Fulchari Tv

Fulchari Tv নিশ্চই তে‌ামার রব উত্তম প‌রিকল্পনাকা‌রি ❤️
(1)

"ফুলছ‌ড়ি টি‌ভি" মা‌টি, মানুষ, দেশ ও দ‌শের কথা ব‌লে ।
আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো ঘটনা আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং বে-আইনি কাজ ভিডিও ক‌রে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন, আমরা তা প্রচার করতে সর্বদা প্রস্তুত। Email করুন[email protected]

বগুড়ায় সেতু নেন, এয়ারপোর্ট নেন, হাসপাতাল নেন— ।। আর কিলা‌গে নেন আমরা রংপুর বিভাগ ভারতের অঙ্গরাজ্য হয়ে উন্নয়ন করব ।। রংপু...
11/05/2026

বগুড়ায় সেতু নেন, এয়ারপোর্ট নেন, হাসপাতাল নেন— ।। আর কিলা‌গে নেন আমরা রংপুর বিভাগ ভারতের অঙ্গরাজ্য হয়ে উন্নয়ন করব ।। রংপুরবাসীর কি ঠিক কিনা ?

#বাংলাদেশী #রংপুর

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় ...
11/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১১/০৫/২০২৬) এ কার্যক্রমের উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে টিসিবির এ কার্যক্রম বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নির্ধারিত মূল্যে ভোজ্যতেল, চিনি, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

11/05/2026

চীন হিসাব কষতে‌ছে এখন ২০৮০ সাল চ‌লছে । আর আমার হোলারা আছি এক ১৯৭১ নিয়া , হা‌য়‌রে চেতনা।

ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের চাকার নি‌চে চাপাপ‌ড়েমোটরসাইকেল আরোহী যুবক নিহতফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি ...
10/05/2026

ফুলছড়িতে ধানবোঝাই ট্রাকের চাকার নি‌চে চাপাপ‌ড়ে
মোটরসাইকেল আরোহী যুবক নিহত

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ উপজেলার উদাখালাী উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মদনেরপাড়ায় কছিম খলিফার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটি ধানবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী এরশাদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অনুভু‌তি
10/05/2026

অনুভু‌তি

09/05/2026

২য় যমুনা সেতু হলে বালাসীতে হতে হবে-
সভাপতি গাইবান্ধা নাগরিক সংসদ-

ুনা_সেতু #গাইবান্ধা #বালাসী_সেতু #বাংলাদেশ

09/05/2026

বালা‌শী সেতুর মুলে যত ষড়যন্ত্র । উত্তরাঞ্চলের আটটি জেলার মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে চলছে গভীর ষড়যন্ত্র। গ‌রিব বা‌নি‌য়ে রাখার জন‌্য চল‌ছে।। এজন‌্য সেতু চাই ।।

ুনা_সেতু #গাইবান্ধা #বালাসী_সেতু #বাংলাদেশ

বালাসী ঘাটে ২য় যমুনা সেতুর দাবিতে গাইবান্ধায় ৩ দিনের কর্মসূচি। ফারুক হো‌সেন ফুলছ‌ড়ি গাইবান্ধার প্রতি‌নিধিঃ “সেতু হলে বদ...
09/05/2026

