শিবির মিঠাপুকুর - Shibir Mithapukur

শিবির মিঠাপুকুর - Shibir Mithapukur Bangladesh Islami Chhatrashibir is an Islamic student organization based in Bangladesh.

আজ থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর "অপারেশন ডেভিল হান্ট"।আওয়ামী শয়তানদের তথ্য দিয়ে যৌথ বাহিনীকে সহযোগিতা করুন।
08/02/2025

আজ থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর "অপারেশন ডেভিল হান্ট"।

আওয়ামী শয়তানদের তথ্য দিয়ে যৌথ বাহিনীকে সহযোগিতা করুন।

রংপুরের প্রথম শহীদ আতাউর রহমান হামিদী, যার কথা আমরা প্রায় ভুলেই গিয়েছি...অন্য অনেক এলাকা তো বটেই, রংপুরের অনেকেই বিশেষ ক...
08/02/2025

রংপুরের প্রথম শহীদ আতাউর রহমান হামিদী, যার কথা আমরা প্রায় ভুলেই গিয়েছি...

অন্য অনেক এলাকা তো বটেই, রংপুরের অনেকেই বিশেষ করে এই প্রজন্মের অনেকেই তার নামটাও জানে না। এটি অত্যন্ত দু:খজনক যে, আমাদের এখানে শহীদদের আলোচনাটি খুবই কম করা হয়। তার চেয়েও মর্মান্তিক বাস্তবতা হলো, এ ধরনের আলোচনা বা স্মৃতিচারণও সবাই ইতিবাচকভাবে গ্রহণ করেন না। আন্দোলনের মানুষগুলোর এই সীমাবদ্ধতা বরাবরই কষ্ট দেয়। যাদের রক্তের বদলে মিঠাপুকুরের মাটি এত ইসলামের জন্য উর্বর, তাদের গল্প করতে হবে নতুন প্রজন্মের সন্তান, কিশোর ও তরুণদের মাঝে। সচেতন নাগরিকদের মাঝেমধ্যে লেখা লিখতে হবে পত্রিকায়।

শহীদ মাওলানা আতাউর রহমান হামিদী ছিলেন এই মিঠাপুকুর উপজেলারই সন্তান। বুজরুক তাজপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৪৭ সালে। তারা ছিলেন ৮ ভাই বোন। মা মেহেরুন নেসার কাছেই তিনি প্রথম কুরআন শিক্ষা লাভ করেন। ১৯৫৫ সালে তিনি তাজপুর প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। ৬০ সালে ভর্তি হন ভাংনী এমদাদিয়া দাখিল মাদ্রাসায়। (বর্তমান নাম: ভাংনী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা)। ১৯৬৫ সালে তিনি এই মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। একই মাদ্রাসা থেকে ১৯৬৭ সালে আলিম, ৬৯ সালে ফাজিল এবং ৭১ সালে রংপুরের কারামতিয়া আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন।

প্রচন্ড জ্ঞানমুখী মানুষটি শুধু মাদ্রাসায় পড়াশুনা করেই ক্ষান্ত হননি। জেনারেল লাইনেও তিনি অধ্যায়ন করেছেন। ১৯৭৩ সালে তিনি আবার এইচএসসি পাস করেন আর ৭৭ সালে কারমাইকেল কলেজে ইসলামিক হিস্ট্রিতে অনার্সে ভর্তি হন। ১৯৭৭ সালে ছাত্রশিবির প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি শিবিরে যোগ দেন। অল্প কয়েকদিনের মধ্যেই তিনি সদস্য হয়ে যান। পরবর্তীতে তিনি ছাত্রশিবিরের গাইবান্ধা মহকুমার সভাপতি, দিনাজপুর জেলার সভাপতি এবং সর্বশেষ রংপুর জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন শেষ করে তিনি যোগ দেন জামায়াতে। ৮৪ সালে তিনি রোকন হন। তিনি রংপুর শহর শাখার সেক্রেটারী হয়ে যান অল্প সময়ের ব্যবধানেই। পরবর্তীতে রংপুর শহরের আমীর হিসেবেও দায়িত্ব পালন করেন। শাহাদাতের সময় তিনি রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি মাওলানা মওদূদীর কথা মতো সংগঠনের জন্য একজন দিওয়ানা ব্যক্তি ছিলেন। ব্যক্তিগত জীবনে ছিলেন অল্পে তুষ্ট, সেভাবেই তিনি তার পরিবারও পরিচালনা করেছেন। সংসারের জন্য খুব পেরেশান হয়ে দুনিয়াবি কাজের পেছনে ছুটেননি। এলাকায় তার জনপ্রিয়তা ছিল ব্যাপক। তিনি ওয়াজ করতেন। সভা সমাবেশে বক্তব্য রাখতেন। ছাত্র শ্রমিক জনতার সাথে গভীরভাবে মিশতেন। ১৯৮৬ সালে তিনি রংপুর-৫ (মিঠাপুকুর) সংসদীয় আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তিনি শহীদ হন ১৯৮৮ সালের ১২ নভেম্বর। তার কয়েক মাস আগেই কারমাইকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয় লাভ করে। ছাত্রশিবিরের বিরুদ্ধে অন্য সব ছাত্র সংগঠন মিলে তৈরি করেছিল ছাত্র সংগ্রাম পরিষদ। কিন্তু এই জোট করার পরও নির্বাচনে হেরে যাওয়ায় তারা উম্মাদপ্রায় হয়ে গিয়েছিল।

