11/08/2026
পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রি. সকাল ১১ টায় পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারীতে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাত্রবন্ধন সোসাইটি, নীলফামারী সদর উপজেলা শাখার আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাদকবিরোধী সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতা এবং কুইজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণও করা হয়েছে।
এসময় ছাত্রবন্ধন সোসাইটি, নীলফামারী সদর উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ রিফাত ইসলাম এর সঞ্চালনায় মাদকবিরোধী সেমিনার উপস্থাপন করেন ছাত্রবন্ধন সোসাইটি, পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রিহাদ ইসলাম।
এছাড়াও উক্ত সেমিনারে ছাত্রবন্ধন সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চলো যাই যুদ্ধে,
মাদকের বিরুদ্ধে।
“এসো মিলি মানবতার টানে,
দেশের স্বার্থে, শিক্ষার পথে।”
— ছাত্রবন্ধন সোসাইটি - Chhatrabandhan Society