Bangladesh Ahlehadeeth Youth Association, BRUR

Bangladesh Ahlehadeeth Youth Association, BRUR বাংলাদেশ আহলে হাদীস যুবসংঘ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

19/06/2026

صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ
(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

18/06/2026

ফুটবল বিশ্বকাপ উন্মাদনা, কোথায় হারিয়ে যাচ্ছে মুসলিম উম্মাহ?
Abdullah bin Abdur Razzak

আলহামদুলিল্লাহ, আমাদের "সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতায়"- আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।​গত কুইজের সঠিক উত্...
18/06/2026

আলহামদুলিল্লাহ, আমাদের "সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতায়"- আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।
​গত কুইজের সঠিক উত্তরটি ছিল:
B. আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রা.)
(রেফারেন্স: আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক উম্মাতের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকেন আর আমাদের এই উম্মাতের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছে আবূ ‘উবাইদাহ ইবনু জার্রাহ।
~সহীহ বুখারী-৩৭৪৪)

​সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দৈব চয়ন (Lottery)-এর মাধ্যমে চূড়ান্তভাবে ২ জন বিজয়ীকে নির্বাচন করা হয়েছে।
​✨ কুইজের বিজয়ী:
​১. Abdullah Bin jahid🏆
২. Afrina Akter Lima🏆
​(বিজয়ীদের জন্য উপহার হিসেবে থাকছে একটি করে ছোট সুন্দর দ্বীনি বই।)

​📢 পুরস্কার গ্রহণ সংক্রান্ত নির্দেশনা:
​নির্বাচিত বিজয়ী দেরকে অনুরোধ করা যাচ্ছে আমাদের পেজের ইনবক্সে দ্রুত যোগাযোগ করার জন্য।
​কুইজে অংশগ্রহণকারী সকল দ্বীনি ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং জাজাকুমুল্লাহু খাইরান।
আগামী দিনের সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা আয়োজনেও আপনাদের সক্রিয় অংশগ্রহণ কাম্য।
​— ব্যবস্থাপনায়,
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, বেরোবি।

এক ছিয়ামেই এক বছরের গোনাহ মাফ! আসছে ২৬ জুন শুক্রবার— পবিত্র আশূরা (১০ মুহাররম)।নাজাতে মূসা (আঃ)-এর শুকরিয়া আদায়ের নিয়তে ...
18/06/2026

এক ছিয়ামেই এক বছরের গোনাহ মাফ! আসছে ২৬ জুন শুক্রবার— পবিত্র আশূরা (১০ মুহাররম)।

নাজাতে মূসা (আঃ)-এর শুকরিয়া আদায়ের নিয়তে ছিয়াম পালন করুন
👉 ২৫-২৬ জুন (৯-১০ মুহাররম) অথবা
👉 ২৬-২৭ জু্ন (১০-১১ মুহাররম)

🔖 এতে পূর্ববর্তী এক বছরের (ছগীরা) গোনাহ ক্ষমা হবে ইনশাআল্লাহ।
(মুসলিম: হাদীস ১১৬২)
📌 অন্তত ১০ মুহাররম (২৬ জুন) একদিন হলেও ছিয়াম রাখা কর্তব্য।

🌊 আশূরার ইতিহাস
এই দিনেই ফেরাঊন ও তার বাহিনী নীল নদে ডুবে ধ্বংস হয়েছিল,
আর মূসা (আঃ) ও তাঁর অনুসারীরা মুক্তি পেয়েছিলেন।
তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে তিনি ছিয়াম রেখেছিলেন।
📖 (মুসলিম: হা/১১৩০)

🕋 রাসূলুল্লাহ (ছাঃ) এ ছিয়াম পালন করেছেন এবং বলেন:

> "আমি আশা করি, এ ছিয়ামের বিনিময়ে গত এক বছরের গোনাহ ক্ষমা করা হবে।” 📖 (মুসলিম: হা/১১৬২)

📌 দুই দিন ছিয়াম রাখার গুরুত্ব
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন:

"তোমরা ৯ ও ১০ তারিখে ছিয়াম রাখ এবং ইহুদীদের থেকে পৃথক হও।” 📖 (তিরমিযী: হা/৭৫৫, বায়হাক্বী: হা/৮৬৬৫)

