Medicine CLUB, RpMC Unit

Medicine CLUB, RpMC Unit MEDICINE CLUB, RpMC unit is an academic cm social organization run by medical & dental students. We motivate all people for voluntary blood donation.

Academic Activities
Medicine Club is an academic cm social organization. To facilitate the learning process of medical students under the guidance & super vision of our professors & teachers, we arrange-
• Pre-clinical discussion
• Clinical academic tour
• Scientific seminar

To increase our knowledge we-
• Arrange general & executive meeting
• Publish annual magazine
• Publish poster, leaflet, s

ouvenir
• Arrange cultural programme
• Participate in different rally
• Celebrate different national occasion




o Blood collection :
We collect blood mainly from four sources.
1.Blood donation program :
We arrange blood donation programmes at colleges, university, many institutes & many other places. A person can easily donate 1 unit (300-350 ml) of blood after 4 months of last donation. Conditions blood donation :
¤ Age – 18 to 57.
¤ Weight – Male 100 pounds & Female 95 pounds
¤ Blood pressure – Normal (100-140/60-90 mmHg)
¤ Female not undergo with pregnancy & menstruation. Advantage :
A person who donate blood in Medicine Club gets a “Donor Card”. When require, that person can collect same amount of blood from us by showing the card.
2.Fixed donor :
There are fixed blood donors of Medicine Club who donate blood regularly to us. We preserve their address & contact no. In emergency blood requirement we contact with them. They also get the advantage of Donor Card” .We have also fixed donors for thalassaemia patients.
3.Medical College Students :
Medical College hostel is the most dependable source of blood. All students donate blood regularly. We preserve data of blood group, contact no. & room no. of all students of all batches.
4.Exchange :
Exchange is the another source of collection of blood. o Blood distribution :
We distribute blood to the patients by following ways-
1.Exchange :
The main condition of blood distribution is exchange. We give 1 unit of blood to the patient & patient also give us 1 unit of blood.
2.Free :
In some cases we distribute blood without any condition. Patient who does have any donor for exchange but his/her condition is serious, then we distribute them blood without any condition.
3.Thalassaemia patients :
Thalassaemia patients get blood from us without any condition. For thalassaemia patients, we have specific “thalassaemia patient form”. Drug Division
Collection of drugs & free distribution of them among the poor patients is another important social activity of Medicine Club. o Drug Collection :
We collect drug from our teachers of medical college. Doctors also help us in this purpose. They give us drug without any condition to serve the poor people. o Drug Distribution :
Patients who are very poor & unable to buy drugs, come to us with the recommendation of duty doctor of hospital. We help them as much as possible by giving drugs without any condition. o Other activities :
Provide health service to the poor patients by giving medicine & surgical instruments from club room & from pharmacy. Vaccination Division
Medicine Club runs its vaccination program on some fatal diseases. Activities of Medicine Club on vaccination:
• Arrange awareness programme on Hepatitis B, Hepatitis C, Typhoid, Chicken pox, Cervical cancer etc.
• Arrange non-profitable vaccination programme. Winter Cloth Distribution
Every year in winter season, Units of Medicine Club organize ‘Winter Cloth Distribution Programme’ in order serve the very poor distressed people in different parts of Bangladesh. Emergency Relief For Flood Affected People
Medicine Club sends “Doctors team” with drugs & foods in the affected areas of natural calamities to help the affected & distressed people. Health Check Up
Medicine Club arranges health check-up program & drug donation at free of cost in orphanage slum, under developed areas with the help of doctors of medical college.

🩸থ্যালাসেমিয়া কোনো অভিশাপ নয়—সচেতনতা, সময়মতো চিকিৎসা ও মানবিক সহযোগিতাই পারে একজন থ্যালাসেমিয়া যোদ্ধার জীবনকে সুন্দর করে...
07/05/2026

🩸থ্যালাসেমিয়া কোনো অভিশাপ নয়—সচেতনতা, সময়মতো চিকিৎসা ও মানবিক সহযোগিতাই পারে একজন থ্যালাসেমিয়া যোদ্ধার জীবনকে সুন্দর করে তুলতে।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে প্রতিজ্ঞা হোক—
“রক্তে হোক ভালোবাসা, সচেতনতায় হোক বাঁচার আশা।” ❤️

আজ ৭ই মে মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিট –এর উদ্যোগে জাফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ-এ সফলভাবে সম্পন্ন হয় একটি Blood...
07/05/2026

