06/08/2025
একটি বিশেষ ঘোষণা!!
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে মারুফ ভাইকে আমরা তার সাংগঠনিক দক্ষতার জন্য সবসময় সহযোগিতা করার চেষ্টা করেছি। যেহেতু কারও চরিত্র বা ব্যক্তিগত দোষ চোখে দেখা যায় না, তাই আমরা কেবল তার সাংগঠনিক যোগ্যতার প্রতি সম্মান জানিয়ে এ পর্যন্ত সমর্থন জানিয়ে এসেছি।
কিন্তু আজকে মারুফ ভাইয়ের চরিত্র সংক্রান্ত একটি গুরুতর অভিযোগের তথ্য মিডিয়ার মাধ্যমে আমাদের দৃষ্টি গোচর হয়েছে । এই প্রেক্ষাপটে আমরা স্পষ্টভাবে জানাতে চাই—আমরা কোনোভাবেই অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডের পক্ষে নই এবং তার জন্য কোনো সাফাইও দেব না। কারোও ব্যাক্তিগত জীবনের দায়ভার আমরা নিবো না।।
তবে তিনি যেহেতু আমাদের প্রতিষ্ঠানের একজন অ্যালামনাই। তাই তিনি যেনো কোনো ষড়যন্ত্রের শিকার না হন এটা কামনা করছি।।
আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
👉 আমাদের PLSCR - College Alumni গ্রুপ সবসময় ন্যায়ের পক্ষে থাকবে এবং অন্যায়ের বিরোধিতা করবে—এখনও এবং ভবিষ্যতেও।