23/06/2026
আসসালামু আলাইকুম।
আমরা কৃতজ্ঞ, আমরা অনুপ্রাণিত, আমরা আশীর্বাদ তুষ্ট!
সকলের ভালবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে ‘পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ` আজ ৭ম বছর পদার্পণ করেছে। প্রথমেই ৬ষ্ঠ বছর পূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছি উপদেষ্টা পরিষদ,প্রতিষ্ঠাতা সদস্য, কার্যনির্বাহী পরিষদ এবং সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘকে ভালবেসে সবসময় পাশে থেকে সকল ধরনের সহযোগিতা করেছেন তাদের সকলকে। কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের হাত ধরে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ এর পথচলা শুরু হয়েছে।
পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন।
মনে প্রাণে নতুন আশা জেগেছে, স্বপ্ন জেগেছে। এই আশা আর স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমাদের পথচলা। বড় বড় স্বপ্নগুলো আমাদের ভেতরে বেড়ে ওঠে, আমাদের সাহসী করে, উদ্যমী করে তোলে, আমাদের দিয়ে ভুল করায়, এরপর দৃঢ়চেতা করে তোলে এবং স্বপ্নগুলো অর্জিত হয়। স্বপ্নপূরণের পথে কিছু তরুণ-তরুণীর সম্মিলিত সাহসী উদ্যোগ ‘পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ’ এর যাত্রা শুরু ২৩ শে জুন, ২০২০ ইং।
আমরা আমাদের সকল কার্যক্রমগুলোকে আরো বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা ধন্য সমাজের জন্য কিছু করতে পেরে,আমরা ধন্য অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে, আমরা ধন্য সমাজ পরিবর্তনে নিজেদের সামিল করতে পেরে।
আমরা আমাদের পথচলায় সবাইকে সাথে পেয়েছি, ভবিষ্যতেও সকলকে সাথে পাবো এবং সহযোগিতা পাবো এই প্রত্যাশা করছি।সকলের কাছে দোয়া এবং সুপরামর্শ কামনা করছি।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
ধন্যবাদ সকলকে।
মোঃ আল আমিন মন্ডল
প্রতিষ্ঠাতা
পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