আজ ৭ই মে মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিট –এর উদ্যোগে জাফরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ-এ সফলভাবে সম্পন্ন হয় একটি Blood Grouping Programme, যেখানে প্রায় ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এই মানবিক আয়োজন বাস্তবায়নে সার্বিক সহায়তায় ছিল BR Private Programme।

Medicine Club বিশ্বাস করে, একটি ছোট উদ্যোগও একদিন বহু জীবন রক্ষার কারণ হতে পারে।

“আমরা আছি মানবতার সেবায়, সবসময় মানুষের পাশে।”

"নবীন স্বপ্নে, নতুন আলোয়এসেছো তোমরা প্রাণের দলে,জ্ঞান আর মানবতার পথেহোক তোমাদের পথচলা অবিরলে।"৩রা মে, রংপুর মেডিকেল কলেজ...
03/05/2026

"নবীন স্বপ্নে, নতুন আলোয়
এসেছো তোমরা প্রাণের দলে,
জ্ঞান আর মানবতার পথে
হোক তোমাদের পথচলা অবিরলে।"

৩রা মে, রংপুর মেডিকেল কলেজের ‘৫৫তম এমবিবিএস’ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে "মেডিসিন ক্লাব, রমেক ইউনিট" এর পক্ষ থেকে প্রদান করা হয় ব্যাজ, শুভেচ্ছাপত্র এবং ভালোবাসার প্রতীক লাল গোলাপ। এই আয়োজনে উপস্থিত ছিলেন রমেক-এর সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় মেডিসিনিয়ানরা।

৫৫তম ব্যাচের পদচারণায় মুখরিত হোক রমেক ক্যাম্পাস। শ্রদ্ধেয় শিক্ষকদের স্নেহ, দিকনির্দেশনা এবং অনুপ্রেরণায় দেশ ও মানবতার সেবায় নিজেদের গড়ে তোলাই হোক তোমাদের অঙ্গীকার।
তোমাদের এই সুন্দর যাত্রায় সবসময় পাশে আছে "মেডিসিন ক্লাব, রমেক ইউনিট"।
আজকের আয়োজনের কিছু স্থিরচিত্র—

শ্রমের মর্যাদা ও শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে "International Workers' Day" উপলক্ষে মেডিসিন ক্...
01/05/2026

শ্রমের মর্যাদা ও শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে "International Workers' Day" উপলক্ষে মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে রংপুরের নীলকন্ঠ বটতলায় খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও রক্তচাপ পরিমাপ সেবা প্রদান করা হয়।
এ কার্যক্রমে সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য শিশুদের ব্লাড গ্রুপিং করা হয় এবং বয়স্কদের জন্য সাধারণ শারীরিক চেকআপ ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
এই মানবসেবামূলক উদ্যোগের মাধ্যমে সমাজের মানুষের পাশে থাকার আমাদের অঙ্গীকার আরও সুদৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করা হলো।

শ্রমের ঘামে গড়া প্রতিটি অর্জনের গল্পই সম্মানের।আজ International Workers' Day—শ্রমিকদের অধিকার, মর্যাদা আর ন্যায্য প্রাপ্...
01/05/2026

শ্রমের ঘামে গড়া প্রতিটি অর্জনের গল্পই সম্মানের।
আজ International Workers' Day—শ্রমিকদের অধিকার, মর্যাদা আর ন্যায্য প্রাপ্যের কথা মনে করিয়ে দেয় আমাদের।

শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
তাদের হাতেই গড়ে ওঠে আমাদের আগামী।

সহযোগী অধ্যাপক ডাঃ মুহা: জহুরুল হক স্যারকে Rangpur Medical College-এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় Medicine Club,...
22/04/2026

সহযোগী অধ্যাপক ডাঃ মুহা: জহুরুল হক স্যারকে Rangpur Medical College-এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় Medicine Club, RpMC Unit-এর পক্ষ থেকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

স্যারের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং নতুন সাফল্যের দ্বার উন্মোচিত হবে—এই প্রত্যাশা রাখি। স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবনের জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা।

আর মাত্র কয়েক দিন!😐সবাই নিজেদের গল্প, কৌতুক, সৃজনশীলতা গুলো পাঠিয়ে দেই, নিচের ঠিকানায়।🚂মেডিকেলের কঠিন পড়াশোনার মাঝেও আমা...
16/04/2026

