Green Voice, Nageshwari

Green Voice, Nageshwari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green Voice, Nageshwari, Environmental conservation organisation, Rangpur.

শুভ জন্মদিন 🎂সবুজ বাংলাদেশ গড়ার কারিগর! গ্রীন ভয়েসের স্বপ্নদ্রষ্টা, তারুন্যের আইকন,স্বপ্নবাজ লিভার Alamgir Kabir 💚🫰নাগেশ...
10/05/2026

শুভ জন্মদিন 🎂
সবুজ বাংলাদেশ গড়ার কারিগর!
গ্রীন ভয়েসের স্বপ্নদ্রষ্টা, তারুন্যের আইকন,
স্বপ্নবাজ লিভার Alamgir Kabir 💚🫰

নাগেশ্বরী উপজেলা শাখার পক্ষ থেকে রইলো
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়,এটি আমাদের আত্মপরিচয়ের দিন, আমাদের অস্তিত্বের ঘোষণা।১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলা...
21/02/2026

২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়,
এটি আমাদের আত্মপরিচয়ের দিন, আমাদের অস্তিত্বের ঘোষণা।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সাহসী ছাত্ররা রাস্তায় নেমেছিলেন। গুলির সামনে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত ঢেলে তারা প্রমাণ করেছিলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা হলো আত্মার পরিচয়, জাতির অস্তিত্ব।

ভাষা আন্দোলনের সেই রক্তাক্ত ইতিহাস আমাদের শিখিয়েছে, অন্যায়ের সামনে মাথা নত করা নয়,
সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই বাঙালির প্রকৃত পরিচয়।

এই চেতনার ধারাবাহিকতাতেই জন্ম নিয়েছে আমাদের স্বাধীনতার বীজ। আজ আমরা যেন শুধু ফুল দিয়ে শ্রদ্ধা না জানাই, বরং আমাদের কাজ, চিন্তা ও ভাষার চর্চায় বাংলা ভাষার মর্যাদা অটুট রাখি। শুদ্ধ ভাষা ব্যবহার করি, বাংলার সাহিত্য ও সংস্কৃতিকে ভালোবাসি, এবং আগামী প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাই।

গ্রীন ভয়েস বিশ্বাস করে,
যে জাতি নিজের ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসে,
সেই জাতিই প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে পারে।

ভাষা আমাদের পরিচয় গড়ে তোলে,
আর সচেতনতা আমাদের দায়িত্ব শেখায়।

বাংলা ভাষার চর্চার সঙ্গে সঙ্গে আমরা পরিবেশ রক্ষার চেতনায়ও দৃঢ় থাকবো।
কারণ বাংলা শুধু একটি ভাষা নয়,

এটি আমাদের আত্মার গান,
এটি আমাদের সংগ্রামের ইতিহাস,
এটি আমাদের গর্ব, আমাদের অহংকার।

শহীদদের রক্ত যেন বৃথা না যায়।
তাদের আত্মত্যাগের আদর্শ বুকে ধারণ করে আমরা গড়ে তুলবো, সচেতন, মানবিক, ন্যায়ভিত্তিক ও পরিবেশবান্ধব সমাজ।

বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
আমার ভাষা, আমার পরিচয়,
বাংলা আমার অহংকার।

ধন্যবাদ 💚🌸
04/01/2026

ধন্যবাদ 💚🌸

ধন্যবাদ হামার কুড়িগ্রাম 💚🌸
04/01/2026

ধন্যবাদ হামার কুড়িগ্রাম 💚🌸

ভালোবাসার উষ্ণতায় শীতের তীব্রতা মুছতে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার শীতবস্ত্র বিতরণ

#কুড়িগ্রাম #নাগেশ্বরী #কুড়িগ্রাম #হামারকুড়িগ্রাম

ধন্যবাদ Prothom Tv 💚🌸
04/01/2026

ধন্যবাদ Prothom Tv 💚🌸

ভালোবাসার উষ্ণতায় শীতের তীব্রতা মুছতে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার শীতবস্ত্র বিতরণ

বিস্তারিত কমেন্টে......