বালাসী ঘাটে ২য় যমুনা সেতুর দাবিতে গাইবান্ধায় ৩ দিনের কর্মসূচি।

ফারুক হো‌সেন ফুলছ‌ড়ি গাইবান্ধার প্রতি‌নিধিঃ

“সেতু হলে বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবনমান” — বক্তারা

গাইবান্ধা-বাহাদুরাবাদ ঘাট রুটে রেল সংযোগসহ ২য় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধা নাগরিক সংসদের উদ্যোগে ৩ দিনের কর্মসূচি শুরু হয়েছে। দীর্ঘদিনের অবহেলিত উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনের দাবিকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৮ মে) বিকেলে গাইবান্ধার গৌর পার্ক এলাকায় আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ, ব্যবসায়ী, কৃষক ও সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা, যোগাযোগ সংকট ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে বালাসী ঘাটে ২য় যমুনা সেতু এখন সময়ের দাবি। তারা প্রধানমন্ত্রী বরাবর বিশেষ আহ্বান জানিয়ে বলেন, "বালাসী-বাহাদুরাবাদ" রুটে "বহুমুখী সেতু" নির্মাণ করা হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভায় বক্তারা আরও বলেন, রংপুর অঞ্চলের কৃষকরা প্রতিবছর আলু, ভুট্টা, মরিচ, ধানসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন করলেও সঠিক যোগাযোগ ব্যবস্থার অভাবে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। দিনাজপুরের চাল, গাইবান্ধার ভুট্টা, কুড়িগ্রাম ও লালমনিরহাটের কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে না পারায় কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়।

তাদের দাবি, বালাসীতে সেতু নির্মাণ হলে উত্তরাঞ্চলের অন্তত আটটি জেলার মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে। কৃষিপণ্য দ্রুত পরিবহন সম্ভব হবে, শিল্প-কারখানা গড়ে উঠবে, গাইবান্ধায় মেডিকেল কলেজসহ বড় বড় শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব কমবে এবং অঞ্চলের মানুষের বহু বছরের কষ্ট ধীরে ধীরে দূর হবে।

বক্তারা আরও বলেন,
“উত্তরাঞ্চলের মানুষ যুগের পর যুগ অবহেলার শিকার। একটি আধুনিক সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি হবে উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের সেতুবন্ধন।”

কর্মসূচির দ্বিতীয় দিনে আজ ( ৯ মে শ‌নিবার বিকা‌লে) ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এ সময় গাইবান্ধা নাগরিক সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সরকারি সম্পত্তি ব্যবহারের কিছু নীতিমালাঃ ইউপি (ইউনিয়ন পরিষদ) এর সম্পদ বা সরকারি জমিতে কেউ ভবন/দোকান নির্মাণ করতে চাইলে ...
09/05/2026

সরকারি সম্পত্তি ব্যবহারের কিছু নীতিমালাঃ
ইউপি (ইউনিয়ন পরিষদ) এর সম্পদ বা সরকারি জমিতে কেউ ভবন/দোকান নির্মাণ করতে চাইলে সাধারণত নিচের নিয়মগুলো অনুসরণ করতে হ‌বে ।

১ ইউনিয়ন পরিষদের অনুমোদন নিতে হয়।

২ বিষয়টি ইউপি সভায় উত্থাপন ও সিদ্ধান্ত হতে হয়।

৩ সরকারি নীতিমালা অনুযায়ী ইজারা/নিলাম প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

৪ অনেক ক্ষেত্রে উপজেলা প্রশাসনের অনুমতিও প্রয়োজন হয়।

৫ চুক্তিপত্র বা লিখিত অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণ বৈধ ধরা হয় না ।

৬ সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা আইনগত অপরাধ হতে পারে।

৭ যদি নিলাম বা অনুমতি ছাড়া নির্মাণ করা হয়, তাহলে সেটি অনিয়ম বা অবৈধ দখল হিসেবে বিবেচিত হতে পারে।

৮ জনস্বার্থে নোটিশ বোড ও ব‌্যপক প্রচার প্রচারণা করতে হবে।

আগে আইন জা‌নেন তারপর লাফান ।।

গত রা‌তে ভারত অবৈধভাবে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে মিসাইল পরীক্ষা করেছে  - তবে ঘটনাটি এখন পর্যন্ত সরকা‌রি ভা‌বে কো...
09/05/2026

গত রা‌তে ভারত অবৈধভাবে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে মিসাইল পরীক্ষা করেছে - তবে ঘটনাটি এখন পর্যন্ত সরকা‌রি ভা‌বে কোন বিবৃতি প্রকাশ করে নাই।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা দাবি ছড়ালেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, বাংলাদেশ বিমান বাহিনী⁠�, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)⁠� বা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়⁠� আনুষ্ঠানিকভাবে “বাংলাদেশের আকাশসীমা অবৈধভাবে ব্যবহার” করার কোনো ঘোষণা দেয়নি