আর মাত্র কয়েক দিন!😐
সবাই নিজেদের গল্প, কৌতুক, সৃজনশীলতা গুলো পাঠিয়ে দেই, নিচের ঠিকানায়।🚂

মেডিকেলের কঠিন পড়াশোনার মাঝেও আমাদের সবার ভেতরে আছে একেকজন গল্পকার, কবি, চিন্তাবিদ। সেই সৃজনশীল সত্তাকেই তুলে ধরার জন্যই মেডিসিন ক্লাব নিয়ে এসেছে বার্ষিক ম্যাগাজিন—একটি প্ল্যাটফর্ম, যেখানে তোমার চিন্তা, অভিজ্ঞতা আর অনুভূতি পাবে একটি স্থায়ী ঠিকানা।

ওয়ার্ডের ব্যস্ততা, ক্লাসের চাপ, আর নির্ঘুম রাতের মধ্যেও যে গল্পগুলো জন্ম নেয়—সেগুলোই হতে পারে অন্য কারও অনুপ্রেরণা। হতে পারে তোমার একটি লেখা কারও মন ভালো করে দেবে, নতুন করে ভাবতে শিখাবে, কিংবা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে।
তাই আর দেরি নয়—
ছোটগল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, মেডিসিনিয়ান ডায়েরি কিংবা যেকোনো সৃজনশীল লেখা পাঠিয়ে দাও।

জমা দেওয়ার শেষ সময় :২০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত

জমা দিন : ফেসবুক পেজ এর ইনবক্সে
এবং হোয়াটসঅ্যাপ : 01572-917843

মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিট-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।নতুন বছরের নতুন সূর্য ...
14/04/2026

মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিট-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
নতুন বছরের নতুন সূর্য যেন নিয়ে আসে সুস্থতা, আশা আর মানবসেবার নতুন প্রেরণা।
শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ ❤️

ডাঃ মোঃ আশরাফুল হায়াত স্যারকে রংপুর মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের নবনিযুক্ত ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মেডিস...
13/04/2026

ডাঃ মোঃ আশরাফুল হায়াত স্যারকে রংপুর মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের নবনিযুক্ত ইউনিট প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

স্যারের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ শুধু একটি পদায়ন নয়, বরং এটি নতুন সম্ভাবনা, উন্নয়ন ও নেতৃত্বের এক উজ্জ্বল সূচনা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্যারের দক্ষতা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ডেন্টাল ইউনিট আরও আধুনিক, সমৃদ্ধ ও সেবামুখী হয়ে উঠবে।স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের ধারাবাহিক সাফল্য কামনা করছি।

মানবতার ডাকে সাড়া দিয়ে আজ আমরা মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল ইউনিট একত্রিত হয়েছিলাম একটি মহৎ উদ্দেশ্যে, জীবন বাঁচানোর ...
09/04/2026

মানবতার ডাকে সাড়া দিয়ে আজ আমরা মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল ইউনিট একত্রিত হয়েছিলাম একটি মহৎ উদ্দেশ্যে, জীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে।
আজকের এই ব্লাড ডোনেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় একটি প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাদের আন্তরিকতা, সচেতনতা এবং মানবিক মূল্যবোধ সত্যিই প্রশংসার দাবিদার।
এক ব্যাগ রক্ত হয়তো আমাদের কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু কারো জন্য এটি হতে পারে বেঁচে থাকার শেষ আশ্রয়, নতুন জীবনের সূচনা। আজ যারা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন, তারা শুধু রক্ত দেননি, তারা দিয়েছেন আশার আলো, বাঁচার সুযোগ, আর এক টুকরো মানবতা।
মেডিসিন ক্লাব, রংপুর মেডিকেল ইউনিট সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ, স্বাস্থ্য সচেতনতা, মানবিক সহায়তা এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।
আজকের এই আয়োজনে যারা রক্ত দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আমাদের পাশে থেকেছেন সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনারাই আমাদের অনুপ্রেরণা, আপনারাই আমাদের শক্তি।
আসুন, আমরা সবাই মিলে এই মানবতার বন্ধনকে আরও শক্তিশালী করি।
রক্ত দিন, জীবন বাঁচান।

Address

2nd Floor, Mid Block, Rangpur Medical College Hospital
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Medicine CLUB, RpMC Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Medicine CLUB, RpMC Unit:

Share