As-Sahaba Foundation

As-Sahaba Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from As-Sahaba Foundation, Charitable organisation, Rangpur.

সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
অসংখ্য দরূদ এবং সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি।

• As-Sahaba Foundation একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। যা বিভিন্ন জনকল্যামূলক সামাজিক কাজ এবং ইসলামিক দাওয়াহ নিয়ে কাজ করছে। একাধিক দ্বীনি ভাইয়ের প্রত্যক্ষ এবং সাধারণ মানুষের পরোক্ষ অংশগ্রহণের সাথে স্থানীয় আলেম-ওলামাদের পরামর্শক্রমে আস-সাহাবা ফাউন্ডেশনের সকল

কার্যক্রম এগিয়ে যাচ্ছে আলহা'মদুলিল্লাহ্।

• আমরা চাই গঠনমূলক পদ্ধতিতে কিছু কাজ করতে যা দীর্ঘদিন ধরে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এই চিন্তা থেকেই আল্লহর উপর ভরসা করে ২০২২ সালের রমযান (১লা মে, ২০২২) -থেকে "As-Sahaba Foundation" এর পথচলা শুরু হয়। মোট তিনটি দিককে বিবেচনা করে ফাউন্ডেশনের তহবিল গঠিত হচ্ছে আলহা'মদুলিল্লাহ্।

১. ফাউন্ডেশনের প্রত্যেক স্থায়ী সদস্যদের কাছ থেকে ইতিমধ্যেই ৫০০/- টাকা (এককালীন) করে মোট ২০,০০০/- টাকা সংগ্রহ করা হয়েছে এবং তা 'হেল্পফুল শপ' (একটি ইসলামিক ব্যাবসায়িক প্রতিষ্ঠান) -এ ইনভেস্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেখান থেকে যে লভ্যাংশ আসবে তা মূল ফান্ডের সাথে প্রতিনিয়ত জমা হতে থাকবে।

২. প্রতি মাসে সকল স্থায়ী সদস্যদের থেকে ১০০/- টাকা করে সংগ্রহ করা হয়ে থাকে এবং প্রতি মাসের সংগ্রহকৃত টাকাটিই মূল ফান্ড হিসেবে জমা হয়।

৩. সর্বশেষ ধাপটি হবে- "সাধারণ মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ"। অনলাইন-অফলাইন উভয় প্লাটফর্মেই। এক্ষেত্রে, কোনো বিশেষ প্রোজেক্ট সামনে রেখে উক্ত প্রোজেক্টের জন্যে জন সাধারণের থেকে অনুদান সংগ্রহ করা হয় এবং তা মূল ফান্ডের সাথে যুক্ত করে প্রোজেক্ট বাস্তয়ন করা হয়ে থাকে আলহা'মদুলিল্লাহ্।

• "As-Sahaba Foundation" এর পরিকল্পনা এবং সেবা সমূহ (ইন শা আল্লাহ্):

১. কষ্টে দিনাতিপাত করা আল্লাহর বান্দাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করা।
২. ঈদ ভিত্তিক প্রজেক্ট,
৩. রমযান প্রজেক্ট,
৪. শীতকালীন প্রজেক্ট,
৫. কুরআন শিক্ষা/ বিতরণ,
৬. ইয়াতিম সাপোর্ট,
৭. অসুস্থ, নওমুসলিম সাপোর্ট,
৮. ইসলাম ও দ্বীনি ইলম চর্চা,
৯. কর্যে হাসানা প্রদান (শর্ত সাপেক্ষে)।

• শেষকথা: আমাদের গোনাহ্ অধিক, আমল যে অনেক কম! আমরা ভয় করি আল্লাহর পাকড়াওকে, আতঙ্কিত হই জাহান্নামের আগুনের কথা চিন্তা করে! কি হবে সেই দিন যখন নেক আমল ছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না। হতে পারে আমাদের নেক নিয়তে করা এই ছোট্ট ছোট্ট দান-সাদকাগুলো সেদিন আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবার আসিলা হবে। হয়তো এই দান সদকা আমাদের পরকালে নাজাতের অসিলা হবে!

