NCTF Lalmonirhat

NCTF Lalmonirhat National Children’s Task Force (NCTF) is a children’s organization supported by Save the Childre

দিনটি কেটেছে একটি অর্থবহ,  অনুপ্রেরনা ও শিক্ষামুলক প্রশিক্ষণ এর মধ্যে দিয়ে!Yes Bangladesh এর আয়োজনে,Training of child Re...
29/07/2025

দিনটি কেটেছে একটি অর্থবহ, অনুপ্রেরনা ও শিক্ষামুলক প্রশিক্ষণ এর মধ্যে দিয়ে!

Yes Bangladesh এর আয়োজনে,
Training of child Researcher and child journalist - 2025

Date: 29.07.2025

অংশ নিয়েছে এনসিটিএফ শিশু গবেষক ও শিশু সাংবাদিকরা এবং জেলা ভলান্টিয়ারগন ।

আলোচনার বিষয় ছিল " শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং", তথ্য সংগ্রহ " মনিটরিং রিপোর্ট ", স্টোরি রাইটিং, রিপোর্ট রাইটিং, চাইল্ড নিউজ রাইটিং, রিপোর্ট প্রক্রিয়া।

লালমনিরহাটে এনসিটিএফ জেলা কমিটির জুলাই মাসের মাসিক সভা সম্পন্ন।। আজ  ১৮ জুলাই, শুক্রবার  বিকেলে এনসিটিএফ লালমনিরহাট জেলা...
18/07/2025

লালমনিরহাটে এনসিটিএফ জেলা কমিটির জুলাই মাসের মাসিক সভা সম্পন্ন।।

আজ ১৮ জুলাই, শুক্রবার বিকেলে এনসিটিএফ লালমনিরহাট জেলা কার্যনির্বাহী কমিটির জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আলোচ্যসূচি নির্ধারণ, বিস্তারিত আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

১। সেবার মান পর্যবেক্ষনের জন্য মা ও শিশু কল্যান কেন্দ্র পরিদর্শন।
২। লাল্মনিরহাট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলভিত্তিক কমিটি গঠন।

এছাড়াও সভায় এনসিটিএফ এর আচরণ বিধিমালা, শিশু অধিকার ও সুরক্ষা নীতিমালা বিষয়ে আলোচনা করা হয়। যা পরবর্তীতে তাদের গঠনমূলক উদ্যোগ গ্রহনে সহায়তা করবে।

শিশু অধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ২০২৫ সম্পন্ন।গত ৩০ - ৩১ মে, লালমনির...
02/06/2025

শিশু অধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ২০২৫ সম্পন্ন।

গত ৩০ - ৩১ মে, লালমনিরহাটে ইয়েস বাংলাদেশ-এর আয়োজনে দুইদিনব্যাপী "শিশু অধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ২০২৫" এর সমাপ্তি হয়েছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ), লালমনিরহাট জেলার সদস্যরা এবং অন্যান্য শিক্ষার্থী ।

দুই দিনব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার শাহানা আক্তার ও রাশেদুল ইসলাম রকি ।

তাঁরা শিশু অধিকার, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এবং শিশু সুরক্ষা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন যা শিশুদেরকে একটি সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

05/08/2024

আজ যত লুটতরাজ, ভাঙচুর, সহিংসতা হয়েছে তার একটিতেও আন্দোলনকারী ছাত্ররা ছিলো না।
এতদিন কঠোর আন্দোলন করে তারা কেউ বিজয়উল্লাস করেছে, কেউ মায়ের স্নেহের ছায়ায় ফিরে গেছে।

কারা করেছে?
এদের কারো গলায় কি আইডি কার্ড দেখেছেন?
লক্ষ্য করে দেখবেন, এদের পোশাক, কথা বার্তা অঙ্গভঙ্গী, কিছুই ছাত্রসুলভ নয়।
এরা হলো সুবিধাবাদী মধ্যবয়স্ক বখাটে টোকাই।

এরাই বাসে, ট্রেনে চুরি ডাকাতি করে, এরাই দুর্ঘটনাস্থলে লুটতরাজ করে, ক্ষমতাসীনদের পা চেটে সুবিধা নেয়, টাকার বিনিময়ে সংঘর্ষ - অপরাধ করে।

