01/10/2026
আজ Noboprobhaat Foundation কোর ইনিশিয়েটিভ Diversity Youth Parliament– 1st Shadow Youth Parliament Session 2026 সফলভাবে আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো তরুণদের জন্য এমন একটি অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা, প্রস্তাব ও নীতিগত সুপারিশ সরাসরি উপস্থাপন করতে পারে।
রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী, যুব নারী, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক ও কম প্রতিনিধিত্বশীল তরুণদের মধ্য থেকে ১৪ জন Youth Member of Parliament সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখেন। তারা স্থানীয় শাসন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক অন্তর্ভুক্তি, সরকারি সেবায় প্রবেশাধিকার, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু পরিবর্তন এবং youth-friendly public space-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় House-এর সামনে তুলে ধরেন।
একই সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সরকারি কাঠামোর আলোকে ৬টি মন্ত্রণালয়ের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৬ জন Youth Minister সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর বক্তব্য দেন, Youth MPs-দের উত্থাপিত প্রশ্ন ও সুপারিশের জবাব দেন এবং সম্ভাব্য করণীয় ও নীতিগত দিক তুলে ধরেন। এভাবে পুরো অধিবেশনটি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি structured parliamentary dialogue-এ রূপ নেয়।
পরবর্তীতে parliamentary debate, amendment এবং voting-এর মাধ্যমে House-এর সম্মিলিত সুপারিশগুলো Diversity Youth Parliament Resolution 2026 হিসেবে গৃহীত হয় এবং তা উপস্থিত সরকারি কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
Diversity Youth Parliament-এর মাধ্যমে নবপ্রভাত ফাউন্ডেশন গ্রামীণ, প্রান্তিক ও কম প্রতিনিধিত্বশীল তরুণদের নেতৃত্ব, অধিকার, মর্যাদা এবং অর্থবহ নাগরিক অংশগ্রহণ শক্তিশালী করতে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো—তরুণদের শুধু কোনো কর্মসূচির অংশগ্রহণকারী হিসেবে নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ, নীতি আলোচনা এবং স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ার সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা।
একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন তরুণদের কণ্ঠ শুধু শোনা হয় না—সেই কণ্ঠ সিদ্ধান্তেও প্রতিফলিত হয়।