কয়েকদিন বন্ধ থাকার পর ১২ নভেম্বর ক্যাম্পাস খুলে। তখন ছাত্র সংগ্রাম পরিষদের ক্যাডাররা শিবিরের ওপর হামলা চালায়। মাওলানা আতাউর রহমান হামিদী সকালে নাস্তা করে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন। কাজ শেষে দুপুর ১২টায় বাজার করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। ফেরার পথে এক শিবির কর্মী কারমাইকেল কলেজের ঘটনার বর্ণনা দিয়ে লালবাগ দিয়ে না গিয়ে, অন্য রাস্তা দিয়ে যেতে বললেন।

মাওলানা বীরের মতো বললেন, শাহাদাত কি কিনতে পাওয়া যায়? বলে চললেন সামনের দিকে, মনে হচ্ছিল তিনি জান্নাতের দিকে যাচ্ছেন। শহীদ হিসেবে আল্লাহ তাকে কবুল করবেন বলেই তিনি শিবির কর্মীর নিষেধ শোনেনি। মাওলানা হামিদীকে আসতে দেখে পূর্ব থেকে সুযোগের সন্ধানে থাকা ছাত্র নামের সন্ত্রাসীরা হামলার প্রস্তুতি নেয়। জয়বাংলা হোটেলের কাছাকাছি আসতেই চাইনিজ কুড়াল দিয়ে একজন মাথায় কোপ মারে এতে পেছনের অংশ কেটে যায়। বাম হাতে মাথা চেপে ধরে একহাতে মোটরসাইকেল চালিয়ে অগ্রসর হতে থাকেন।

আহত অবস্থায় প্রথম স্পিডব্রেকারটি পার করলেও ক্রসিং বরাবর আসা মাত্রই সন্ত্রাসীরা ইট, পাটকেল নিক্ষেপ করতে থাকে। উপর্যুপরি ঢিল নিক্ষেপের ফলে তার মাথা ফেটে দরদর করে রক্ত পড়তে থাকে এবং দ্বিতীয় গতিরোধকের কাছে পৌঁছামাত্রই তিনি নিজেকে সামলাতে না পেরে মোটরসাইকেল থেকে পড়ে যান। এই সুযোগে সন্ত্রাসীরা ছুরি, রামদা, হকিস্টিক এবং ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে রাস্তার ওপর লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি জোরে জোরে কালেমা পড়তে থাকেন। এর কিছু সময় পরই তিনি শাহাদাত বরণ করেন। তার শরীরে মোট ২৭টি আঘাত ছিল।

সুসময়ে যেন আমরা অসময়ে জীবন দেয়া ভাইদের না ভুলি। তাদের পরিবারের খোঁজখবর নেই। মাঝেমধ্যে কবর জিয়ারত করি।

আল্লাহ তাআলা শহীদ মাওলানা আতাউর রহমান হামিদী, আল্লামা সাঈদীর বিচারের অবৈধ রায়ের প্রতিবাদের সময় ৭ শহীদসহ পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন শহীদ মাওলানা মাহবুবার রহমানকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন, সকল আহতদের প্রতি রহম করুন এবং মিঠাপুকুরকে আজীবন ইসলামি আন্দোলনের জন্য উর্বর করে রাখুন। আমিন।

© Sajadul Islam Sarker

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজি...
06/02/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ (৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজর সালাত আদায় পরবর্তী দোয়া অনুষ্ঠান পরিচালনা ও দায়িত্বশীলদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

#ছাত্রশিবির

্রতিষ্ঠাবার্ষিকী
#সবার_বাংলাদেশ

30/01/2025
আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার যুব বিভাগের সেটআপ সম্পন্ন হয়েছে।১. সভাপতি : হাফেজ মোঃ ...
28/01/2025

