BD Plant Disease Clinic

BD Plant Disease Clinic Information on Plant Disease Diagnosis & Sustainable Management

আমি ঘামতে ছিলাম সেদিন। ...একটা দুইটা নয়।  কৃষক ভাই বলছে ৪৫০০ টমেটো গাছ মারা গেছে। বলার সময় যেন কাঁদছিলো।  .. ভাবতে পারেন...
14/10/2024

আমি ঘামতে ছিলাম সেদিন। ...

একটা দুইটা নয়। কৃষক ভাই বলছে ৪৫০০ টমেটো গাছ মারা গেছে। বলার সময় যেন কাঁদছিলো। .. ভাবতে পারেন।

কৃষক ভাই তার দুধের বিদেশী গাভীটি বিক্রি করে সেই টাকা দিয়ে সামার টমেটো করেছে। তার সব আশা শেষ।

হা। .. কোনো ভাবেই বুঝতেছিলাম না বার বার সামার টমেটো এর সেই চারা বা কিছুটা বড় হয়ে গাছ গুলি মারা যাচ্ছিলো কেন ?

নেতিয়ে পড়া রোগের পুঁথিগত বিদ্যা দিয়ে অনেক কিছু বলেছি অনেক উত্তর পাচ্ছি। সব তো ঠিক আছে কিন্তু কোনো কারণ বের করা যাচ্ছে না। হটাৎ জানা গেলো গাছের নিচের ডাল গুলি কাটার পর পরই দুই এক দিনের মাঝে মারা যায় গাছ গুলি।

কারণ বের হয়ে আসলো। .....

একই চাকু দিয়ে গাছের নিচের ডাল গুলি কাটার পর রোগাক্রান্ত গাছ হতে ভালো গাছে ব্যাকটেরিয়া (Ralsotonia solanacearum) ছড়িয়ে পড়ছে। স্যাপ ট্রানসিমিস্সন ফ্রম ইনফেক্টেড প্লান্টস। এবাভেই মারা যাচ্ছিলো বার বার বহু চারা।

তাই সঙ্গে সঙ্গে বলে দিলাম একই চাকু দিয়ে গাছের নিচের ডাল গুলি কাটা তো দূরের কথা আপনার জমিতে পনেরো দিনও ঢুকবেন না।
সাথে ব্যাকটেরিয়া দমনের আরো কিছু পরামর্শ। ......

আর গাছ মারা যাচ্ছে না। ..কৃষক ভাই খবর দিলো। তখন কি যে ভালো লাগছিলো।

রোগ দমনের জন্য রোগ যাতে না ছড়ায় এটাই সব চেয়ে প্রথম উপায়। এটা আমরা অনেকেই গুরুত্ব দেই না। অথচ এটাই সবচেয়ে কার্যকর ও সস্তা উপায়।

মাঠের অনেক প্রব্লেম বই এ সব সময় পাওয়া যায় না। মাঠে কৃষকের পাশে থেকে যেমন কিছু শিখতে পারছি তেমনি তাদের কিছুটা উপকার করতে পেরে ভালো লাগা তো আছেই।

মাঠে ফসলের রোগ নিয়ে যেকোনো পরাপর্শের জন্য যোগাযোগ করতে পারেন। আপনাদের পাশে থাকার আশা করছি। ..

14/05/2024

কৃষিতে নতুন ঝুঁকি .....

বাণিজ্যিক কৃষির দিকে আমরা অবশ্যই যাবো। .
তবে বিদেশ থেকে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বীজ-চারা আনা কিছুটা হলেও ঝুঁকি থেকে যায়।

বিশেষ করে বীজ-চারার সাথে ঝুঁকি পূর্ণ রোগ-জীবাণু এবং পোকা-মাকড়ও আসতে পারে।
এভাবেই হয়তো সরিষার সাদা ছত্রাক রোগ, সাইট্রাস গ্রীনিং, গমের ব্লাস্ট রোগ, ভুট্টার স্টক রট ইত্যাদি রোগ এদেশে ঢুকে জেঁকে বসেছে। এসেছে ভুট্টার ফল আর্মি ওয়ার্ম, নারিকেলের রোগুস স্পিরিলিং হোয়াইট ফ্লাই জাতীয় পোকাসমূহ। ইতমধ্যে কোনো কোনো রোগবালাই মহামারী ও সৃষ্টি করেছে বা ভবিষতে করতে পারে ।

তেমনি তীন ফলের একটি বাগানে গিয়ে Fig rust রোগ দেখতে পেলাম। উনারা চারা গাজীপুর থেকে নিয়ে এসেছে। তারা নিয়ে এসেছে বিদেশ থেকে। বিদেশ থাকে আনা তীন ফলের এরূপ কাটিং বা চারা দিয়েই কি এ রোগের জীবাণু এদেশী ঢুকলো কি না কে জানে ?

মাঠের এ তথ্য থেকে কৃষিসংশ্লিষ্ট ব্যাক্তিবর্গসহ কৃষক বা উদ্যোক্তা ভাইয়েরা উপকৃত হোক কিংবা ঝুঁকিমুক্ত হোক আমাদের ভবিষতের কৃষি সেই প্রত্যাশায় ...

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Plant Disease Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share