Chhatrashibir Kurigram Dist - ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • Chhatrashibir Kurigram Dist - ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা

Chhatrashibir Kurigram Dist - ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা Bangladesh Islami Chhatrashibir is an Islamic student organization working in Bangladesh. It envisages setting up an ideal Islamic societal order.

ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ সম্পন্ন! প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মাহবু...
02/10/2025

ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ সম্পন্ন!

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক।

প্রধান আলোক হিসেবে উপস্থিত ছিলেন,
মোশাররফ হোসেন
জেলা সভাপতি
ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় হাসান যোবায়ের হিমেল- ভাইয়ের শ্রদ্ধেয় পিতা ও ধরনীবাড়ি ইউনিয়ন বিএনপির...
21/09/2025

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় হাসান যোবায়ের হিমেল- ভাইয়ের শ্রদ্ধেয় পিতা ও ধরনীবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তার শোকাহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক,আমিন।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির” প্রচলিত ধারার ছাত্র সংগঠনের ন্যায় চমকপ্রদ শ্লোগান সর্বস্ব কিংবা ইস...
19/09/2025

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির” প্রচলিত ধারার ছাত্র সংগঠনের ন্যায় চমকপ্রদ শ্লোগান সর্বস্ব কিংবা ইস্যুভিত্তিক কোন সাময়িক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে গঠিত হয়নি। বরং নবী-রাসূলগণ পৃথিবীর মানুষকে যে মহান সত্যের পথে আহ্বান জানিয়েছিলেন সেই একই দাওয়াত নিয়ে ছাত্র সমাজের মধ্যে কাজ করতে চায়।

ছাত্রশিবির একটি দ্বীনি প্রতিষ্ঠান। আখিরাতের নাযাতকে আমরা চূড়ান্ত গন্তব্য হিসেবে ঠিক করেছি। জাগতিক সফলতা কিংবা পার্থিব মোহ আমাদের চূড়ান্ত কাম্য নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।
আমাদের সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে “আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।"

জীবনের প্রতিটি দিকে আল্লাহর নির্ধারিত বিধান মেনে চলা একজন মুসলিমের জন্য আবশ্যক। আমরা আল্লাহর নির্দেশের আলোকেই এই জমিনে মানবসৃষ্ট সকল জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই। এরপর ভাতৃত্ব ও ন্যায় সমৃদ্ধ একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই।

এখন প্রশ্ন জাগে এমন একটি সমাজ কীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব? হ্যাঁ এর জন্য প্রয়োজন কিছু সৎ, দক্ষ ও সত্যিকার দেশপ্রেমিক মানুষ। সেই মানুষ তৈরির ভিশনে আপ্রাণ কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। এই স্বপ্নের পথচলায় মহান রব কবুল করলে আমরা হয়তো একদিন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।

জাহিদুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আলহামদুলিল্লাহ! সাথীদের নিয়ে দিনব্যাপী সাথী শিক্ষাশিবির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা। প্রধান অতিথি হি...
15/09/2025

আলহামদুলিল্লাহ!
সাথীদের নিয়ে দিনব্যাপী সাথী শিক্ষাশিবির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত,
আসাদুল ইসলাম
কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
☞ আজিজুর রহমান স্বপন
সাবেক জেলা আমীর

☞ মাওলানা আবদুল মতিন ফারুকী
জেলা আমীর

☞ মাওলানা নিজাম উদ্দীন
জেলা সেক্রেটারি

☞ শাহজালাল সবুজ
সহকারী জেলা সেক্রেটারি

☞আশিকুর রহমান
সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক

☞ জাহাঙ্গীর আলম জুয়েল
সাবেক জেলা সভাপতি

আরো উপস্থিত ছিলেন,
ছাত্রশিবিরের জেলা সভাপতিসহ জেলা সেক্রেটারিয়েটবৃন্দ।

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিতসেপ্টেম্বর ১৩ তারিখ ২০২৫ কুড়িগ্রাম...
13/09/2025

