অনুপ্রেরণা

Call Contact the organization

অনুপ্রেরণা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অনুপ্রেরণা, Nonprofit Organization, rangpur, Rangpur.

Anuprerana is a youth-led social organization working on climate action, environmental protection, and youth empowerment in Nilphamari.

অনুপ্রেরণায় দিবো পারি, মানবতায় নাহি হারি।

28/10/2026
🌿♻️ প্লাস্টিক বর্জ্য থেকে সবুজের পথে—সফলভাবে সম্পন্ন হলো অনুপ্রেরণার ‘ভাংড়ি মামা’ উদ্যোগ! 🌱💚প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূ...
27/10/2026

🌿♻️ প্লাস্টিক বর্জ্য থেকে সবুজের পথে—সফলভাবে সম্পন্ন হলো অনুপ্রেরণার ‘ভাংড়ি মামা’ উদ্যোগ! 🌱💚

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন-এর উদ্যোগে আয়োজিত পরিবেশবান্ধব কার্যক্রম ‘ভাংড়ি মামা’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

📅 তারিখ: ২৬ অক্টোবর ২০২৬
📍 স্থান: আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, হরতকিতলা বাজার, নীলফামারী।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহের বিনিময়ে গাছ প্রদানের মাধ্যমে মানুষকে পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা।

আমরা বিশ্বাস করি, প্লাস্টিক বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশদূষণ কমানো সম্ভব। একই সঙ্গে বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

🌱 আমাদের লক্ষ্য শুধু প্লাস্টিক সংগ্রহ নয়, বরং মানুষের অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা।

এই আয়োজনের মাধ্যমে আমরা একটি বার্তা ছড়িয়ে দিতে চাই—প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলে না দিয়ে নির্দিষ্ট স্থানে জমা করি, পুনর্ব্যবহারকে উৎসাহিত করি এবং গাছ লাগিয়ে প্রকৃতির যত্ন নিই।

🤝 আয়োজনে: অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন।
🌿 সহযোগিতায়: মিশন গ্রিন বাংলাদেশ ও LEAD।

এই পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করা সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও পরিবেশপ্রেমীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

💚 আসুন, প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করি, সবুজায়ন বাড়াই এবং সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ।

অনুপ্রেরণায় দিব পারি, মানবতায় নাহি হারি। 🌱

#অনুপ্রেরণা #ভাংড়ি_মামা #পরিবেশ_সংরক্ষণ #সবুজবাংলাদেশ

25/10/2026

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসছে “ভাঙড়ি মামা”!

আপনার বাসার প্লাস্টিকের বোতল হোক প্রকৃতির জন্য নতুন প্রাণের উৎস। প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে গাছ নিন, পরিবেশ রক্ষায় অংশ নিন। আপনার ছোট্ট উদ্যোগই পারে গড়ে তুলতে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ।

তারিখ: ২৬ অক্টোবর ২০২৬
স্থান: আবুল হোসেন রেসিডেনশিয়াল মডেল স্কুল
হরতকিতলা বাজার, নীলফামারী।

আয়োজনে: মিশন গ্রিন বাংলাদেশ ও LEAD
বাস্তবায়নে: অনুপ্রেরণা

আসুন, প্লাস্টিক বর্জ্য কমাই, পুনর্ব্যবহার বাড়াই এবং গাছ লাগিয়ে প্রকৃতির যত্ন নিই।

#ভাঙড়ি_মামা #পরিবেশবান্ধব_বাংলাদেশ

🌱♻️ আমি ভাঙড়ি মামা! ♻️🌱প্লাস্টিক বর্জ্য নয়, হতে পারে সবুজের হাতিয়ার! 💚🌳আপনার ঘরে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, পরিবেশের জন্...
25/10/2026

🌱♻️ আমি ভাঙড়ি মামা! ♻️🌱

প্লাস্টিক বর্জ্য নয়, হতে পারে সবুজের হাতিয়ার! 💚🌳

আপনার ঘরে পড়ে থাকা প্লাস্টিকের বোতল, পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্যগুলোই হতে পারে নতুন গাছ লাগানোর অনুপ্রেরণা।

🗣️ ভাঙড়ি মামা বলছে— ♻️ আমাকে ১০টি প্লাস্টিকের বোতল দাও, 🌳 ১টি প্রকৃতি রক্ষাকারী গাছ নাও!

