Sir Ahmmed Ali Sorker Memorial Union

Sir Ahmmed Ali Sorker Memorial Union Ahmed Ali Sarkar Smriti Sangha was established in 2013 and till date it has been working for the development of the backward people in the society.

গাইবান্ধা জেলার কৃতি সন্তান ---
মরহুম " স্যার আহমেদ আলী সরকার " ১৯৫৫ সাল হইতে ২০০১ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী চন্ডিপুর শেরে বাংলা এফ হক উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন সফল অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। স্যারের অসংখ্য কৃতি শিক্ষার্থীরা আজ বাংলাদেশের প্রতিটি সেকটরে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত, যার যোগ্য নেতৃত্বে শিক্ষার সঠিক বিচরনে আজ আমরা গর্বিত সেই স্যার আহমেদ আলী সরকার গত ২০১২ সালের ৯ জুন না ফে

রার দেশে চলে যান হাজার হাজার ভক্ত শিক্ষার্থী সহ অসংখ্য ভক্ত অনুরাগীদের ছেড়ে।
স্যারের স্মৃতি ধরে রাখতে " স্যার আহমেদ আলী স্মৃতি সংস্থা ও পাঠাগার " অসংখ্য দাতব্য, সেচ্ছাসেবী ও সামাজিক কাজ করে যাচ্ছে।
উল্লেখযোগ্য হচ্ছে,
(এক) এতিম ও অসহায় শিশুদের ভবিষ্যৎ জীবন. সুন্দর ও সুখময় করতে আর্থিক অনুদান প্রদান।
( দুই) প্রতি বছর স্যার আহমেদ আলী ক্যাডেট বৃত্তি প্রদান ও অনুদান প্রদান।
(তিন) অসহায় দুস্ত মেধাবী শিক্ষার্থীদের সরাসরি আর্থিক অনুদান প্রদান।
(চার) দুস্থ ও বেওয়ারিশ ছিন্নমূল মানুষ মারা গেলে কাফন্ দাফন সহ অন্যান্য ব্যয়ভার বহন।
(পাচঁ) দুস্থ ও দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান।
(ছয়) অসহায় ও গরীব মেয়েদের যৌতুক বিহীন বিয়ে প্রদান করতে সহযোগিতা করা।
(সাত) উঠতি বয়সের কিশোর ও যুবকদের মাদক মুক্ত রাখতে প্রতি বছর " স্যার আহমেদ আলী স্মৃতি ক্রিড়া টুর্নামেন্ট এর আয়োজন করা।
(আট) শিশু ও কিশোরদের সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকলা ও মেধা বিকাশ বৃদ্ধি করতে সংগীত নিকেতনে আর্থিক অনুদান প্রদান করা।
সহ আরো অসংখ্য সামাজিক কাজে " স্যার আহমেদ আলী সরকার স্মৃতি সংস্থা ও পাঠাগার ' নিয়োজিত

12/03/2024
বৃত্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর/২০২৩ খ্রি.
16/12/2023

বৃত্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর/২০২৩ খ্রি.

“বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ)”এর প্রতিষ্ঠাবার্ষিকী তেসম্মানিত দাতা সদস্য জনাব এ,এস,এম নুরুল আজম ব...
31/07/2023

“বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ)”এর প্রতিষ্ঠাবার্ষিকী তে
সম্মানিত দাতা সদস্য জনাব এ,এস,এম নুরুল আজম বাবলু [চেয়ারম্যান আহম্মেদ আলী সরকার স্মৃতি সংঘ এস এ এস]
এর পক্ষে আমি শুভেচ্ছা স্মারক গ্রহণ করি
ধন্যবাদ বিএমজেএফ

সর্বজন শ্রদ্ধেয় ও সকলের প্রিয়, স্যার আহম্মেদ আলী সরকারের ১০ম মৃত্যু বার্ষিকী আজ। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অব...
09/06/2023

সর্বজন শ্রদ্ধেয় ও সকলের প্রিয়,
স্যার আহম্মেদ আলী সরকারের ১০ম মৃত্যু বার্ষিকী আজ।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত শেরে বাংলা ফজলুল হকের নামানুসারে ঐতিহ্যবাহী চন্ডিপুর এফ হক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সফল অধ্যক্ষ, রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় স্যার আহম্মেদ আলী সরকার ৮ বছর আগে আমাদের কাদিয়ে না ফেরার দেশে চলে যান। তিনি একজন শিহ্মানুরাগী, ক্রিড়ামোদী, মুক্ত চেতনার সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব ছিলেন। স্যারের অসংখ্য ছাত্র এমপি, উপ সচিব, ডিসি, এসপি, ডাক্তার, ইন্জিয়ার, সরকারের বিভিন্ন দপ্তরে আমলা, কর্মকর্তা সহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়ে সুন্দরগঞ্জ উপজেলা কে গর্বিত করেছেন।
স্যারের ছেলেমেয়ে, নাতি নাতনীরা, দেশ ও দেশের বাহিরে সর্বোচ্চ স্থানে কর্ম জীবন পরিচালনা করছেন।
স্যারের বড় ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মেজো ছেলে উচ্চ শিক্ষা গ্রহণ করে গার্মেন্টস শিল্পের ব্যবস্থায় নিয়োজিত, ছোটো ছেলে সহকারী শিক্ষক ও সংগীত শিল্পী, বড় নাতি বর্তমান এলজিইডি মন্ত্রণালয়ের মাননীয় সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন জনাব শাহ মোঃ শামসুজ্জোহা সেতু, আরেক নাতি অস্ট্রেলিয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জনাব কামরুল হাসান সহ অনেকে উচ্চ শিক্ষা গ্রহনে দেশ বিদেশে অধ্যয়নরত।
স্যারের স্মৃতি ধরে রাখার জন্য তাঁর পারিবারিক সদস্যদের সহায়তায় তাঁর নামানুসারে সরকারি রেজিস্ট্রেশনকৃত স্যার আহম্মেদ আলী সরকার স্মৃতি সংঘ, স্যার আহম্মেদ আলী সরকার ফাউন্ডেশন অসহায়, দুস্থ, গরীবদের সাহায্য প্রদান, কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামুল্যে চিকিৎসা প্রদান, বেকারদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের সুযোগ দান, বিভিন্ন উৎসবে অসহায়দের আর্থিক সহায়তা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
বিশেষ করে করোনা মহামারী প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট, মাকস, হ্যান্ড স্যানিটাইজার বিতরন, অসহায়দের আর্থিক সহায়তা অব্যাহত রেখেছেন।
আল্লাহ্ স্যার কে বেহস্ত নসিব করুন সেই সাথে স্যারের নামানুসারে প্রতিষ্ঠান দুটি কে কবুল করুন ও প্রতিষ্ঠান পরিচালনায় তাঁর পরিবারের সকল সদস্যদের নেক হায়াৎ দান করে দেশ জনগণের খেদমত করার তওফিক দান করুন,, আমিন।।

Address

Chandipur
Rangpur
5720

Alerts

Be the first to know and let us send you an email when Sir Ahmmed Ali Sorker Memorial Union posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share