YEH-Govt. Teachers' Training College,Rangpur Unit

YEH-Govt. Teachers' Training College,Rangpur Unit Govt. Teachers' Training College Rangpur, Unit

Wishing you a blessed and peaceful Eid al-Adha from Youth Ending Hunger TTC Unit, Rangpur!May this sacred occasion inspi...
28/05/2026

Wishing you a blessed and peaceful Eid al-Adha from Youth Ending Hunger TTC Unit, Rangpur!

May this sacred occasion inspire us all with the values of sacrifice, sincerity, compassion and gratitude. On this holy day, may every heart be filled with peace, every home with happiness and every prayer with endless blessings.

Let us continue spreading kindness, unity and hope within our community and beyond.

Eid Mubarak to you and your loved ones!

24/05/2026

দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

যার সৃষ্টি আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়, সেই চির-উন্নত মম শির বীর বাঙালিকে স্মরণ করছি আজ গভীর ভালোবাসায়।

21/05/2026

🌱 বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬ 🌱
“গাছ লাগান, সবুজ সুন্দর আগামী গড়ুন”

Youth Ending Hunger - Rangpur Region এর উদ্যোগে পরিবেশ রক্ষা, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজন করা হয়েছে “বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬”।

📅 সময়সীমা: ২১শে মে – ২৭শে মে, ২০২৬

এই আয়োজনে রংপুর অঞ্চলের সকল জেলা, ইউনিট, সদস্য ও স্বেচ্ছাসেবীদের নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

✅ অংশগ্রহণের নিয়মঃ

-নিজ এলাকায় বা সুবিধাজনক স্থানে গাছ লাগান।
-ফলজ, বনজ বা ঔষধি যেকোনো গাছ লাগাতে পারবেন।
-গাছ লাগানোর সময়ের ছবি তুলুন।
-পোস্টারে থাকা QR Code স্ক্যান করে অথবা কমেন্টে থাকা Google Form লিংকে তথ্য ও ছবি আপলোড করুন।
-নিজের নাম, জেলা ও গাছের তথ্য সাবমিট করুন।

⚠️ শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়।
আমাদের প্রত্যেককে সেই গাছের নিয়মিত যত্ন নিতে হবে — পানি দেওয়া, সুরক্ষা নিশ্চিত করা এবং গাছটি বড় হওয়া পর্যন্ত পরিচর্যা করা আমাদের নৈতিক দায়িত্ব।

একটি গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস, ছায়া ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করে।
তাই আসুন, আমরা সবাই মিলে রংপুর অঞ্চলকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তুলি।

🏆 বিশেষ আকর্ষণঃ
“বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬” উপলক্ষে সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণকারী সদস্য এবং সর্বোচ্চ বৃক্ষরোপণকারী জেলাকে বিশেষভাবে সম্মাননা ও পুরস্কৃত করা হবে।

তাই নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং সবুজ আন্দোলনের অংশ হয়ে উঠুন।

📌 বিশেষ দ্রষ্টব্য : সাবমিশন লিঙ্ক পিন কমেন্টে।
📞 যোগাযোগ: +8801824419729

#বৃক্ষরোপণ_সপ্তাহ_২০২৬







তারিখ: ১২ মে, ২০২৬ (মঙ্গলবার)ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিট এর কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ...
12/05/2026

তারিখ: ১২ মে, ২০২৬ (মঙ্গলবার)

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিট এর কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত।

উক্ত সভায় ইউনিটকে আরও সক্রিয় করা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন টিটিসি ইউনিটের সমন্বয়কারী আরিফুন নাহার নিতু, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাশরাফি এবং ইউনিটের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ। সকলের সক্রিয় অংশগ্রহণে সভাটি ছিল অত্যন্ত ফলপ্রসূ।

তারিখ: ০৭ মে, ২০২৬ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর জেলা ফোরামের জেলা সমন্বয়কারী Md Estiak Hossain এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।​র...
08/05/2026