রাজপথে আন্দোলনে এরা থাকে না , এরা আসে ভীড়ের মাঝে নিজেদের স্বার্থ হাসিল করতে।

হ্যাঁ, এরাই যখন মিরপুর, বাড্ডা, রামপুরায় ছাত্ররা আন্দোলন করেছে, ক্ষমতাসীনদের কাছে টাকা নিয়ে এরাই ছাত্রদের মারতে এসেছে।
নেতা আদেশ মানতে গিয়ে তখন ছাত্রদের হাতে এরাও মার খেয়েছিলো, এদের এখন সময় এসেছে ক্ষোভ মিটাবার,

তাইতো আজ আন্দোলনকারী শিক্ষার্থীদের বাসায়ও এরা হামলা করেছে, ক্ষমতাসীনদের বাসায় লুটতরাজ করেছে, মন্দিরের দানবাক্সে হামলা করেছে, জাদুঘরে লুটতরাজ ভাঙচুর করেছে, কুচক্রী নেতার স্বার্থহাসিল করতে জাতিরপিতার প্রতিকৃতি- মুরাল ভেঙেছে।
এরা শুধু স্বার্থ দেখে, এদেরকে টাকা দিয়ে কেনা যায়।

আন্দোলনটা করেছে দেশের ছাত্র সমাজ।

ছাত্ররা চেয়েছে স্বাধীনতা, ন্যায্য অধিকার, অন্যায় অবিচার এর পতন, ভাইয়ের রক্তের বিচার। বলুন তো ছাত্ররা সোফা দিয়ে, ফ্রীজ দিয়ে, এসি দিয়ে কি করবে ।

যেই স্বৈরাচার তার ভাইয়ের রক্ত নিয়েছে, তার শাড়িগুলো কি সে গায়ে জড়াতে পারবে? গায়ে কাটা দিবে না? ঘৃণা আসবে না ।

ছাত্রসমাজ লুটতরাজ করে না, করতে পারে না। এরা মেট্রোরেল ভাঙে না, টোল প্লাজা ভাঙে না, দেশের সম্পদ ভাঙচুর করে না।

এরা পুলিশকে নিশ্চিত মৃত্যু থেকে বাচায়, সাংবাদিককে নিরাপদে নিয়ে যায়।

তবুও, আবার বলছি তবুও,
যখনি কিছু কুচক্রী মহল আন্দোলনকে, আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে।

সরকার প্রধান পদত্যাগ করার পর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্পর্শকাতর স্থান থেকে নিরাপত্তা সরিয়ে নিয়েছে, লুট অরাজকতার পরিস্থিত সৃষ্টি করেছে বা সুযোগ তৈরি করে দিয়েছে

তখন ছাত্ররা বিজয় উল্লাস ছেঁড়ে, মায়ের স্নেহকোল ছেঁড়ে আবার সোচ্চার হয়েছে, সংঘবদ্ধ হয়েছে।

মন্দির পাহাড়া দিচ্ছে, সহিংসতা থামাচ্ছে, মসজিদ থেকে সম্পৃতি- ঐক্যের ডাক দিচ্ছে।
কমিটি করে - দুষ্কৃতকারীদের চিহ্নিত করে, গণভবন থেকে লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করছে ।

আমরা, এই ফিরে পাওয়া স্বাধীনতাটা শকুনদের থেকে রক্ষা করতে চাই। আমাদের পাশে এসে দাঁড়ান। একসাথে এক হয়ে এই তাজা রক্তে ছিনিয়ে আনা স্বাধীনতাটা রক্ষা করি।

শেষে একটা কথাই বলে যাই --

"যতদিন এই তারুন্যের হাতে দেশ,
পথ হারাবে না বাংলাদেশ "

🌺🌺🌺

লালমনিরহাটে শিশু-কিশোরদের কাছে মাদক বিক্রয় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান।।গত ২৫ এপ্রিল (বৃহস্প...
26/04/2024

লালমনিরহাটে শিশু-কিশোরদের কাছে মাদক বিক্রয় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান।।

গত ২৫ এপ্রিল (বৃহস্পতিবার), দুপুরে লালমনিরহাটে জেলার শিশুদের সুরক্ষা নিশ্চিত ও শিশু-কিশোরদের কাছে মাদক বিক্রয় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারি পরিচালকের নিকট স্বারকলিপি হস্তান্তর করেছে জাতীয় পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং ও এ্যাভোকেসিকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলা কমিটির সদস্যরা।

জেলা প্রশাসকের কার্যালয়ের সিটিজেন কেয়ারে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারি পরিচালকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী প্রসিকিউটর সালেহ্ আকরাম।

এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ শাকিলার রহমান, উপ-পরিদর্শক আবু নাসের, ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস), বাংলাদেশ এর সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার (সিওয়াইভি) মোঃ তাওহীদ তুষায়, জেলা ভলান্টিয়ার শাহানা আক্তার শিশির, রাশেদুল ইসলাম রকি।

আলাদা দুইটি স্মারকলিপিতে শিশুরা বলেন, আমরা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) লালমনিরহাট জেলার সকল শিশুদের পক্ষ থেকে বিভিন্ন সময় জেলায় ঘটে যাওয়া শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি। ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার শিকার জীবিত শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য আপনার নিকট বিশেষভাবে অনুরোধ করছি। শিশু ধর্ষক, নির্যাতনকারী এবং এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং জেলাব্যাপী বাল্যবিবাহ ও মাদক বিরোধী অভিযান জোরদার করার দাবি জানাচ্ছি।

জেলা প্রশাসক ও ডিএনসি’র সহকারী পরিচালককে উদ্দেশ্য করে শিশুরা আরও উল্লেখ করেন, আপনি অবগত রয়েছেন যে, শিশু ও যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার হলো মাদক। আর মাদকের শুরু হয় বিড়ি-সিগারেট দ্বারা। মাদকের গ্রহণের ১ম ধাপই হল বিড়ি/সিগারেট। এটি বন্ধ করা না গেলে আগামীর ভবিষ্যৎ ধ্বংসের দিকে ধাবিত হবে। লালমনিরহাট জেলায় সকল প্রকার দোকানে অপ্রাপ্ত বয়স্ক বা শিশুদের নিকট বিড়ি/সিগারেট বিক্রয় বন্ধ করতে নিদেশনা জারি সহ লিফলেট, পোষ্টার সাটানোর ব্যবস্থা করে, মাইকিং করে এবং এ ধরণের ঘটনা ঘটলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক বা শিশুদের নিকট বিড়ি/সিগারেট বিক্রেতার শান্তি প্রদান করতে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমরা বিশ্বাস করি আপনি শিশুদেরকে খুবই ভালবাসেন। বাল্যবিবাহ, মাদক, শিশু নির্যাতন ও শিশু অধিকার লঙ্ঘনের সাথে জড়িত সকল ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি, যাতে ভবিষ্যৎ কেউ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে সাহস না পায়। এছাড়াও জেলার সকল স্কুল কলেজের গেইট ও আশেপাশের এলাকায় এমনকি অন্যান্য দোকানেও যাতে অপ্রাপ্ত বয়স্ক বা শিশু-কিশোরদের নিকট বিড়ি-সিগারেট বিক্রয় করতে না পারে সেজন্য প্রচরণা ও আইনের প্রয়োগ নিশ্চিতসহ জেলার আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপনের জোড় দাবি জানাচ্ছি।

উল্লেখ্য যে, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন। শিশুদের দ্বারাই গঠিত ও পরিচালিত এই সংগঠনটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় ৬৪টি জেলায় শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছে। শিশু অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ২২ টি চাইল্ড পার্লামেন্ট অধিবেশন সম্পন্ন হয়েছে। যেখানে মন্ত্রী পরিষদের বিভিন্ন মাননীয় মন্ত্রী মহোদয়গণ উপস্থিত ছিলেন এবং আমাদের শিশুদের সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন। বর্তমান সরকার “জাতীয় শিক্ষা নীতি ২০১০” “জাতীয় শিশু নীতি ২০১১” ও “শিশু আইন ২০১৩” তৈরীতে এনসিটিএফ সদস্যদের মতামত গ্রহণ করেছেন।

লালমনিরহাটে এনসিটিএফ জেলা কমিটির মার্চ মাসের মাসিক সভা সম্পন্ন।। গত ১৬ মার্চ, শনিবার সকালে এনসিটিএফ লালমনিরহাট জেলা কার্...
18/03/2024

লালমনিরহাটে এনসিটিএফ জেলা কমিটির মার্চ মাসের মাসিক সভা সম্পন্ন।।

গত ১৬ মার্চ, শনিবার সকালে এনসিটিএফ লালমনিরহাট জেলা কার্যনির্বাহী কমিটির মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রেলওয়ে স্টেশন মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ার ও সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার (সিওয়াইভি) মোঃ তাওহীদ তুষার অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আলোচ্যসূচি নির্ধারণ, বিস্তারিত আলোচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