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার যুব বিভাগের সেটআপ সম্পন্ন হয়েছে।

১. সভাপতি : হাফেজ মোঃ গোলাম রব্বানী
২. সহ-সভাপতি : মোঃ মাসুদুর রহমান হামিদী
৩. সেক্রেটারি : মোঃ মেহেদী হাসান
৪. অর্থ-সম্পাদক : মো: মাজহারুল ইসলাম লিমন
৫. অফিস সম্পাদক : মো:হাসান আল মাহমুদ আপেল
৬. প্রচার সম্পাদক : মো:রাসেল মিয়া
৭. প্রকাশনা সম্পাদক : মোঃ শরিফুল ইসলাম
৮. সাহিত্য সম্পাদক : মো: মমিনুল ইসলাম
৯. তরবিয়্যাত সম্পাদক : হাফেজ মো: গোলাম রব্বানী
১০. তথ্য ও মিডিয়া সম্পাদক : মোঃ নুরুল হুদা
১১. ক্রীড়া সম্পাদক : মো:নুরুল ইসলাম

23/01/2025

আজ একজন বিচারপতি অসুস্থ থাকায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি হয়নি। আজকে এই শুনানির আইটেম নং ছিলো ৩।

আগামী ২০ ফেব্রুয়ারি পুনরায় শুনানির দিন ধার্য করা হয়েছে। আইটেম নং ০১।

ইনশাআল্লাহ আগামী তারিখে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিয়েট ২০২৫বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিয়েট ...
22/01/2025

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিয়েট ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে। আজ ২২ জানুয়ারী ২০২৫, বুধবার শাখা সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত নবগঠিত সেক্রেটারিয়েট তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ২রা জানুয়ারি ২০২৫ তারিখে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস এম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিক যথাক্রমে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।

২০২৫ সেশনের সেক্রেটারিয়েট তালিকা নিম্নরূপ:

•অফিস সম্পাদক : মোঃ ইমরান হোসাইন
•বিজ্ঞান সম্পাদক : মোঃ ইকবাল হায়দার
•ব্যবসায় শিক্ষা সম্পাদক : হাসান মোহাম্মদ ইয়াসির

•মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক : মাজহারুল ইসলাম
•ছাত্রকল্যাণ সম্পাদক : নুরুল ইসলাম নূর
•প্রকাশনা সম্পাদক : মোঃ আনিছ মাহমুদ ছাকিব

•ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক : মাজহারুল ইসলাম মুজাহিদ
•প্রচার ও মিডিয়া সম্পাদক : মু. সাজ্জাদ হোসাইন খাঁন
•অর্থ সম্পাদক : নুরুল ইসলাম সাব্বির

•শিক্ষা সম্পাদক : আব্দুল্লাহ আল-আমিন
•সাহিত্য ও স্পোর্টস সম্পাদক : মো. মিফতাহুল হোসাইন আল মারুফ
•দাওয়াহ সম্পাদক : হামিদুর রশিদ জামিল

•আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক : ছৈয়দ তানবীর হাসান জাহিন
•আইন ও মানবাধিকার সম্পাদক : মোঃ শরীফুল ইসলাম মুয়াজ
•তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক : আব্দুল্লাহ আল মাহমুদ

20/01/2025

শিবির নেতাদের অভিনন্দন!

২০০৮/২০০৯ সালে আমি যখন হিফজ পড়ি, সিড্যা (ডামুড্যা উপজেলাধীন ইউনিয়ন) ইউনিটের একটি সেটাপ(দায়িত্বশীল/নেতা নির্বাচন ও শপথগ্রহণ) ও ইফতার মাহফিল প্রোগ্রামে আমাদের নিয়ে যাওয়া হলো। সেখানে একভাইকে সভাপতি ঘোষণা করা হলে তিনি এতো উচ্চস্বরে কাঁদতে থাকলেন যে ভবনের নীচতলা থেকে বাজারের লোকেরা জানতে চাইলো কী হইছে ঘটনা কী!

তারপর থেকে জাজিরায়, তামীরুল মিল্লাতে অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুবার বহু সেটাপ প্রোগ্রামের স্বাক্ষী হয়েছি। বাছাইকৃত দায়িত্বশীল কিংবা শপথ পড়ানো উর্ধ্বতন দায়িত্বশীল একেক জায়গায় একেকজন ছিলেন, কিন্তু একটি চিত্র সর্বত্র একরকম ছিলো। সেটি হলো নবনির্বাচিত/মনোনীত দায়িত্বশীলের কান্না কিংবা মেঘের মতো বিষাদে ছেয়ে যাওয়া মুখ।

এর কারণ কী ছিলো আসলে?

