Taqwa welfare Foundation

Taqwa welfare Foundation Govt. Reg. No. Mahimagonj Sub- Branch

Rajs-527/2024
তাকওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাদাকায়ে জারিয়া ভিত্তিক একটি দাওয়াহ ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। আসুন সবাই একসাথে অসহায় মানুষদের জন্য কিছু করি! 🌿
মো. ময়নুল ইসলাম, চেয়ারম্যান
WhatsApp- 01716962382 "Taqwa welfare Foundation" পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি আমার এই পেজ এর মাধ্যমে অসহায় দরিদ্র মানুষ এর পাশে দাড়াতে চাই।
আসুন আমরা হাতে হাত মিলিয়ে এ

ক হয়ে সবার পাশে দাড়াই।

For Donation:
পার্সোনাল বিকাশ/নগদ/রকেট-01712 42 79 55
বিকাশ মার্চেন্ট:
01986 99 44 62

Account Title:
Taqwa Welfare Foundation
Account No:- 20507770208828924
Swift Code: IBBLBDDHFRD
Routing No:- 125270607
Bank Name: Islami Bank Bangladesh Ltd.

19/05/2026
20/04/2026

আলহামদুলিল্লাহ

20/03/2026

তাবাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদুকুম মুবারাক

16/03/2026

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন :

یَسْـَٔلُوْنَكَ مَا ذَا یُنْفِقُوْنَ ؕ۬ قُلِ الْعَفْوَ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَۙ۝۲۱۹

লোকে আপনাকে জিজ্ঞেস করে, (আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে) তারা কী ব্যয় করবে? আপনি বলে দিন, যা (তোমাদের প্রয়োজনের) অতিরিক্ত। আল্লাহ এভাবেই তোমাদের জন্য স্বীয় বিধানাবলি সুস্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা-ভাবনা করতে পার।

সূরা বাকারা, আয়াত : ২১৯

পাদটিকা :
এ আয়াতে দানসদকার একটি গুরুত্বপূর্ণ বিধান বলে দেয়া হয়েছে। নিজের ও নিজ পরিবারবর্গের প্রয়োজন পূর্ণ করার পর অতিরিক্ত সম্পদ থেকে যে দান করা হয়, সেটাই সঠিক দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : নিজের সচ্ছলতা বজায় রেখে যে দান করা হয়, সেটাই সেরা দান।

🎙️ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।প্রিয় দেশ ও প্রবাসের সম্মানিত দ্বীনি ভাই-বোনেরা,তাকওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন–এর পক্...
13/03/2026

🎙️ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় দেশ ও প্রবাসের সম্মানিত দ্বীনি ভাই-বোনেরা,
তাকওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন–এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রামাযানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আপনারা অবগত আছেন যে, তাকওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০২২ সাল থেকে সমাজের প্রান্তিক, সুবিধাবঞ্চিত, দুস্থ, এতিম, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছে।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতীত বছরের ন্যায় এবারও হতদরিদ্র, অনাথ, অভাবগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে ০১ লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ।
ঈদের পরপরই আরও ২০,০০০ টাকা জাকাত বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।
এছাড়াও, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও যাকাতুল ফিতর (ফিতরা) বিতরণ কার্যক্রম ঈদের দুই দিন আগে থেকে শুরু করা হবে, ইনশাআল্লাহ।
যারা আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের ফিতরা আদায় করতে চান, তারা এখন থেকেই অর্থ পাঠাতে পারেন। প্রাপ্ত অর্থ দিয়ে আমরা চাল ক্রয় করে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করব, ইনশাআল্লাহ।
এ ব্যাপারে আমরা দেশের সচেতন, বিত্তবান ও সামর্থ্যবান ভাই-বোনদের আন্তরিক সহযোগিতা ও সদয় দৃষ্টি কামনা করছি।
চেয়ারম্যান, মো. ময়নুল ইসলাম
তাকওয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন
মানবতার কল্যাণে সুন্নাহর অনুসরণে

ইফতার প্রোজেক্ট: দান এসেছে এ পর্যন্ত এক লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ।
13/03/2026

ইফতার প্রোজেক্ট: দান এসেছে এ পর্যন্ত এক লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ।

08/03/2026

আলহামদুলিল্লাহ
আজ এক দ্বীনি ভাই ফাউন্ডেশনে ইফতার প্রোজেক্টের ২০ হাজার দান করলেন। আল্লাহ তার দান কবুল করুন।

08/03/2026

গতকাল ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী প্রতি টেবিলে ঘুরে ঘুরে যেভাবে আলেম-ওলামাদের খোঁজ-খবর নিয়েছেন, মুসাফা করেছেন এবং তাদের কাছে দোয়া চেয়েছেন—সেই দৃশ্যগুলো সত্যিই মনকে ছুঁয়ে গেছে।
একটি দৃশ্যে দেখা গেল, দুইজন স্বনামধন্য ইসলাম প্রচারক বসে আছেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতোই নীরবে তাদের পেছনে এসে দাঁড়িয়েছেন। তাঁর বডি ল্যাঙ্গুয়েজে কোনো কর্তৃত্ববাদী আচরণ বা সুপেরিওরিটির ছাপ নেই। আবার আলেমদের চেহারা দেখেও মনে হচ্ছিল না যে তারা কোনো উচ্চপদস্থ ক্ষমতাধরের সামনে বসে আছেন। পুরো পরিবেশটা ছিল খুবই স্বাভাবিক, আন্তরিক ও ক্যাজুয়াল।
আমরা কামনা করি, শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশ আরও সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণময় হোক।
ইসলামোফোবিয়া নিপাত যাক।
বাংলাদেশের মুসলিমরা যেন শান্তি, সম্মান ও নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।
আলেমদের সম্মান করে, দ্বীনের কথা শুনে যে নেতৃত্ব দেশ চালায়—সেই দেশই প্রকৃত অর্থে বরকতময় হয়।

07/03/2026

#ইফতার_প্রোজেক্ট_৫১
আপনার যাকাতের একটি অংশ Taqwa Welfare Foundation-এ প্রদান করে অগণিত সাওয়াবের কাজে শরীক হোন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান।

সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা মানবতার কল্যাণে এবং সুন্নাহর অনুসরণে কাজ করে যেতে পারি। জাযাকুমুল্লাহু খাইরান।

05/03/2026

রমজান মাসে দান-সদকার গুরুত্ব অত্যন্ত বেশি।
এই মাসে একটি নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা বহু গুণ বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ ﷺ রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং মানুষের উপকার করতেন। বিশেষ করে ইফতার করানো, যাকাত আদায় করা এবং গরিব-অসহায়দের সহায়তা করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। তাই রমজান মাসে সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান করা উচিত।
✅ রাসূলুল্লাহ ﷺ রমজান মাসে প্রবাহমান বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। (সহিহ বুখারি)

Address

Mahimagang, Gaibandha
Rangpur

Telephone

+8801716962382

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Taqwa welfare Foundation:

Share