আসুন, প্লাস্টিক বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ কমাই এবং সবুজে সাজাই আমাদের প্রিয় নীলফামারীকে।

🌍 আপনার ছোট্ট উদ্যোগই পারে পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনতে।

📅 তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬
📍 স্থান: আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, হারতকিতলা বাজার, নীলফামারী।
আয়োজনে: অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন।

💚 আসুন, প্লাস্টিক কমাই, গাছ বাড়াই—সবুজ ও সুন্দর পৃথিবী গড়ি।

#ভাঙড়ি_মামা #প্লাস্টিকমুক্ত_পরিবেশ #গাছ_লাগাই #পরিবেশ_সুরক্ষা #নীলফামারী

আজ ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) মাগুরা জেলার চারজন নিবেদিতপ্রাণ ভলান্...
23/10/2026

আজ ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) মাগুরা জেলার চারজন নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারের অকালমৃত্যুতে অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন নীলফামারী গভীরভাবে শোকাহত।

মাগুরা থেকে ছয়জন ভলান্টিয়ার একটি প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ফরিদপুরে এসেছিলেন। প্রশিক্ষণ শেষে তাঁরা সবাই একসঙ্গে ঢাকা থেকে মাগুরাগামী একটি মাইক্রোবাস/অ্যাম্বুলেন্সে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।

ফেরার পথে তাঁদের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ভিবিডি মাগুরা জেলার জিএস রাব্বি। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মৃত্যুবরণ করেন। নিহত চারজনই ভিবিডি মাগুরা জেলার ভলান্টিয়ার। এ ঘটনায় বাকি দুজন ভলান্টিয়ার গুরুতর আহত হয়েছেন।

অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন নীলফামারী এর পক্ষ থেকে আমরা মরহুমদের শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহযোদ্ধা এবং ভিবিডি মাগুরা জেলার সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাঁদের শোক ও বেদনার প্রতি আমরা আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।

মহান আল্লাহ তাআলা মরহুমদের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁদের কবরকে প্রশস্ত ও নূরান্বিত করুন, শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহত দুই ভলান্টিয়ারকে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন। 🤲🏼

সবার কাছে বিনীত অনুরোধ, নিহত ভলান্টিয়ারদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

— অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন। 🖤

🎂🎉 শুভ জন্মদিন, প্রিয় অভিভাবক! 🎉🎂শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জনাব মিল্লাদুর রহমান মামুন-কে, সাধারণ ...
21/10/2026

🎂🎉 শুভ জন্মদিন, প্রিয় অভিভাবক! 🎉🎂

শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই জনাব মিল্লাদুর রহমান মামুন-কে, সাধারণ সম্পাদক, নীলফামারী প্রেসক্লাব এবং উপদেষ্টা, অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি ও কর্মময় জীবনের সাফল্য কামনা করছি। আপনার অভিজ্ঞতা, পরামর্শ ও অনুপ্রেরণা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করুক। সমাজ ও মানুষের কল্যাণে আপনার অবদান অব্যাহত থাকুক—এই প্রত্যাশা করি।

আপনার জীবনের প্রতিটি দিন হোক আনন্দময়, সাফল্যমণ্ডিত ও সুন্দর। আপনার আগামী দিনগুলো বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি ও সম্মান।

💚 শুভ জন্মদিন ও অফুরন্ত শুভকামনা।

শুভেচ্ছান্তে, অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন অনুপ্রেরণায় দিব পারি, মানবতায় নাহি হারি।

🌿 অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি 🌿সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় নীলফামারীতে অনুষ্ঠিত হলো...
20/10/2026

🌿 অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি 🌿

সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় নীলফামারীতে অনুষ্ঠিত হলো Inclusive Interactive Capacity Building Discussions শীর্ষক আলোচনা সভা।

আলোচনার মূল বিষয় ছিল— 🔹 জেন্ডার স্টেরিওটাইপ ও সমতা
🔹 ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা
🔹 মিডিয়া লিটারেসি
🔹 অ্যাডভোকেসি ও অধিকার প্রতিষ্ঠা

এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।

আমরা বিশ্বাস করি, সচেতন ও দক্ষ তরুণরাই পারে বৈষম্যহীন, নিরাপদ এবং সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়তে। 💚

আসুন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা করি, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এবং সচেতনতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন গড়ে তুলি।

আয়োজনে: নতুন অনুপ্রেরণা যুব এসোসিয়েশন বাংলাদেশ।
এসময় অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন এর প্রতিনিধিরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

🌺 শুভ শারদীয় দুর্গাপূজা 🌺শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবের রঙে ভরে উঠুক সবার জীবন। সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও মা...
18/10/2026

🌺 শুভ শারদীয় দুর্গাপূজা 🌺

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবের রঙে ভরে উঠুক সবার জীবন। সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিকতার বন্ধনে গড়ে উঠুক এক সুন্দর সমাজ।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। আনন্দময় হোক সবার শারদীয় উৎসব।

🌼 সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌼

শুভেচ্ছান্তে, অনুপ্রেরণা একটি সামাজিক যুব সংগঠন। অনুপ্রেরণায় দিব পারি, মানবতায় নাহি হারি। ❤️

সফলভাবে সম্পন্ন হলো "মিশন গ্রিন ফ্রাইডে"-র আরও একটি  ইভেন্ট! গত ০২ অক্টোবর  ২০২৬ শুক্রবার নীলফামারী জেলার এমএসডিএফ কোচিং...
03/10/2026

সফলভাবে সম্পন্ন হলো "মিশন গ্রিন ফ্রাইডে"-র আরও একটি ইভেন্ট!