শিবিরের দায়িত্বশীল আলাদা করে আল্লাহর নির্দেশিত যে কাজগুলোকে নিজের জন্য বাড়তি শপথে আরোপ করেন, সেই জিম্মাদারির অনুভূতিই মূলত তাকে কাঁদায়, অথবা তার মুখ 'নেতা হওয়ার আনন্দে উদ্বেলিত না হয়ে আসন্ন কঠিন সংগ্রামের চিন্তা'য় বিষন্ন ও ভারাক্রান্ত হয়।

আদর্শভিত্তিক সংগঠন হওয়ার কারণে শিবিরের সবধরনের কার্যক্রম, বিশেষ করে লোকদেরকে একটি নৈতিক ছাঁচে তৈরীর কাজ সবার সামনে উন্মুক্ত না থাকার ফলে সবার জন্য বোঝা মুশকিল যে শিবিরের দায়িত্বশীল আসলে করেটা কী?

এতটুকু উল্লেখ করতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক সভাপতি তাদের বিদায়ী বক্তব্যে কিংবা মুনাজাতে চিৎকার করে কাঁদতেন এই কথাগুলো বলে, “কত ভাইয়ের কতরকম সমস্যা ছিলো দেখবো দেখবো করে কিছুই করতে পারিনাই, ফ্যামিলির চরম অসহায় অবস্থা নিয়ে কতজন ছুটি চাইছেন ছুটি দিতে পারিনাই, কতভাই নির্যাতনের শিকার হইলেন রাতভর মার খাইলেন, আমার ভাইদেরকে বাঁচাইতে পারলামনা ”
আমিতো শ্রোতা মাত্র, এই কথাগুলো যখন আমি স্মরণ করে লিখছি, তখনও আমার কানে বাজছে শরফুদ্দিন ভাই, জুনায়েদ ভাই কিংবা পরবর্তী সভাপতিদের সেই কান্না।

এই জিম্মাদারি সহজ কাজ নয়। যেখানে নেক নিয়তের বিনিময়ে আল্লাহর কাছে প্রতিদানের আশা ছাড়া আর কিছুই পাওয়ার নাই। কিছু মানুষের সালাম-কালাম, নির্দিষ্ট গন্ডিতে বড় হয়ে ওঠা, প্রাপ্তি হিসেব করলেও এগুলো তুচ্ছ বিষয়। দায়িত্বকালীন সময়ে নিজের পড়াশোনা- পরিবার- নিজের ভালো খারাপ সবকিছুকে পেছনে রেখে জনশক্তিদের নৈতিক-রাজনৈতিক জিম্মাদারি এবং রাজনৈতিক তৎপরতাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার এই দুঃসাধ্য কাজের ভয়ই শিবিরের দায়িত্বশীলকে কাঁদায়। তার মুখের হাসি মুছে যায়।

'দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে' এটি শিবিরের মধ্যে বহুল প্রচলিত বাক্য। শিবিরের দায়িত্বশীলদের যে কাজগুলো করতে হয় সেগুলো মূলত বান্দার ওপর মহান আল্লাহর নির্দেশিত কাজই। ফলে কাজ নিঃসন্দেহে আল্লাহর নির্দেশিত।

তবে দায়িত্বশীল বাছাইয়ের জন্য নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে ওহী আসেনা, বরং কিছু ব্যক্তিই সকলের সমর্থনে সেটি নির্ধারণের চেষ্টা করেন। অতএব মানুষের কাজ হিসেবে এখানে মানুষের ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃত ভুল ত্রুটি/ অপ্রত্যাশিত ঘটনা সবই ঘটতে পারে। সেই হিসেবে দায়িত্বশীল হিসেবে কাউকে দেখতে পাওয়া না পাওয়ার আলাপ অনিবার্য হয়ে উঠতে পারে।

কিন্তু 'দায়িত্বশীল' শব্দটি আমাদেরকে যা বোঝায়, দায়িত্বশীলের জিম্মাদারি আমাদেরকে যা শিক্ষা দেয়, তাতে শিবিরের কোনো জনশক্তি তো দায়িত্বশীলকে অভিনন্দন জানাতে পারেননা।

যারা শিবির করেন বা করেছেন, তাদের উচিত সংগঠনের কালচারকে মর্যাদার সাথে ধারণ করা। কারণ এসব কালচারই আমাদেরকে যুগের পর যুগ ধরে যথাসম্ভব পরিচ্ছন্ন রাখছে।