আমরা বড় অসহায়। আমাদের কোনো কিছুই বাস্তবায়ন করার সামর্থ্য নেই। শূন্য হাতে শুরু হয়েছে আমাদের কার্যক্রম। আমাদের পুঁজি হিসেবে থাকছে একটি বড় স্বপ্ন এবং স্পষ্ট নিয়ত। আপনাদের অনুদান এবং গুরুত্বপূর্ণ নাসিহা এবং আপনার দুয়ায় আমাদের শামিল করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ্ সকলের অনুদান কবুল করুক, আমাদের দ্বীনে ইসলামের উপর অটল থাকার তাওফিক দান করুক। আমরা আল্লাহর কাছে উত্তম কাজে অটল থাকার তৌফিক কামনা করছি। অমীন ইয়া রব্বিল আ'লামিন।

অনুদান প্রদানের ঠিকানা:
+880 1751-388052 (নগদ)
+880 1744-253266 (নগদ)
+880 1744-2532664 (রকেট)
+880 1751-3880528 (রকেট)

এছাড়াও যেকোনো প্রয়োজনে কিংবা আরো বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন:
মোবাইল: +880 1751-388052/ +880 1744-2532664
হোয়াটসঅ্যাপ: +880 1537-276540
ইমেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/assahabafoundation

আলহামদুলিল্লাহ, আমাদের সকল বিজয়ীগণের নিকট হাদিয়া পৌঁছে গিয়েছে  এবং এরই সাথে আস-সাহাবা ফাউন্ডেশন কতৃক আয়োজিত কুইজ-৬ এর পর...
20/10/2025

আলহামদুলিল্লাহ, আমাদের সকল বিজয়ীগণের নিকট হাদিয়া পৌঁছে গিয়েছে এবং এরই সাথে আস-সাহাবা ফাউন্ডেশন কতৃক আয়োজিত কুইজ-৬ এর পরিসমাপ্তি ঘোষণা করা হচ্ছে।

বিজয়ীগণের অনুভূতির আংশিক দেয়া হলো।

আস-সাহাবা ফাউন্ডেশন কুইজ-৬ এ যারা অংশগ্রহণ করেছেন, কিছু শিখেছেন, শেয়ার দিয়েছেন, যারা দায়িত্বে ছিলেন এবং সর্বোপরি এর সাথে যুক্ত সকল মানুষকে আল্লাহ এর জন্য উত্তম প্রতিদান দিক।
যারা অংশগ্রহণ করেছেন, আশা করি সবাই নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকবেন।

সকলকে
জাজাকুমুল্লাহ খাইরান।

ধরুন, আপনি জান্নাতে আছেন এবং আপনার পাশেই বসে আছে প্রাণপ্রিয় রাসূলাল্লহ্ ﷺ। আপনি অতি আগ্রহে প্রিয় হাবীব ﷺ-কে আপনার কিছু অ...
15/10/2025

ধরুন, আপনি জান্নাতে আছেন এবং আপনার পাশেই বসে আছে প্রাণপ্রিয় রাসূলাল্লহ্ ﷺ। আপনি অতি আগ্রহে প্রিয় হাবীব ﷺ-কে আপনার কিছু অনুভূতির কথা জানাচ্ছেন। দুনিয়াতে বসে তাঁর ﷺ প্রতি দরুদপাঠের অনুভূতি! কেমন হবে ব্যাপারটা বলুন তো!

আমাদের দরুদে ইব্রাহীম এবং কুইজ-০৬ নিয়ে নিজেদের এমনকিছু অনুভূতি জানিয়েছেন প্রতিযোগীগণ। এই অনুভূতিগুলো পড়তে পড়তেই আপনার দরুদপাঠের ইচ্ছে বেড়ে যাবে বহুগুণ ইন শা আল্লাহ।

প্রতিযোগীদের মধ্যে একজন তো স্বপ্নে রাসূলাল্লহ্ ﷺ এর দিদারও পেয়ে গেছে! আসুন না, আপনি আমিও একটু ডুব দেই, ডুবে তলিয়ে যাই দরুদের সাগরে...

সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম।

আস-সাহাবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুইজ-৬ এর বিজয়ীদের পুরষ্কারগুলো ইতোধ্যেই বিজয়ীদের হাতে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে আ...
02/10/2025

আস-সাহাবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুইজ-৬ এর বিজয়ীদের পুরষ্কারগুলো ইতোধ্যেই বিজয়ীদের হাতে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।

খুব দ্রুত বিজয়ীগণ পুরুষ্কার হাতে পাবেন ইন শা আল্লাহ।

এমন এক স্বপ্নের জন্য হাজার কেন, লক্ষ-কোটি দরুদ পাঠেও রাজি আমরা, ইয়া রাব্বে কা'বা!দরুদপাঠ সফরের এক অংশগ্রহণকারীর অভিজ্ঞতা...
25/09/2025

এমন এক স্বপ্নের জন্য হাজার কেন, লক্ষ-কোটি দরুদ পাঠেও রাজি আমরা, ইয়া রাব্বে কা'বা!

