বই ঘর পাঠাগার - Boi Ghor Pathagar

Call Directions Website Contact the organization

বই ঘর পাঠাগার - Boi Ghor Pathagar পড়িলে বই আলোকিত হই
না পড়িলে অন্ধকার It will create cooperative attitude of all young women in any natural calamity or to face any calamity.
(1)

Proposal
"Boi Ghor Pathagar" was established on April 6, 2020 with the aim of making the present generation a literature lover through creative collaboration. Which will be considered as a developmental organization by spreading the light of correct knowledge of the society and reducing injustice, crime and corruption. "Boi Ghor Pathagar" pledges that this organization will move forward with full trust and faith in the great creator and will work for economic and social development on the principles of the constitution.

“Boi Ghor Pathagar” further promises that the main aim of the organization will be to help develop all the children, students, youths of the area to be progressive minded and creative. "Boi Ghor Pathagar" also declares that all members of this organization will work to inculcate love of country and this organization will never condone patriotism or wrongful corruption. Introduction
Today's children, teenagers and young people are the driving force of the future of Bangladesh. Today's children, teenagers and young people are the only ladder to build digital Bangladesh and make Bangladesh stand tall in the world. And so it is necessary to inspire patriotism among all. Keeping this spirit in mind, "Book Ghor Pathagar" has been established to hold the respect and love for the country among the people of the remote villages. The main aim and objective of Book Ghor Library is to create social responsibility as well as reading habit among the backward and backward people of rural areas.

প্রস্তাবনা
সৃজনশীল গাইবান্ধার মাধ্যমে বর্তমান প্রজন্মকে সাহিত্যপ্রেমী করে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ৬ এপ্রিল “বই ঘর পাঠাগার” প্রতিষ্ঠিত করা হয়। যা সমাজের সঠিক জ্ঞানের আলো ছড়িয়ে অন্যায়, অপরাধ এবং দুর্নীতি কমিয়ে উন্নয়নমূলক একটি সংগঠন হিসেবে বিবেচিত হবে।

“বই ঘর পাঠাগার” অঙ্গীকার করছে যে, মহান সৃষ্টিকর্তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে এই সংগঠন সামনের দিকে অগ্রসর হবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করবে গঠনতন্ত্রের মূলনীতি।

“বই ঘর পাঠাগার” আরও অঙ্গীকার করছে যে, সংগঠনের প্রধান লক্ষ্য হবে অত্র এলাকার সকল শিশু, শিক্ষার্থী, তরুণ-তরুণীদের প্রগতিশীল মননশীল এবং সৃজনশীল করে গড়ে তুলতে সহযোগিতা করা। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে কিংবা যে কোনো দুর্যোগ মোকাবেলায় সকল তরুণ তরুণীদের সহযোগী মনোভাব সৃষ্টি করবে।

“বই ঘর পাঠাগার” আরও ঘোষনা করছে যে, এই সংগঠনের সকল সদস্যদের দেশ প্রেম জাগানোর জন্য কাজ করবে এবং এই সংগঠন কখনোই দেশ বিদ্রোহী কিংবা অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।

ভূমিকা
আজকের শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরাই হলো আগামীর বাংলাদেশের চালিকাশক্তি। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বর্তমান শিশু, কিশোর-কিশোরী এবং তরুণ-তরুণীরাই হলো একমাত্র সিঁড়ি।

