20/04/2026
তোমার স্বপ্নে সাজুক পৃথিবী; পৃথিবী হাঁসুক তোমার সফলতায়
প্রিয় ভাই!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আজ তুমি জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছো। দীর্ঘ সাধনা, অধ্যবসায় ও আত্মত্যাগের ফলাফল নির্ধারণ করবে এই পরীক্ষা। মনে রেখো, এটি শুধু একটি সার্টিফিকেট নয়; এটি তোমার ভবিষ্যতের দিকনির্দেশনা। এই পরীক্ষার ফলাফল তোমাকে উচ্চ শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অধ্যয়নে সহায়তা করবে। এই সাফল্য শুধু তোমার নয়; এটি তোমার পরিবার, শিক্ষক, সহপাঠী এবং পুরো বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।
প্রিয় সুহৃদ!
পরীক্ষার পূর্ববর্তী সময়টি অমূল্য। অলসতা তোমাকে গ্রাস করতে পারে অবহেলায়। তাই এই সময়; মনোযোগ দিয়ে অধ্যয়ন করো, সময়কে সঠিকভাবে ব্যবহার করো, আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করো।
হে আগামীর নির্মাতা!
ইতিহাস আমাদের শেখায়- ৬৯০ হিজরি থেকে ইসলাম বাংলার আকাশে আলো ছড়িয়েছে। ৭১২ সালে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ভারতে ইসলামের বিজয়, ১২০৪ সালে মুহাম্মদ বিন বখতিয়ার খলজীর বাংলা জয়। ১৭৫৭ সালের পলাশীর বিপর্যয়, পীর শহীদুল্লাহ ও হাফেজ তিতুমীরের নেতৃত্বে ফরায়েজী আন্দোলন, ১৯৪৭ সালে পাকিস্তান গঠন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন সবই আমাদের ত্যাগ, সাহস ও সংগ্রামের সাক্ষ্য।
প্রিয় বন্ধু!
অবহেলিত, বঞ্চিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদেরই গড়ে তুলতে হবে। এই দেশ নিয়েই আমাদের যত স্বপ্ন। এজন্য যত বেশি সচেতন হবে, জাতির সুখ-দুঃখ নিয়ে ভাববে, প্রতিবাদের জন্য মন মানসিকতা তৈরি করবে, দেশ মাতৃকার দুঃখ ঘুচানোর সময় ততই নিকটবর্তী হবে। তোমাদের আত্মপ্রচেষ্টা যত পরিশীলিত হবে, প্রিয় স্বদেশ তত বেশি সমৃদ্ধ হবে। তোমাকে অবশ্যই সৎ নাগরিক হতে হবে, যাতে এদেশের সর্বত্র ইসলামী আদর্শের বিস্তার ঘটাতে পারো। মূলত এই ভূখণ্ডে কল্যাণ হবে সকল ধর্ম-বর্ণ মানুষের জন্য নিরাপদ ঠিকানা।
হে আগামীর কর্ণধার!
তোমাদের মতো লক্ষ স্বপ্নবাজ দেশপ্রেমিক শিক্ষার্থীর সঙ্গে নিয়ে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গত তিন দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কাজ করে যাচ্ছে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে তোমরাই হবে মূল কারিগর। এজন্য তোমাদের হতে হবে নৈতিকতার অধিকারী। মহান আল কুরআনের সুমহান বাণীকে হৃদয়ে ধারণ করে জীবন গড়তে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তোমাদের পরীক্ষার পরবর্তী সময়কে উত্তমভাবে কাটাতে আল-কুরআনের পবিত্রতা অর্জনের লক্ষ্যে ১৫ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষার আয়োজন করবে, ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে কুরআন শেখার এই মাসকে কাজে লাগাতে হবে। এই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হয়ো না। আমরা তোমাকে নিয়ে তোমার বাসায়, তোমার প্রিয়জনদের সাথে পাশে থাকবো। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হও, আমরা তোমাকে আগামীদিনের জন্য সৎ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
প্রিয় ভাই!
পরীক্ষা এখন একেবারে কাছে। নিজেকে প্রমাণ করার সময় এসে গেছে। লক্ষ্য স্থির করো, পড়ালেখায় মনোযোগ বাড়াও, আল্লাহর উপর ভরসা রাখো।
ইনশাআল্লাহ, তোমার পরিশ্রমই তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিবে। তোমার জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।
তোমাদের ভাই,
শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ
সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,রংপুর মহানগর।