দরুদপাঠ সফরের এক অংশগ্রহণকারীর অভিজ্ঞতা! ৭ দিনে তিনি ১০,০০০ বারের বেশি দরুদে ইবরাহীম পাঠে তিনি সক্ষম হয়েছিলেন। তিনি সর্বোচ্চ দরুদপাঠ প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেন নি। তবে কে জানতো, এই সফরে তিনি সর্বোচ্চ হাদিয়ে ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন!

ইয়া রাব্বে কারিম, ইয়া জাল্লে জালালুহূ, ইয়া রাব্বে মুস্তফা (ﷺ) আমাদেরও সুযোগ করে দিন রাসূলাল্লহ্ ﷺ কে স্বপ্নে হলেও দেখার!! একটি বার ওই চাঁদ মুখখানা দেখার!!

সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম।

বিসমিল্লাহির রহমানির রহিম 📌 আলহা'মদুলিল্লাহ্ কুইজ-৬ এ অংশ নেয়া বিজয়ীদের তালিকা প্রকাশ করা হলো।বিজয়ীদের তালিকা:১ম: Jaha...
22/09/2025

বিসমিল্লাহির রহমানির রহিম

📌 আলহা'মদুলিল্লাহ্ কুইজ-৬ এ অংশ নেয়া বিজয়ীদের তালিকা প্রকাশ করা হলো।

বিজয়ীদের তালিকা:

১ম: Jahanara
২য়: তৌশি আক্তার তিশা
৩য়: Siha Tasnim Siza
৪র্থ: রাফিয়া আসমা ইভা
৫ম: তাজকিয়াতুল জান্নাত তারিন
৬ষ্ঠ: Afroza Mim

সর্বোচ্চ দরুদপাঠকারীর তালিকা:

▪️Shahadat Hossain Sohag
▪️MD. Minhajul Islam Sheikh

সর্বোচ্চ মেনশনকারীদের তালিকা:

▪️Miftahul Jannat
▪️Fatema Tuj Johura
▪️Abdullah Aman

আপনাদের সকলকে অভিনন্দন। আল্লাহর নিকটই সকল পুরষ্কার , তবে আপনাদের জন্য ছোট্ট কিছু হাদিয়া আমাদের তরফ হতে খুব শীঘ্রই পাঠানো হবে ইন শা আল্লাহ।

বি:দ্র: বিজয়ী সকলকে দ্রুততার সাথে আমাদের পেজে যোগাযোগ করার জন্য বলা হলো।

♻️ নিজেদের সর্বোচ্চ চেষ্টার পরেও আল্লাহর ইচ্ছায় যারা প্রতিযোগিতায় বিজয়ী হতে পারেন নি তাদের মন খারাপের কিছুই নেই।
উক্ত প্রতিযোগিতাকে কেন্দ্র করে, ইসলামের যতটুকু জ্ঞান অর্জন হয়েছে, আল্লাহর খুশির জন্য যতটুকু সময় ব্যয় করা হয়েছে, এর প্রতিদান তো আমাদের রব্ব এর নিকট গচ্ছিত আছে ইন শা আল্লাহ।

♻️ আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল আস-সাহাবা ফাউন্ডেশন আয়োজিত কুইজ-৬ এর অনলাইন পরীক্ষা। 📣পরীক্ষা চলবে: রাত ৮-১১টা পর্যন্তপূ...
20/09/2025

♻️ আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল আস-সাহাবা ফাউন্ডেশন আয়োজিত কুইজ-৬ এর অনলাইন পরীক্ষা।

📣পরীক্ষা চলবে: রাত ৮-১১টা পর্যন্ত

পূর্ণমান: ১০০

⭕ নিচের লিংকে প্রবেশ করে পরীক্ষা দিন:

https://forms.gle/JS5frRF9Prh27sRH8

🔰সর্বোচ্চ ১ বার পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা দেয়ার ক্ষেত্রে Chrome ব্রাউজার ব্যবহার করুন।
🔰 পরীক্ষায় একই নম্বর ২ জন পেলে যে কম সময়ে উত্তর সাবমিট করবে তাকে বিজয়ী হিসেবে গণ্য করা হবে। তাই পরীক্ষা দেয়ার সময় বসে না থেকে দ্রুত উত্তর প্রদান করবেন।
🔰 যারা রেজিষ্ট্রেশন করেন নি, তারাও পরীক্ষা দিন। এক্ষেত্রে লক্ষ্য হোক কিছু ইলম অর্জন করা।
🔰 আগামী ২২ সেপ্টেম্বর পরীক্ষার "ফলাফল" প্রকাশ করা হবে এবং সবার ইমেইলে সঠিক উত্তরগুলো পাঠানো হবে ইন শা আল্লাহ।
🔰 প্রশ্নের লিংক ১১ টার পরেও থাকবে এবং সরানো হবে না, যেন পরবর্তীতে এই প্রশ্নের মাধ্যমেও অন্যরা কিছুটা জ্ঞানার্জন করতে পারে। তবে আজ রাত ১১ টার পর সাবমিটকৃত সকল উত্তরপত্র পরীক্ষার ফলাফলে গণ্য হবে না।