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত
সেপ্টেম্বর ১৩ তারিখ ২০২৫


কুড়িগ্রাম সরকারি কলেজে অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত এবং সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি মোজাহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মো. আসাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদেরকে নৈতিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একইসঙ্গে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে পরিকল্পিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে দোয়া মাহফি...
11/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এ শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা



ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলের নোংরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদএকজন নারী শিক্ষার্থীকে নিয়ে...
02/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদলের নোংরা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

একজন নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী শিক্ষার্থীর সাথে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আজ (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নে নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল এখন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে জড়িয়ে নোংরামি করছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের নেতারা বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং, স্লাটশেমিং, ধর্ষণ ও শ্লীলতাহানির মতো জঘন্য অপরাধে জড়িত। নারী শিক্ষার্থীদের মানসম্মান ধ্বংস করার নোংরা রাজনীতিতে ছাত্রদল ফ্যাসিস্ট ছাত্রলীগের মতই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাদের হাতেই ২০০২ সালে বুয়েটের মেধাবী নারী শিক্ষার্থী সাবেকুন্নাহার সনির রক্ত লেগে আছে। ছাত্রদলের হাতেই ঢাবির শামসুন্নাহার হলে ২০০২ সালে শতশত নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের শিকার হয়। অথচ আজ তারাই উল্টো ছাত্রশিবিরকে অভিযুক্ত করছে—যা ধৃষ্টতা ও মিথ্যাচারের সীমা অতিক্রম করে।

আমরা স্পষ্ট করে জানাচ্ছি—অভিযুক্ত ব্যক্তি কোনোভাবেই ছাত্রশিবিরের সাথে যুক্ত নয়। বরং তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির আওতায় আনে। অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে ছাত্রশিবিরের পক্ষ থেকেই।”

নেতৃবৃন্দ বলেন, “ছাত্রশিবির নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে কখনোই আপস করে না। কিন্তু নারী নির্যাতনের মতো সংবেদনশীল বিষয়কে ব্যবহার করে সস্তা রাজনৈতিক ফায়দা লুটতে থাকা ছাত্রদলের আসল চেহারা আজ সবাই চিনতে পেরেছে।”

আমরা ছাত্রদলকে হুঁশিয়ার করে বলতে চাই, “ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকুন। কোনো কিছু হলেই শিবিরকে দায় দিয়ে দাও—এর মতো জঘন্য দেউলিয়াপনার রাজনীতি বন্ধ করুন। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও ওপেন ইনফরমেশনের এই যুগে শিক্ষার্থীরা প্রমাণ করে দেবে, নারী নির্যাতনের মতো সংবেদনশীল ইস্যুতে অপপ্রচারের জবাব কিভাবে দিতে হয়।”

ইসলামী ছাত্রশিবির রৌমারী থানা শাখার উদ্যোগে ১৫০ জন ডেলিগেট নিয়ে নৌকা ভ্রমণ এবং শিক্ষা সফর করেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্...
22/08/2025

ইসলামী ছাত্রশিবির রৌমারী থানা শাখার উদ্যোগে ১৫০ জন ডেলিগেট নিয়ে নৌকা ভ্রমণ এবং শিক্ষা সফর করেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা আলী বাবা থিম পার্ক।

মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,
✔ হাসান মাহমুদ ভাই
সাবেক রংপুর মহানগর সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

✔ মোশাররফ হোসেন
জেলা সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
কুড়িগ্রাম জেলা

✔ আরো উপস্থিত ছিলেন,
জেলা সাহিত্য সম্পাদক খোকন পাটোয়ারী
জেলা বায়তুলমাল সম্পাদক আঃ মোতালেব

আলহামদুলিল্লাহ! ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন সম্পন্ন হয়। প্...
16/08/2025

আলহামদুলিল্লাহ!
ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মুহতারাম জাহিদুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

১৫ ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখাপ্রধান...
15/08/2025

১৫ ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আরমান হোসেন
কেন্দ্রীয় আইন সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

07/08/2025

ইসলামী ছাত্রশিবির সৎ দক্ষ এবং নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে চায় !
Md. Mosarraf Hossain
জেলা সভাপতি, কুড়িগ্রাম।

Address

Kurigram
Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when Chhatrashibir Kurigram Dist - ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share