তারিখ: ০৭ মে, ২০২৬

ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর জেলা ফোরামের জেলা সমন্বয়কারী Md Estiak Hossain এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

​রংপুর জেলায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং প্রতিটি ইউনিটকে সুসংগঠিত করতে তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে। বিশেষ করে আমাদের টিটিসি ইউনিটের প্রতিটি কার্যক্রমে তাঁর আন্তরিক সহযোগিতা ও অভিভাবকসুলভ পরামর্শ আমরা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করব।

​বিদায় বেলায় আমাদের পক্ষ থেকে তাঁর হাতে ক্ষুদ্র ভালোবাসার স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটিতে জেলা ফোরাম ও বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রতিটি শ্রমিকের নিষ্ঠা,পরিশ্রম এবং অবদানই আমাদের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। ইয়ুথ এন্ডিং হাঙ্গার টিটিসি ইউনিটের পক্ষ থ...
30/04/2026

প্রতিটি শ্রমিকের নিষ্ঠা,পরিশ্রম এবং অবদানই আমাদের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। ইয়ুথ এন্ডিং হাঙ্গার টিটিসি ইউনিটের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং শুভকামনা। ❤️

তারিখ: ১৯ এপ্রিল, ২০২৬ (রবিবার)ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিট কর্তৃক আয়োজিত মাসিক সভা, সম্...
19/04/2026

তারিখ: ১৯ এপ্রিল, ২০২৬ (রবিবার)

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিট কর্তৃক আয়োজিত মাসিক সভা, সম্প্রীতি পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা সফল ভাবে সম্পন্ন।

সভায় উপস্থিত ছিলেন রংপুর সদর জেলা সমন্বয়কারী মনির শাহরিয়ার, টিটিসি ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ রাসেল মিয়া, সমন্বয়কারী আরিফুন নাহার নিতু, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাশরাফি এবং ইউনিটের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।

উক্ত সভায় ইউনিটের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির কৌশল নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়। এছাড়া ইউনিটকে আরও কার্যকর ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় মতামত প্রদান করা হয়। এরপর পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয় এবং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

কুইজ প্রতিযোগিতার ফলাফল –
প্রথম স্থান: আব্দুল্লাহ আল মাশরাফি
দ্বিতীয় স্থান: মাসুদ রানা
তৃতীয় স্থান: প্রীতম রায়
চতুর্থ স্থান: নীলু ইসলাম
পঞ্চম স্থান: সুমাইয়া জাহান আরিফা

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিট এর পক্ষ থেকে সকলকে বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।শুভ নব...
14/04/2026

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিট এর পক্ষ থেকে সকলকে বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।

শুভ নববর্ষ!

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর ইউনিটের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ জন্মদিন।
12/04/2026

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর ইউনিটের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন,
শুভ জন্মদিন।

📆 ০৮ এপ্রিল, ২০২৬ (বুধবার)ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিটের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্...
08/04/2026

📆 ০৮ এপ্রিল, ২০২৬ (বুধবার)

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিটের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত মিটিংয়ে ইউনিটকে আরও সক্রিয় করা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর সদর জেলার নবগঠিত কমিটিতে জেলা সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হওয়ায় মনির শাহরিয়ারকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই মিটিংয়ে উপস্থিত ছিলেন-
মনির শাহরিয়ার (জেলা সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর সদর জেলা), আরিফুন নাহার নিতু (সমন্বয়কারী, টিটিসি ইউনিট), আব্দুল্লাহ আল মাশরাফি (যুগ্ম সমন্বয়কারী, টিটিসি ইউনিট), মোছাঃ সিনহা আক্তার (যুগ্ম সমন্বয়কারী, টিটিসি ইউনিট) এবং ইউনিটের অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ। সকলের সক্রিয় অংশগ্রহণে মিটিংটি ছিল অত্যন্ত ফলপ্রসূ।

Address

Govt. Teachers' Training College Rangpur
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when YEH-Govt. Teachers' Training College,Rangpur Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to YEH-Govt. Teachers' Training College,Rangpur Unit:

Share