❗R E M I N D E R❗আজ রাত, অর্থাৎ শনিবার শুরু হতে যাচ্ছে 'আস-সাহাবা ফাউন্ডেশন কুইজ-০৬' ইন শা আল্লাহ।প্রশ্ন গুগল ফর্মে করা ...
20/09/2025

❗R E M I N D E R❗

আজ রাত, অর্থাৎ শনিবার শুরু হতে যাচ্ছে 'আস-সাহাবা ফাউন্ডেশন কুইজ-০৬' ইন শা আল্লাহ।

প্রশ্ন গুগল ফর্মে করা হবে এবং মোট ৩৫ টি বহুনির্বাচনি থাকবে। রাত ৮টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ইন শা আল্লাহ। একাধিক ব্যক্তি একই নম্বর পেলে যিনি আগে উত্তর জমা দিবেন তিনি অগ্রগণ্য বলে বিবেচিত হবেন। কোনো ধরনের রেফারেন্স চেয়ে প্রশ্ন করা হবে না।

আপনার প্রস্তুতি নেয়া হয়েছে তো?

"জীবনের প্রথম স্বপ্নে কাবা দেখলাম। কল্পনায় যেই কাবা দেখতাম সেটি অনেক অস্পষ্ট এবং ছোট ছিল।কিন্তু কালকের কাবা ছিল স্পষ্ট এ...
13/09/2025

"জীবনের প্রথম স্বপ্নে কাবা দেখলাম। কল্পনায় যেই কাবা দেখতাম সেটি অনেক অস্পষ্ট এবং ছোট ছিল।
কিন্তু কালকের কাবা ছিল স্পষ্ট এবং বড়।অন্তর জুড়ে যাওয়া সেই দৃশ‍্য সুবহানআল্লাহ।"

দরুদের এই সফরে দরুদপাঠ করে ঘুমিয়ে পরা এক বোনের স্বপ্নের কথা তিনি এভাবেই তুলে ধরেন। আহ,কি সুন্দর সুন্দর স্বপ্ন দেখছেন সফরকারীগণ। এখন শুধু আমাদের প্রাণপ্রিয় রাসূলাল্লাহ ﷺ-কে দেখার পালা!

দরুদের এই সফরে ইতোমধ্যেই এক বোন সুন্দর একটি স্বপ্ন দেখেছেন মা শা আল্লাহ। পুরো সফর জুড়ে আরও কত কত এমন সংবাদ আসবে কে জানে!...
12/09/2025

দরুদের এই সফরে ইতোমধ্যেই এক বোন সুন্দর একটি স্বপ্ন দেখেছেন মা শা আল্লাহ। পুরো সফর জুড়ে আরও কত কত এমন সংবাদ আসবে কে জানে!

মহান রবের নিকট আরজ, যেন দরুদের এই সফরের মাঝে একবার হলেও স্বপ্নে প্রিয় হাবীব ﷺ-এর দিদার লাভ হয়।

12/09/2025

আমাদের As-Sahaba Foundation (Group) গ্রুপে কুইজ-৬ এর ১ম পোস্ট পাবলিশ করা হয়েছে। আগামী কয়েকদিন এই গ্রুপেই পরবর্তী পোস্টগুলো পাবলিশ করা হবে ইন শা আল্লাহ।

গতবার লক্ষ দরুদপাঠ সফরের এক অংশগ্রহণকারীর অভিজ্ঞতা! ৮ দিনে তিনি লক্ষাধিক দরুদপাঠে তিনি সক্ষম হয়েছিলেন এবং আমরা তাকে সামা...
11/09/2025

গতবার লক্ষ দরুদপাঠ সফরের এক অংশগ্রহণকারীর অভিজ্ঞতা! ৮ দিনে তিনি লক্ষাধিক দরুদপাঠে তিনি সক্ষম হয়েছিলেন এবং আমরা তাকে সামান্য কিছু হাদিয়া দিতে চেয়েছিলাম। কে জানতো, এই সফরে তিনি সর্বোচ্চ হাদিয়ে ইতোমধ্যেই পেয়ে গিয়েছেন!

তাহলে, এবারেও এই দরুদের সফরে অংশগ্রহণ করতে আপনাকে কি বাঁধা দিচ্ছে?

[মূল পোস্টের লিংক কমেন্টে]

Address

Rangpur

Telephone

+8801751388052

Website

Alerts

Be the first to know and let us send you an email when As-Sahaba Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to As-Sahaba Foundation:

Share