আর তাই প্রয়োজন সকলের মাঝে দেশপ্রেমের উজ্জীবিত করা। এই চেতনাকে সামনে রেখে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সকলের মাঝে দেশের প্রতি শ্রদ্ধা আর ভালবাসাকে ধারণ করতে গড়ে উঠেছে “বই ঘর পাঠাগার”। গ্রামাঞ্চলের পিছিয়ে থাকা এবং পিছিয়ে পড়া সকলের মাঝে পাঠ অভ্যাস এর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করা বই ঘর পাঠাগারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাই...
08/08/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাইবান্ধা জেলা বেসরকারি পাঠাগারসমূহের আয়োজনে “নজরুল বর্ষ উদযাপন, সংবর্ধনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। ৮ আগস্ট ২০২৬, শনিবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফসানা বেগম, কথাসাহিত্যিক ও পরিচায়ক, জাতীয় গ্রন্থকেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইনায়মুল হক, সহকারী পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং জনাব জাহাঙ্গীর আলম, সহকারী লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, গাইবান্ধা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুৎফর রহমান, কবি ও নজরুল গবেষক, দিনাজপুর। সভায় সভাপতিত্ব করেন জনাব লেখিকা নাসরীন সুলতানা রেখা, সভাপতি, লেখিকা নাসরীন রেখা গ্রন্থাগার, কুপতলা। অনুষ্ঠানে বিভিন্ন পাঠাগারের সদস্যদের পাশাপাশি বই ঘর পাঠাগার-এর সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নজরুলের সাহিত্য ও জীবনদর্শন নিয়ে আলোচনা, মতবিনিময় এবং পাঠাগারকেন্দ্রিক সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বই ঘর পাঠাগার পরিবারের পক্ষ থেকে এমন একটি জ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিনির্ভর আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। 📚❤️

#নজরুলবর্ষ #কাজীনজরুলইসলাম #নজরুলচর্চা #বইঘরপাঠাগার #গাইবান্ধা #পাঠাগার #সাহিত্যচর্চা #বইপড়ি #নজরুলেরচেতনা

শুভ জন্মদিন, মোঃ মেহেদী হাসান 🎉বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে আপনার জ্ঞানচর্চা, নেতৃত্ব ও সমাজের প্রতি আন্ত...
05/08/2026

শুভ জন্মদিন, মোঃ মেহেদী হাসান 🎉
বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে আপনার জ্ঞানচর্চা, নেতৃত্ব ও সমাজের প্রতি আন্তরিক দায়বদ্ধতা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। বইয়ের আলো ছড়িয়ে একটি আলোকিত সমাজ গঠনে আপনার অবদান সত্যিই প্রশংসনীয়।

জীবনের নতুন এই অধ্যায় আপনার জন্য বয়ে আনুক সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও অফুরন্ত আনন্দ। আপনার স্বপ্ন ও উদ্যোগ আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়ুক এই শুভকামনা রইল। 💚

বই ঘর পাঠাগার পরিবার

📢 জরুরি নোটিশবই ঘর পাঠাগারের সকল পাঠক-শিক্ষার্থীর অবগতির জন্যপ্রিয় পাঠক-শিক্ষার্থীবৃন্দ,জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ...
14/07/2026

📢 জরুরি নোটিশ
বই ঘর পাঠাগারের সকল পাঠক-শিক্ষার্থীর অবগতির জন্য
প্রিয় পাঠক-শিক্ষার্থীবৃন্দ,
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে "স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান" শীর্ষক রচনা/নিবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বই ঘর পাঠাগারের একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল আগ্রহী পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
📝 প্রতিযোগিতার বিষয়
"স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান"
👨🎓 অংশগ্রহণকারী
একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠক-শিক্ষার্থীবৃন্দ
📄 রচনার পরিসর
১,৫০০ থেকে ২,০০০ শব্দ
✍️ লেখার নিয়ম
• A4 সাইজের সাদা কাগজে লিখতে হবে।
• কাগজের শুধুমাত্র এক পৃষ্ঠায় নিজ হাতে লিখতে হবে।
• উপরে ১ ইঞ্চি এবং বাম পাশে ১ ইঞ্চি মার্জিন রাখতে হবে।
📝 রচনার প্রথম পৃষ্ঠায় অবশ্যই লিখতে হবে
• পাঠাগারের নাম: বই ঘর পাঠাগার
• সদস্য নম্বর
• শিক্ষার্থীর নাম
• মোবাইল নম্বর
⏰ জমাদানের শেষ সময়
১৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টার মধ্যে
রচনা বই ঘর পাঠাগারে জমা দিতে হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় গ্রন্থকেন্দ্রে প্রেরণ করা যায়।
⚠️ অসম্পূর্ণ তথ্যযুক্ত বা নির্ধারিত নিয়ম অনুসরণ না করা রচনা গ্রহণযোগ্য হবে না।
সকল আগ্রহী পাঠক-শিক্ষার্থীদের সময়মতো অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনে ০১৭৬৭১৪০১১৪