৮ মে ২০২৬ তারিখের সন্ধ্যার দিকে বাংলাদেশের বিভিন্ন এলাকার আকাশে, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশসীমায় একটি উজ্জ্বল আলোর রেখা দেখা গেছে।আলোর বিষয়ে বিস্তারিত তথ্য:দৃশ্যমান স্থান: কক্সবাজার সৈকতের লাবনী ও সুগন্ধা পয়েন্ট, মাদারীপুর, এবং অন্যান্য অনেক এলাকা।
সময়: শুক্রবার সন্ধ্যায় ৭টার দিকে।আকার: প্রত্যক্ষদর্শীদের মতে, এটি ক্ষেপণাস্ত্র বা মহাকাশযানের মতো একটি উজ্জ্বল আলোর রেখা ছিল।

সম্ভাব্য কারণ:ভারত সরকার ৬ থেকে ৯ মে ২০২৬ পর্যন্ত বঙ্গোপসাগরের একটি বিশাল আকাশসীমায় 'নোটাম' (NOTAM - Notice to Airmen) জারি করে সীমিত করেছিল, যা মিসাইল বা ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত দেয়।
এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (ICBM) ওয়ারহেড হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ২৫ এপ্রিল থেকে ৯ মে ২০২৬ পর্যন্ত ভারতের ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সতর্কতা ছিল।

বিশেষ সতর্কতা: ভারত সরকার ৬ থেকে ৯ মে ২০২৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার বা সতর্কতামূলক কর্মকাণ্ডের জন্য [no-fly zone] ঘোষণা করেছিল, যা এই ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে।স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ও কৌতুহল তৈরি হয়েছে।

ফুলছড়িতে নিলাম ছাড়াই ইউপি জায়গায় দোকান নির্মাণের অভিযোগ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে ...
08/05/2026

ফুলছড়িতে নিলাম ছাড়াই ইউপি জায়গায় দোকান নির্মাণের অভিযোগ।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে ইউপি সদস‌্য ও চেয়ারম‌্যা‌নের বিরুরদ্ধে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদাখালী ৩নং ওয়ার্ড ইউনিয়নের ইউপি সদস্য আয়ুব আলী তার ছোট ভাইয়ের জন্য ইউনিয়ন পরিষদের জায়গায় দখল ক‌রে দোকান নির্মাণ করছেন। অভিযোগ রয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করেই প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দীনের যোগসাজশে দোকান নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে।

সাধারণত ইউনিয়ন পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্যে দোকান বা স্থাপনা বরাদ্দ দিতে হলে পত্রিকা ও পরিষদের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। সেখানে নির্ধারিত সময়সূচি ও শর্তাবলী উল্লেখ থাকে। তবে এ ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ইউপি প্যানেল চেয়ারম্যান কাবিল উদ্দিন বলেন, ওয়ার্ড মেম্বারকে সঙ্গে নিয়ে একটি রেজুলেশন করা হয়েছে। এর মাধ্যমে উক্ত ঘর তৈরিতে যে পরিমাণ টাকা খরচ হবে, তা ইউনিয়ন পরিষদের খাতে জামানত জমা থাকবে। ত‌বে প‌রিষদ বিলুপ্ত হ‌লে সেই টাকা বা ঘর কি করা হ‌বে সে ব‌্যপা‌রে কোন সঠিক তথ‌্য অপারগতা প্রকাশ” আগে এভা‌বে হ‌য়েছে এখনও ওভা‌বেই হ‌তে‌ছে জানান তিনি। তবে জনস্বার্থে বিষয়টি বহুল প্রচার-প্রচারণা করা হয়নি , এমন কেন হল ? প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রয়োজন মনে করি নাই।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Address

Rangpur
5760

Alerts

Be the first to know and let us send you an email when Fulchari Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Fulchari Tv:

Share