের করণীয় কাজের তালিকায়। এবারে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার কিছু কার্যকর উপায় দেখে নেওয়া যাক।

১. সপ্তাহজুড়ে প্রতিদিন সময় রেকর্ড করা

কর্মক্ষেত্রে কথোপকথন, প্রজেক্ট আর বিভিন্ন কার্যক্রমে কতটুকু সময় লাগে, সেটা খেয়াল করে রেকর্ড করতে হবে প্রথমে সপ্তাহভর। আর তা যে শুধু কাজের হিসাব, তা নয়। যতভাবে সময় ব্যয় হয়, তার সবই আমলে আনতে হবে। এভাবে এক সপ্তাহের উপাত্ত পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে সময় কোথায় যাচ্ছে।

২. নিজের কাজের জন্য আলাদা সময় রাখা

আলাদা করে সময় না রাখলে কোনো কাজই করা হয় না ভালোভাবে। দিনের প্রাত্যহিক করণীয় কাজের ভিড়ে নিজের কোন বিশেষ কাজ হারিয়ে যায়। করা হয় না অথবা মানের ক্ষেত্রে আপস করা হয়।

৩. চিন্তা করার জন্য সময় বরাদ্দ

কর্মক্ষেত্রে সাফল্য পেতে হলে যত কাজ করতে হয়, যার প্রতিটি হওয়া উচিত সুচিন্তিত। এই ব্রেনস্টর্মিংয়ের জন্য আলাদ্য সময় অবশ্যই রাখতে হবে।

৪. কাজের বিঘ্ন ও বিরতিগুলোকে গোনায় ধরা

শুধু কাজ নয়, অকাজগুলোকেও গোনায় ধরতে হবে। কেউই টানা কাজ করতে পারে না। আবার আগে থেকে ঠিক করে রাখা শিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে বিরতি নেওয়া বা বিভিন্ন কারণে বিঘ্ন ঘটতে পারে। এই সময়গুলোকে খেয়াল করে হিসাবের মধ্যে ধরতে হবে।

৫. দিনের প্রথম ৩০ মিনিট পরিকল্পনার জন্য রাখা

কাজ শুরু করার আগে প্রথমে আধা ঘণ্টা দিনের পরিকল্পনা করার জন্য রাখা উচিত। এতে উল্টাপাল্টা সময় ব্যয় হওয়ার সম্ভাবনা কমে যায়। পরিকল্পনা ছাড়া দিন শুরু করলে কাজের শৃঙ্খলা থাকে না। তাই এই ৩০ মিনিটই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

৬. লক্ষ্য স্থির করা

লক্ষ্যবিহীনভাবে কাজ করে কিছুই অর্জন করা যায় না। প্রতিটি কাজ, মিটিং বা ফোনালাপের আগে এর মূল লক্ষ্য বা এর থেকে কী ও কতটুকু পাওয়া যাবে, তা ঠিক করে নিতে হবে।

৭. সবাইকে জানান দিন যে আপনি ব্যস্ত

‘ডু নট ডিস্টার্ব’ সাইন সব সময় লাগানো না গেলেও কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে সবাইকে জানিয়ে দিলে ভালো। এতে এ সময় কেউ অযথা বিরক্ত করবে না। যেকোনো মেসেঞ্জার বা সামাজিক যোগাযোগমাধ্যমেও বিরক্ত না করার সিগন্যাল সেট করা যায়।

৮. সারাক্ষণ অন্যদের মনোযোগ না দেওয়া

আপনাকে সব সময় চাইলেই পাওয়া যাবে, এ ধারণা থেকে সবাইকে বের করে আনুন। নয়তো কোনো কাজই ঠিকভাবে করা হবে না ফোন বাজলেই ধরতে হবে, ই–মেইল এলেই খুলে দেখতে হবে তা নয়। মেসেঞ্জারগুলোতেও আপনার সক্রিয় উপস্থিতির বেলায় একই কথা প্রযোজ্য।

আসসালামু-আলাইকুম, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ৭ নং ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের   মোঃ ফয়সাল এর ছেলে,  মো...
02/10/2025

আসসালামু-আলাইকুম,
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ৭ নং ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মোঃ ফয়সাল এর ছেলে, মোঃ মিলন মিয়া (২৫) অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে তার একটি পা ভেঙ্গে যায়।
বেশ কিছুদিন ধরে ফেসবুকে এ বিষয়টি নিয়ে আলোচনা চলছিল।
বিষয়টি মানবতা হাতের কর্মীদের চোখে পড়লে তারা আর দেরি না করে আজ (২৬-০৮-২০২৫) তার সঙ্গে সাক্ষাৎ করতে যায়।
এ সময় উপস্থিত ছিলেন মানবতার ফাউন্ডেশনের উপদেষ্টা জাহিদুল ইসলাম জাহিদ ভাই ও মানবতা হাতের সকল কর্মীবৃন্দ।

#মিলন আমাদের কাছে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। । সে যেন দ্রুত আরোগ্য লাভ করে তার পরিবারের হাল আবার ধরতে পারে।কারণ মিলন তার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি।

#আমরা সকলেই মিলনের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আবারও তার পরিবারের হাল আগের মত করে ধরতে পারে (আমিন)

#মিলনদের পরিবার অনেকটা আর্থিক সংকটে ভুগছে। যদি কোন সহৃদয় ব্যক্তি তার পাশে দাঁড়াতে চান অথবা তাকে কিছু সাহায্য করতে চান অনুগ্রহপূর্বক আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হলো।

গতবছর (২০২৪) ১৪৪৬ হিজরী সনের ১৭ ই রমাদান বদর  দিবসের আলোচনা ও কাঁঠাল লক্ষ্মীপুর মানবতার হাত ফাউন্ডেশনের ২য়  প্রতিষ্ঠা বা...
14/09/2025

গতবছর (২০২৪) ১৪৪৬ হিজরী সনের ১৭ ই রমাদান বদর দিবসের আলোচনা ও কাঁঠাল লক্ষ্মীপুর মানবতার হাত ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ইফতার মাহফিল আয়োজন করা হয় ।
এখানে উপস্থিত ছিলেন
আলহাজ্ব মাওলানা :মকবুলার রহমান সাইদী (হুজুর )
হাফেজ মাওলানা মো: রেদোয়ানুল ইসলাম (হুজুর)
হাফেজ মো: জাহিদুল ইসলাম জাহিদ ভাই (উপদেষ্টা)
মানবতার হাত সদস্যবৃন্দ , এলাকাবাসী ও দাওয়াতপ্রাপ্ত মুসল্লিগন

কাঁঠাল লক্ষীপুর মানবতার হাত ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ গুরুতর অসুস্থ হয়ে পলাশবাড়ী মেডিকেল হস...
07/09/2025

কাঁঠাল লক্ষীপুর মানবতার হাত ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ গুরুতর অসুস্থ হয়ে পলাশবাড়ী মেডিকেল হসপিটালে ভর্তি আছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব। তাকে যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন।

ঈদে মিলাদ উন নবী মোবারক
05/09/2025

ঈদে মিলাদ উন নবী মোবারক

Address

Lakshmipur, Sadullapur, Gaibandha
Rangpur
5700

Telephone

+8801892191494

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur Manobotar Hath Foundation-লক্ষ্মীপুর মানবতার হাত ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lakshmipur Manobotar Hath Foundation-লক্ষ্মীপুর মানবতার হাত ফাউন্ডেশন:

Share