গত ০২ অক্টোবর ২০২৬ শুক্রবার নীলফামারী জেলার এমএসডিএফ কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো
এক ব্যতিক্রমী এবং দারুণ পরিবেশবান্ধব ইভেন্ট "মিশন গ্রিন ফ্রাইডে"।

স্থানীয় পার্টনার অনুপ্রেরণা সামাজিক যুব সংগঠন
এবং ন্যাশনাল পার্টনার 'Fridays for Future Bangladesh'-এর যৌথ সহযোগিতায়, স্থানীয় কমিউনিটির ২০ জন সচেতন নাগরিকের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি চমৎকারভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছেন এলাকার সম্মানিত ব্যক্তিগণ।

ইভেন্টে যা যা হলো:
সচেতনতা আলোচনা: প্রথম ভাগে অংশগ্রহণকারীদের মাঝে জলবায়ু পরিবর্তনের এই সংকটকালীন সময়ে গাছের গুরুত্ব, কার্বন নিরপেক্ষতা এবং সবুজ বনায়নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে প্রতি শুক্রবার অন্তত একটি করে গাছ লাগিয়ে কীভাবে নিজেদের চারপাশকে সবুজ করে তোলা যায়, সেই বিষয়ে তাঁদের উৎসাহিত করা হয়।
চারা বিতরণ: তাত্ত্বিক আলোচনার পর প্রোগ্রামের শেষভাগে অংশগ্রহণকারীদের মাঝে ১০টি ফলের গাছের চারা বিতরণ করা হয়।
সম্মিলিত বৃক্ষরোপণ: তাঁরা যেন নিয়মিত গাছের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, সেজন্য বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে সবার সম্মিলিত অংশগ্রহণে আরও ১০টি ফলের গাছের চারা রোপণ করা হয়েছে।

আগামী দিনের অঙ্গীকার:
এই নাগরিকেরা এখন থেকে নিয়মিত এই গাছগুলোর পরিচর্যা করবেন এবং নিজেদের এলাকায় প্রতি শুক্রবারে গাছ লাগাতে অন্যদেরও উদ্বুদ্ধ করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস, মা-বোনদের হাত ধরে নেওয়া এই ছোট ছোট পদক্ষেপই একদিন আমাদের পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক বিশাল ভূমিকা রাখবে।

আপনার উপজেলাতেও কি চান "মিশন গ্রিন ফ্রাইডে"?
লোকাল পার্টনার হিসেবে যোগ দিন: আমাদের এবং আপনার গাছের সমন্বয়ে আপনার এলাকায় যৌথভাবে এই ক্যাম্পেইনটি আয়োজন করুন।
আর্থিক সহায়তা করুন: দেশজুড়ে এই সবুজ বিপ্লব ছড়িয়ে দিতে এক বা একাধিক ইভেন্ট স্পন্সর করুন। আগ্রহীরা দ্রুত আমাদের ইনবক্স করুন!
রেজিস্টার: https://forms.gle/ndFWn55kLF3oE7PW6




🎉🌿 শুভ জন্মদিন 🌿🎉ডা. মো. আব্দুল আউয়াল স্যারউপদেষ্টাঅনুপ্রেরণা—একটি সামাজিক যুব সংগঠন, নীলফামারীআপনার জন্মদিনে অনুপ্রেরণা...
01/10/2026

🎉🌿 শুভ জন্মদিন 🌿🎉

ডা. মো. আব্দুল আউয়াল স্যার
উপদেষ্টা
অনুপ্রেরণা—একটি সামাজিক যুব সংগঠন, নীলফামারী

আপনার জন্মদিনে অনুপ্রেরণা পরিবারের পক্ষ থেকে রইলো আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া। 💚

আপনার মতো একজন মানবিক, সহানুভূতিশীল ও সমাজসচেতন মানুষ আমাদের পথচলায় সবসময় অনুপ্রেরণার উৎস। মানুষের পাশে দাঁড়ানোর আপনার মানসিকতা ও সহযোগিতা আমাদের সামাজিক কার্যক্রমকে আরও উৎসাহিত করে।

আপনার সুন্দর পরামর্শ, সহযোগিতা ও উৎসাহ আমাদের এগিয়ে চলার শক্তি। আপনার মতো মানবিক মানুষ সমাজে দীর্ঘদিন আলো ছড়িয়ে যান—এই প্রত্যাশা।

🤲 মহান আল্লাহ আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি দান করুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত কল্যাণময় করুন।

🌸 শুভ জন্মদিন ও নিরন্তর শুভকামনা, স্যার। 🌸

— অনুপ্রেরণা পরিবার
একটি সামাজিক যুব সংগঠন, নীলফামারী
“অনুপ্রেরণায় দিব পারি, মানবতায় নাহি হারি”

Address

Rangpur
Rangpur
5300

Telephone

+8801816393260

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুপ্রেরণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to অনুপ্রেরণা:

Shortcuts

Share