আর আপনারা যদি বাজার বেচে খাওয়া সংগঠন সমূহের লোকদের দেখে কালচার শেখেন, অভিনন্দন জানানো থেকে শুরু করে দায়িত্বশীলের জন্য অতিরিক্ত প্রটোকল, নিজেরা নিজেদেরকে রাহবার বলা ইত্যাদি!
তাহলে আপনাদের চাইতে শিবিরের জন্যই সেটা বেশী লজ্জাজনক হয়ে উঠবে।

© হোসাইন আহমেদ জুবায়ের

২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সংবিধান অনুযায়ী সদস্...
19/01/2025

২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সংবিধান অনুযায়ী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের জন্য ৪৬ জন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সাথে পরামর্শ করে ১৪ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন। পরবর্তীতে তিনি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন করেন।

মহান আল্লাহ নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীল ভাইদের সহায় হোন। আমিন।

১৯৮৫_সালের শিবিরের কেন্দ্রিয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন বর্তমান জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও সাব...
19/01/2025

১৯৮৫_সালের শিবিরের কেন্দ্রিয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন বর্তমান জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁকে শপথের জন্য নিয়ে যাচ্ছেন শহীদ আব্দুল কাদের মোল্লা, ও মীর কাশেম আলী।
কেউ দায়িত্ব পাওয়ার জন্য দুনিয়াতে কত কিছু করে- মারামারি, হানাহানি, খুনাখুনি পর্যন্ত চলে যায়! আর কেউ দায়িত্ব পাওয়ার পরেও নিতে চায় না! এই তো ইসলামী আন্দোলন আর দুনিয়াবী আন্দোলনের মধ্যে পার্থক্য!

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সালের জন্য বৃহত্তর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা প্রোপার থানা শাখার সেট...
15/01/2025

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সালের জন্য বৃহত্তর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা প্রোপার থানা শাখার সেটআপ সম্পন্ন হয়েছে।

সভাপতি: মো: অনিক ইকবাল

সেক্রেটারি: মো: রওনক ইসলাম

মহান রব ভাইদের যথাযথভাবে দায়িত্ব পালনের তাওফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামীন।

14/01/2025

৩৬ জুলাই রাত ১০টা। প্রতিটি চেহারা বিধ্বস্ত। কষ্টের পাহাড় জমা বুক। হাজার হাজার শা'হা'দা'তের রক্ত পথ মাড়িয়ে এইদিন। এই কান্না, এই দু'আ, এই সময় বারাকাপূর্ণ।

দীর্ঘ ১৫ বছর পর 'বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় অফিসে আমীরে জামায়াতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ 'হারানো শহীদি রাহবারদের' কথা স্মরণ করে কেঁদে ফেলেন। আল্লাহ পাক প্রিয় মানুষদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমীন।

নিঃস্বার্থ ইখলাস আর আল্লাহর রাহে জীবন উৎসর্গের মধ্য দিয়ে বিজয়। কঠিন সময়ের এই বারাকাহ প্রচন্ড অনুভব করতাম। অথচ এখন! খালি খালি লাগে। কত সংকট, চ্যালেঞ্জ! কত সম্ভাবনা।

Video - Jamaat Shibir Online - জামায়াত শিবির অনলাইন

মিঠাপুকুর উপজেলায় শুরু হওয়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিচয়পত্রে শ...
13/01/2025

মিঠাপুকুর উপজেলায় শুরু হওয়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিবর রহমান ও শেখ রাসেলের ছবি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

ছবি: কালবেলা

12/01/2025

কাউয়া কাদেরের কিছু হলে
নিয়ে যাবো হসপিটালে!

11/01/2025

মিঠাপুকুরের জায়গীর বাসস্ট্যান্ডে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

শীঘ্রই বিস্তারিত আসছে.....

১. নিয়মিত অর্থসহ কুরআন তিলাওয়াত আবূ উমামাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক...
09/01/2025

১. নিয়মিত অর্থসহ কুরআন তিলাওয়াত

আবূ উমামাহ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে, তোমরা কুরআন পাঠ কর। কেননা, কিয়ামতের দিন কুরআন তাঁর পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে।" (মুসলিম ১৯১০)

তাই আমি এ বছর অর্থসহ সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করার পরিকল্পনা নিয়েছি; আপনি নিয়েছেন তো?


জনাব এটিএম আজহার সাহেবের রিভিউ আবেদন শুনানি হবে ২৩ জানুয়ারি ২০২৫ ইনশাল্লাহ। জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই মামলা শু...
09/01/2025

জনাব এটিএম আজহার সাহেবের রিভিউ আবেদন শুনানি হবে ২৩ জানুয়ারি ২০২৫ ইনশাল্লাহ। জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই মামলা শুনানি করবেন।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when শিবির মিঠাপুকুর - Shibir Mithapukur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share