ভালোবাসার উষ্ণতায় শীতের তীব্রতা মুছতে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার শীতবস্ত্র বিতরণনাগেশ্বরী উপজেলা প্রতিনিধিভালোবাস...
03/01/2026

ভালোবাসার উষ্ণতায় শীতের তীব্রতা মুছতে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার শীতবস্ত্র বিতরণ

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, এই প্রত্যয়ে উষ্ণতা ছড়িয়ে নতুন বছরকে বরণ করে নিতে দেশব্যাপী শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। দুর্যোগে কিংবা যে কোনো মানবিক প্রয়োজনে সবার আগে সেবাদানে অগ্রণী ভূমিকা পালনকারী গ্রীন ভয়েসের উপটিম “পরশ”-এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়।

শনিবার (০৩ জানুয়ারি ২০২৫) গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন) নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কনকনে শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, ঠিক তখনই এই উদ্যোগ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তির ছোঁয়া এনে দেয়।

নাগেশ্বরী উপজেলা চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন, প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন আলী এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান আবির উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ শেষে সভাপতির বক্তব্যে মাইদুল ইসলাম মামুন বলেন, নতুন বছরের শুরুতে আমরা দৃপ্ত শপথ নিয়েছি মানুষ ও প্রকৃতির মুক্তির জন্য কাজ করার। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। গ্রীন ভয়েস শুধু পরিবেশ রক্ষায় নয়, মানবিক সংকটেও মানুষের পাশে থাকতে বিশ্বাস করে। আজকের এই উদ্যোগ হয়তো শীতের তীব্রতা পুরোপুরি কমাতে পারবে না, তবে ভালোবাসার উষ্ণতা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারবে এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা।

তিনি আরও বলেন, যুবসমাজ যদি মানবিকতা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে আসে, তবে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।

শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত এক উপকারভোগী বৃদ্ধ বলেন, এই শীতে খুব কষ্টে দিন কাটাচ্ছিল। রাতে ঠান্ডায় ঠিকমতো ঘুমানো যেত না। আজ গ্রীন ভয়েসের ভাইয়েরা যে কম্বল দিয়েছেন, এতে অনেক উপকার হবে। আল্লাহ যেন তাদের সবাইকে ভালো রাখেন।

উপকারভোগীদের মুখে হাসি ও কৃতজ্ঞতার ভাষা স্পষ্ট করে দেয় এই উদ্যোগ কেবল একটি কম্বল বিতরণ নয়, বরং মানবিকতার শক্ত বার্তা পৌঁছে দিয়েছে সমাজের প্রান্তিক মানুষের কাছে।

সবশেষে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন জানান, নতুন বছরের দৃপ্ত শপথ হোক মানুষ ও প্রকৃতির মুক্তির। যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে জয়তু গ্রীন ভয়েস।

মানবিকতা, সচেতনতা ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নতুন বছরের শুরুতে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকলো।

শুভ জন্মদিনমোঃ নূরনবী সরকারসাধারণ সম্পাদক, গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখাগ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার পক্ষ থেকে ...
03/01/2026

শুভ জন্মদিন
মোঃ নূরনবী সরকার
সাধারণ সম্পাদক, গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা

গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরিবেশ রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের অনুপ্রাণিত করতে আপনার নিরলস শ্রম ও নেতৃত্ব আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। আপনার দূরদর্শী চিন্তা, কর্মনিষ্ঠা ও মানবিক উদ্যোগে গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা আজ আরও সুসংগঠিত ও শক্তিশালী।

আপনার পথচলা হোক আরও দৃঢ়, স্বপ্নগুলো হোক বাস্তবায়নের পথে, আর নেতৃত্বের আলোয় আলোকিত হোক আরও অনেক তরুণ হৃদয়। সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করছি। পরিবেশ ও সমাজের কল্যাণে আপনার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই প্রত্যাশা রইল।

শুভ জন্মদিন।
গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখা

"যে উদযাপন অন্যের বিরক্তির কারণ সে উদযাপন আমাদের না হোক"মানুষ হিসেবে আমরা নিজে থেকেই এসব কর্মকাণ্ড করা থেকে বিরত থাকবো এ...
31/12/2025

"যে উদযাপন অন্যের বিরক্তির কারণ
সে উদযাপন আমাদের না হোক"
মানুষ হিসেবে আমরা নিজে থেকেই এসব কর্মকাণ্ড করা থেকে বিরত থাকবো এবং অন্যকে বিরত রাখবো।

জয়তু গ্রীন ভয়েস 💚

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গ্রীন ভয়েসের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা।

মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

— গ্রীন ভয়েস (পরিবেশবাদী যুব সংগঠন)

Address

Rangpur
5660

Telephone

+8801749082927

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Voice, Nageshwari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share