আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari

Call Directions Contact the organization

আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari (একটি অরাজনৈতিক সমাজকল্যাণমূলক সেচ্ছাসেবী সংগঠন)
শিমুল বাড়ী,জলঢাকা, নীলফামারী। everything is now available

21/09/2026

ঠিকেই বলছেন,,

04/10/2025

মাদকাসক্তি, বাল্যবিয়ে, দারিদ্র্য ও অন্যান্য কুসংস্কারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari  সামাজিক সংগঠনের উপদেষ্টা মন্ডলের সম্মানিত সদস্য জনাব MD Abdul Kuddus চাচা অসুস্থ হ...
09/12/2024

আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari সামাজিক সংগঠনের উপদেষ্টা মন্ডলের সম্মানিত সদস্য জনাব MD Abdul Kuddus চাচা অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের সভাপতি জাকির হোসাইন। আমরা আমাদের সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মানিত মুরব্বির সুস্থতার জন্য রাব্বে কারীমের দরবারে দু'আ চাই। আল্লাহ সুবাহানাহু তায়ালা যেন সম্মানিত মুরুব্বিকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। পরিবারের সকলের প্রতি রহম করেন। পরিবারের সকল সদস্যকে নেক হায়াত দান করেন। রাব্বে কারীম তার পরিবারকে তার রহমতের চাদরে আবৃত রাখেন। আমীন।

08/08/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ দেশের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। আমাদের শিমুল বাড়িতে বেশ কিছু ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের ভাইদের বসবাসের সংখ্যা বেশি। বর্তমানে দেশের বিরাজমান পরিস্থিতিতে তারা খুবই নিরাপত্তাহীনতায় জীবন যাপন করতেছেন। আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য তাদের সাথে যোগাযোগ রেখেছি। এর ধারাবাহিকতায় আজকে পাঁচটা থেকে পুরো ইউনিয়নে আমরা মোটরসাইকেলে শোডাউন দিব। ইনশাআল্লাহ। এরা আমাদের আমানত। এই পরিবেশে এই আমানতকে যথাযথভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই।

04/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ভাই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের জানানো যাচ্ছে যে আমাদের শিমুলবাড়ি সামাজিক সংগঠন গতবারের ন্যায় এবারের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। আপনার অল্প সহযোগিতায় অনেকগুলো পরিবারের মুখে হাসি ফুটতে পারে। আমরা সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

অভিনন্দন! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় "সৌরভ" কে আমাদের শিমুলবাড়ী সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা...
12/03/2024

অভিনন্দন!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় "সৌরভ" কে আমাদের শিমুলবাড়ী সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari সামাজিক সংগঠনের পক্ষ থেকে এইসএসসি ও সমমান পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় আন্তর...
26/11/2023

আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari সামাজিক সংগঠনের পক্ষ থেকে এইসএসসি ও সমমান পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন🌹

17/08/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমাদের শিমুলবাড়ী সামাজিক সংগঠনের সকল পর্যায়ের শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন?
আপনারা সকলেই অবগত আছেন যে, আমাদের শিমুলবাড়ী সামাজিক সংগঠনটি মানুষ ও মানবতার কল্যাণের জন্য নিয়োজিত আছে। যা ইতিমধ্যে কিছু সামাজিক কার্যাবলী দৃশ্যমান হয়েছে। আমরা আজকেও আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari আয়োজনে একজন দুস্থ মহিলার পাশে দাঁড়িয়েছি। তিনি এমনই একজন দুস্থ যার এই দুনিয়ার বুকে আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক নেই। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতার মাধ্যমে জীবন যাপন করতেছেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আজকে তার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে পাঠিয়েছি। অসহায় ভদ্র মহিলাটির চিকিৎসা সেবায় অনেক অর্থের প্রয়োজন। যা আমাদের শিমুল বাড়ির পক্ষে ড্রাইভার বহন করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনাদের অর্থনৈতিক সহযোগিতা কামনা করতেছি।

আমরা আমাদের সাধ্য অনুযায়ী যে সমস্ত কার্যক্রম পরিচালিত করে যাচ্ছি:
১. দুস্ত ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান।
২. স্বেচ্ছায় রক্তদান।
৩. শিক্ষাবৃত্তি প্রদান।
৪. পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি।
৫. সব ধর্মীয় উৎসব অনুষ্ঠানগুলোতে আমাদের সাধ্য অনুযায়ী সহায়তা প্রধান।

আমরা আপনাদের কাছ থেকে সব ধরণে পরামর্শ ও সহযোগিতা পেলে আমাদের শিমুলবাড়ী-Amader Shimulbari আরো বিস্তর কর্মসূচি হাতে নিয়ে মানুষ ও মানবতার কল্যাণে কাজ করে যাবে। ইনশাআল্লাহ।

আমাদের যাদের সুযোগ আছে পোস্টটি শেয়ার করে অন্য ভাইকে সহযোগিতা করার জন্য উৎসাহ প্রদান করবেন।

09/07/2023

পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari সামাজিক সংগঠন মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করবে। এ কাজে আপনার সহযোগীতা পাব তো?

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari সামাজিক সংগঠনের সদস্য হাবিবুর রহমান শাহ্‌ ভ...
07/07/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari সামাজিক সংগঠনের সদস্য হাবিবুর রহমান শাহ্‌ ভাইয়ের দুলাভাই দুনিয়াবি সফর শেষ করেছেন। আল্লাহ সুবহানাহু তায়ালা মরহুমের অতীতের সকল ত্রুটি ক্ষমা করুন। নেক কাজগুলো কবুল করুন। জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।।
[বি:দ্র: তিনি নীলফামারী ছমিরউদ্দিন স্কুল এন্ড কলেজের কর্মরত ছিলেন ]

Address

Jaldhaka, Nilphamari
Rangpur

Telephone

+8801740379957

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আমাদের শিমুলবাড়ী - Amader Shimulbari:

Shortcuts

Share