জরুরি নোটিশ | বই ঘর পাঠাগারপ্রিয় পাঠক-শিক্ষার্থীবৃন্দ,জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত "জুলাই গণঅভ্যুত্থান" বিষয়...
14/07/2026

জরুরি নোটিশ | বই ঘর পাঠাগার
প্রিয় পাঠক-শিক্ষার্থীবৃন্দ,
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত "জুলাই গণঅভ্যুত্থান" বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বই ঘর পাঠাগারের সকল আগ্রহী পাঠক-শিক্ষার্থীদের আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।
🖌 অংশগ্রহণের বিভাগ
🔹 'ক' বিভাগ: ১ম–৫ম শ্রেণি (পেপারের সাইজ: ১৫ × ২০ ইঞ্চি)
🔹 'খ' বিভাগ: ৬ষ্ঠ–১০ম শ্রেণি (পেপারের সাইজ: ২০ × ৩০ ইঞ্চি)
🎨 জলরং, তেলরং, রং-পেন্সিল বা ক্রেয়ন—যেকোনো মাধ্যমে ছবি আঁকা যাবে।
📝 ছবির পেছনে অবশ্যই লিখতে হবে—
✔️ পাঠাগারের নাম: বই ঘর পাঠাগার
✔️ সদস্য নম্বর
✔️ শিক্ষার্থীর নাম
✔️ মোবাইল নম্বর
⏰ জমাদানের শেষ সময়:
১৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টার মধ্যে।
⚠️ অসম্পূর্ণ তথ্যযুক্ত বা নির্ধারিত নিয়ম অনুসরণ না করা চিত্র গ্রহণযোগ্য হবে না।
আপনার সৃজনশীলতা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে আজই প্রস্তুতি নিন এবং সময়মতো আপনার চিত্র জমা দিন। প্রয়োজনে ০১৭৬৭১৪০১১৪

13/07/2026

যেভাবে গড়ে উঠলো মেহেদীর 'বই ঘর পাঠাগার'

09/07/2026

বিনামূল্যে বই পড়ান মেহেদী

জাতীয় দৈনিক The Muslim Times-এ আমাদের প্রিয় উদ্যোগ বই ঘর পাঠাগার নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।বই, জ্ঞান ও সৃজনশীলতা...
09/07/2026

জাতীয় দৈনিক The Muslim Times-এ আমাদের প্রিয় উদ্যোগ বই ঘর পাঠাগার নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বই, জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে তরুণ প্রজন্মকে আলোকিত করার এই যাত্রায় যারা পাশে আছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।

একটি বই বদলে দিতে পারে একটি জীবন, একটি পাঠাগার বদলে দিতে পারে একটি সমাজ।

#বইঘরপাঠাগার

দৈনিক ইত্তেফাক-এ "প্রত্যন্ত গ্রামে জ্ঞানের বাতিঘর ‘বই ঘর পাঠাগার’" শিরোনামে আমাদের উদ্যোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।এই...
08/07/2026

দৈনিক ইত্তেফাক-এ "প্রত্যন্ত গ্রামে জ্ঞানের বাতিঘর ‘বই ঘর পাঠাগার’" শিরোনামে আমাদের উদ্যোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

এই স্বীকৃতি আমাদের পথচলায় নতুন অনুপ্রেরণা। আন্তরিক কৃতজ্ঞতা জানাই দৈনিক ইত্তেফাক এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক ও পাঠকদের।

📖 সংবাদটি পড়ুন:

বিকেলের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যায়। গ্রামের মেঠোপথ ধরে একে একে ছুটে আসে শিশু-কিশোর, তরুণ-তরুণী, চাকরিপ্রার্থী যু...

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল উৎসব।
05/07/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে
নজরুল উৎসব।

03/07/2026

সবচেয়ে ভালো বন্ধু।

Address

Rangpur
5700

Alerts

Be the first to know and let us send you an email when বই ঘর পাঠাগার - Boi Ghor Pathagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বই ঘর পাঠাগার - Boi Ghor Pathagar:

Shortcuts

Share