১। জেলার দায়িত্ববাহকদের নিকট স্মারকলিপি প্রদান।
২। এক্সিট মিটিং আয়োজন।
৩। বাই এনুয়াল কনসালটেশন সভায় অংশগ্রহণ।

এছাড়াও সভায় এনসিটিএফ এর আচরণ বিধিমালা ও স্ব-উদ্যোগী কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

মাসিক সভা শেষে জেলা কমিটির সদস্যরা লালমনিরহাটের শিশুবান্ধব মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে। এসময় উক্ত কেন্দ্রের মানোন্নয়নে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।

লালমনিরহাটে এনসিটিএফ জেলা কমিটির জানুয়ারি মাসের মাসিক সভা সম্পন্ন।কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্...
26/01/2024

লালমনিরহাটে এনসিটিএফ জেলা কমিটির জানুয়ারি মাসের মাসিক সভা সম্পন্ন।

কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় স্কুল কমিটি গঠন, সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন ও শিশু গবেষকদের গল্প লেখা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

১০ জানুয়ারি, ২০২৪ খ্রিঃ

রাজনৈতিক ও নির্বাচনী প্রচার প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধে রাজনৈতিক দল ও নির্বাচনে প্রার্থীদের নির্দেশনা প্রদানের দাবিত...
15/12/2023

রাজনৈতিক ও নির্বাচনী প্রচার প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধে রাজনৈতিক দল ও নির্বাচনে প্রার্থীদের নির্দেশনা প্রদানের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ লালমনিরহাট জেলা কমিটির সদস্যবৃন্দ ও জেলা ভলান্টিয়ারগণ

১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ

লালমনিরহাটে এনসিটিএফ জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা সম্পন্ন। ০৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ
14/12/2023

লালমনিরহাটে এনসিটিএফ জেলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা সম্পন্ন।

০৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ

আগ্রহী ছাত্র/ ছাত্রীদের অংশগ্রহনের জন্য আহবান জানানো যাচ্ছে।
11/12/2023

আগ্রহী ছাত্র/ ছাত্রীদের অংশগ্রহনের জন্য আহবান জানানো যাচ্ছে।

লালমনিরহাটে মেয়রের প্রতীকি দায়িত্বে এনসিটিএফ সদস্য রহিমা খাতুন রিমু।।বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নেতৃত্বস্...
30/10/2023

লালমনিরহাটে মেয়রের প্রতীকি দায়িত্বে এনসিটিএফ সদস্য রহিমা খাতুন রিমু।।

বিশ্ব কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নেতৃত্বস্থানীয় পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে লালমনিরহাট পৌরসভার মেয়রের পদে প্রতীকি দায়িত্ব পালন করেছেন দশম শ্রেণির ছাত্রী ও এনসিটিএফ লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিমা খাতুন রিমু।

গত ২৯ অক্টোবর, রবিবার দুপুরে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশ এর সহযোগিতায় লালমনিরহাট পৌরসভার মেয়রের কার্যালয়ে মোঃ রেজাউল করিম স্বপন এর পদে এক ঘন্টার জন্য এই প্রতিকী দায়িত্ব পালন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গার্লস টেকওভার প্ল্যান ইন্টারনাশনাল এর একটি বৈশ্বিক কার্যক্রম। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের - এমন বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়।

"মেয়েদের এক্টিভিজম ও বিনিয়োগ সম্ভাবনা" নিয়ে কাজ করার উদ্দেশ্যে এবারের টেকওভার কর্মসূচিতে প্রতিকী দায়িত্ব পালন শেষে মোঃ রহিমা খাতুন রিমু বলেন এত সুন্দর একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। এছাড়াও লালমনিরহাট পৌরসভাকে শিশুশ্রম মুক্ত করার বিষয়ে পৌর পরিষদের কাছে সুপারিশ জানিয়েছি।

পুরো আয়োজনে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক, ইয়ুথ ফর চেঞ্জ এর প্রতিনিধি মৃদুল ইসলাম, এনসিটিএফ লালমনিরহাটের সভাপতি জিদান মাহমুদ সহ এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং জেলা ভলান্টিয়ার শাহানা আক্তার শিশির ও রাশেদুল ইসলাম রকি।

Address

Mission Mor, Lalmonirhat
Rangpur
5500

Alerts

Be the first to know and let us send you an email when NCTF Lalmonirhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share