✅ তাই উত্তম হলো:
✔️ ৯ ও ১০ মুহাররম (২৫-২৬ জুন), অথবা
✔️ ১০ ও ১১ মুহাররম (২৬-২৭ জুন)

⭐ সবচেয়ে মর্যাদাপূর্ণ ছিয়াম (রমাযানের পর):

> নবী (ছাঃ) রমাযানের ছিয়ামের পর আশূরার দিনকেই সর্বাধিক ফযীলতপূর্ণ মনে করতেন।
📖 (ছহীহ তারগীব: হা/১০০৬)

---

📙 বিস্তারিত জানতে পড়ুন প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব রচিত 'আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয়' বইটি।

প্রিয় বেরোবিয়ান ভাইয়েরা,নিজেদের দ্বীনি জ্ঞানকে আরও একটু ঝালাই করে নিতে "বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, বেগম রোকেয়া বিশ্ববিদ্...
16/06/2026

প্রিয় বেরোবিয়ান ভাইয়েরা,
নিজেদের দ্বীনি জ্ঞানকে আরও একটু ঝালাই করে নিতে "বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর"-এর পক্ষ থেকে আয়োজিত হচ্ছে সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা!!

​ঝটপট সঠিক উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন একটি চমৎকার দ্বীনি বই! 🎁
​📝 অংশগ্রহণের নিয়ম এবং শর্তঃ
১. উত্তরদাতাকে অবশ্যই বেরোবির শিক্ষার্থী হতে হবে!
২. ​আপনার সঠিক উত্তরটি ঝটপট নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন।
৩. ​সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান ১ জন বিজয়ীকে বাছাই করে উপহার হিসেবে ১টি ছোট সুন্দর বই দেওয়া হবে, ইনশাআল্লাহ।
৪. এবং কমেন্টে নিজের ২ জন বন্ধুকে মেনশন দিন(অনাবশ্যকীয়)
​❓ আজকের প্রশ্ন:
কোন সাহাবিকে রাসুলুল্লাহ (সা.) 'উম্মাহর বিশ্বস্ত ব্যক্তি' (আমিনুল উম্মাহ) উপাধি দিয়েছিলেন?
অপশনসমূহ:
A. আব্দদুল্লাহ ইবনে মাসউদ (রা.)
B. আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রা.)
C. তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.)
D. সাঈদ ইবনে যায়েদ (রা.

​⏰ কুইজের শেষ সময়:
​আগামী বৃহস্পতিবার মাগরিবের আজান পর্যন্ত।

​"যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন।" (সহীহ মুসলিম)

জাজাকুমুল্লাহু খাইরান🌼!
আয়োজনেঃ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

12/06/2026

হযরত আদি বিন হাতিম (রা.) ইসলাম গ্রহণ করার আগে খ্রিস্টান ছিলেন। একদিন তিনি যখন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে আসলেন, তখন রাসুল (সা.) পবিত্র কুরআনের এই আয়াতটি তিলাওয়াত করছিলেন:

​اِتَّخَذُوْا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ

"তারা আল্লাহর পরিবর্তে তাদের আলেম (আহবার) এবং দরবেশদের (রুহবান) নিজেদের 'রব' বা প্রতিপালক বানিয়ে নিয়েছিল।" (সূরা আত-তাওবাহ: ৩১)

​এই আয়াত শুনে আদি বিন হাতিম (রা.) একটু খটকা খেলেন। তিনি বললেন, "হে আল্লাহর রাসুল! আমরা তো কখনো আমাদের আলেম বা পুরোহিতদের ইবাদত (পূজা বা সেজদা) করতাম না। তাহলে আল্লাহ কেন বললেন আমরা তাদের রব বানিয়ে নিয়েছি?"

​তখন রাসুলুল্লাহ (সা.) তাকে একটি যুগান্তকারী জবাব দিলেন, যা ইবাদত এবং আনুগত্যের আসল রূপ উন্মোচন করে দেয়।
রাসুল (সা.) বললেন:

​"বিষয়টি তেমন (সেজদা বা পূজা করা) নয়। বরং আসল ব্যাপার হলো—আল্লাহ তাআলা যা কিছু তোমাদের জন্য হারাম করেছিলেন, তোমাদের আলেম ও শাসকেরা যখন সেটিকে 'হালাল' বলে ঘোষণা করত, তোমরা কি তখন সেটাকে হালাল মনে করে মেনে নিতে না? আবার আল্লাহ যা 'হালাল' করেছিলেন, তারা যখন তা পরিবর্তন করে 'হারাম' বলত, তোমরা কি তা মেনে নিতে না?"

