14/05/2020
'বইয়ে যুক্তি, জ্ঞানে মুক্তি’- এ প্রতিপাদ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে দেশব্যাপী বই পড়া ও রিভিউ লেখা প্রতিযোগিতা শুরু হয়েছে।
- প্রতিযোগিতা সকলের জন্যে উন্মুক্ত।
প্রতিযোগিতা বিষয়ক কিছু তথ্যঃ
- প্রতিযোগিতা পর্ব ভিত্তিক। প্রতি পর্বের সময়সীমা ১৫ দিন। একজন পাঠক চাইলে সব পর্বেই বই পড়তে পারবেন।
- প্রতি পর্ব থেকে প্রতি বিভাগ থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে।
- প্রতি দুই পর্বে বিভাগীয় ভাবে বিজয়ী ১৬ জন থেকে একজনকে জাতীয়ভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
- বিভাগীয় বিজয়ী ও জাতীয় পর্যায়ে সকল বিজয়ীদের জন্যে রয়েছে পুরষ্কার।
প্রতিযোগিতার প্রক্রিয়া:
১। রেজিষ্ট্রেশন করুন।
( লিংক: https://forms.gle/4wxa5kg559w52Jt6A)
২। বই পড়ার সময়ে গ্রুপে পোস্ট করুন। ( Group: https://www.facebook.com/groups/YEH.THP/)
৩। বই পড়া শেষ হলে রিভিউ আমাদের পেইজে কিংবা ইমেইলে জমা দিন। ইমেইল: [email protected]
৪। একজন পাঠক একই পর্বে একাধিক রিভিউ জমা দিতে পারবেন। সেক্ষেত্রে প্রতিবার রেজিস্ট্রেশন করতে হবে।
৫। বুকলিস্ট গ্রুপে ও পেইজে দেয়া আছে। তবে পাঠক চাইলে বুকলিস্টের বাইরের বই পড়তে পারবে। সেক্ষেত্রে বই এর নাম পেইজে মেসেজ করে অনুমতি নিতে হবে। এছাড়া বুকলিস্টে নিয়মিত বই সংযুক্ত করা হবে।
বই পড়ুন, সবাইকে বই পড়তে উৎসাহিত করুন। ♥
সাধারণ নিয়মাবলীঃ- #অংশগ্রহণ ১) অংশগ্রহণের জন্য অবশ্যই গুগল ডক ফর্ম পূরণ বা পেইজে আপনার নাম, মোবাইল নাম্বার, বিভাগ, ই...