​আদি বিন হাতিম (রা.) উত্তর দিলেন, "হ্যাঁ, তা তো আমরা অবশ্যই করতাম।"

​তখন রাসুলুল্লাহ (সা.) দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন:

​"ফাতিলকা ইবাদাতুহুম" (فَتِلْكَ عِبَادَتُهُمْ) — "আর এটাই হলো তাদের ইবাদত করা।"

(সুনানে তিরমিযী: ৩০৯৪, সিলসিলাহ সহীহাহ: ৩২৯৩)

🌼সাপ্তাহিক তালীমী বৈঠক🌼ক্যাম্পাসের ব্যস্ততায় দ্বীনের শীতল হাওয়া!আগামীকাল শুক্রবারের দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ...
11/06/2026

🌼সাপ্তাহিক তালীমী বৈঠক🌼
ক্যাম্পাসের ব্যস্ততায় দ্বীনের শীতল হাওয়া!
আগামীকাল শুক্রবারের দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত দ্বীনি আড্ডা ও সাপ্তাহিক তালীমী বৈঠকে।
​ক্যাম্পাসের আড্ডার পাশাপাশি চলুন কিছু সময় কাটাই রাসূলুল্লাহ ﷺ-এর চমৎকার দুটি হাদিসের আলোয় জীবনকে গড়ার উদ্দেশ্যে।
​আমাদের এবারের আলোচনার বিষয়:
(বিশ্বখ্যাত কিতাব ‘ইমাম নববীর চল্লিশ হাদিসের ব্যাখ্যা’ থেকে)
১️⃣ মুসলিমের মর্যাদা (হাদীস-০৮)
২️⃣ সক্ষমতার ভিত্তিতে দায়িত্ব প্রদান (হাদীস-০৯)

পর্নোগ্রাফি বা অশ্লীল চলচ্চিত্র দেখা, সোশ্যাল মিডিয়ায় বেগানার সাথে অনৈতিক কথোপকথন (চ্যাটিং) বা প্রেমালাপে মত্ত হওয়া, কুর...
06/06/2026

পর্নোগ্রাফি বা অশ্লীল চলচ্চিত্র দেখা, সোশ্যাল মিডিয়ায় বেগানার সাথে অনৈতিক কথোপকথন (চ্যাটিং) বা প্রেমালাপে মত্ত হওয়া, কুরুচিপূর্ণ ছবি বা ওয়েবসাইট ব্রাউজ করা। নির্জনে নিষিদ্ধ জিনিসের প্রতি দৃষ্টিপাত, হস্তমৈথুন, অবৈধ প্রেম বা পরকীয়া, রাস্তা-ঘাটে বা মার্কেটে বেগানার প্রতি গোপন দৃষ্টিপাত, যেনা-ব্যভিচার। হৃদয়ে অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার পোষণ করা এবং মানুষের সম্পর্কে মনে মনে মন্দ ধারণা রাখা, প্রকাশ্যে পরহেযগারিতা প্রকাশ করে নির্জনে সেটা ধরে না রাখা ইত্যাদি। মূলত গোপন পাপ হ’ল সেই নীরব ঘাতক যা একজন মানুষের দীর্ঘদিনের অর্জিত সম্মান, আমল এবং মানসিক প্রশান্তিকে নিমিষেই ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে.............
বিস্তারিত কমেন্টে 👇

The Power of a Tawheed-Centered Muslim!🔥
06/06/2026

The Power of a Tawheed-Centered Muslim!🔥

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِসবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। মহান রব আমাদের প্রত্যেকের নেক উদ্দেশ্য ...
27/05/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِ
সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
মহান রব আমাদের প্রত্যেকের নেক উদ্দেশ্য গুলোকে কবুল করুন এবং কুরবানীর ত্যাগ ও তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুক।

Address

Begum Rokeya University
Rangpur
5404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Ahlehadeeth Youth Association, BRUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share