BRUDA-Begum Rokeya University Debate Association

BRUDA-Begum Rokeya University Debate Association BRUDA-Begum Rokeya University Debate Association is the first and pioneer debate organization of BRUR.This organization was established on August 8th,2013.
(1)

বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের দুই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ  বইমেলা এবং পহেলা বৈশাখ। জ্ঞানচর্চা ও সৃজনশীলতার ধারক হিসেবে বইমেলা...
15/04/2026

বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের দুই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বইমেলা এবং পহেলা বৈশাখ। জ্ঞানচর্চা ও সৃজনশীলতার ধারক হিসেবে বইমেলা যেমন আমাদের বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐক্যের উজ্জ্বল প্রতীক।
‎এই দুই আয়োজনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ভিন্নধর্মী রম্য বিতর্ক, যেখানে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে বিষয়গুলো উপস্থাপন করা হবে।

‎শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬-এ রম্য বিতর্কে অংশগ্রহণ করবে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশনস- ব্রুডা এর বিতার্কিকরা।

‎“বইমেলা থেকে বৈশাখ: এক বাঙালির ছয় রূপ”

‎৬ জন বিতার্কিক বিতর্কটি করবেন।

‎ ১। বইপোকা পাঠক - নাজমুস সাকিব
‎২। নতুন লেখক- মোছাঃ শারমিন আক্তার
‎৩। চায়ের স্টলওয়ালা - আল তাবাসসুম শুভা
‎৪। মঙ্গল শোভাযাত্রার শিল্পী - জান্নাত ফেরদৌস অনা
‎৫। বৈশাখী ফ্যাশন ইনফ্লুয়েন্সার - আইরিন আক্তার লাবণ্য
‎৬। দর্শক - আফিয়া সরকার অর্পিতা

‎স্পিকার হিসেবে থাকছেন- সামিয়া হক ইরা

‎সময়: বিকাল ৩টা
‎স্থান: স্বাধীনতা স্মারক মাঠ

ব্রুডা,বইমেলা এবং বৈশাখ।।শহীদ আবু সাঈদ বইমেলা চলবে আগামীকাল পর্যন্ত। ২৩ নং স্টলে চলে আসুন, আপনার পছন্দের বইটি বেছে নিতে।
14/04/2026

ব্রুডা,বইমেলা এবং বৈশাখ।।
শহীদ আবু সাঈদ বইমেলা চলবে আগামীকাল পর্যন্ত।
২৩ নং স্টলে চলে আসুন, আপনার পছন্দের বইটি বেছে নিতে।

শুভ নববর্ষ ১৪৩৩নতুন বছরের প্রথম প্রভাতেনতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার আহ্বান।পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব—য...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

নতুন বছরের প্রথম প্রভাতে
নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার আহ্বান।

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব—
যেখানে ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্যের বাণী একসূত্রে গাঁথা।
এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়—
শিকড়ের সাথে সংযুক্ত থেকে
নতুনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

নতুন বছর সবার জীবনে বয়ে আনুক
শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের নতুন দিগন্ত।

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন-ব্রুডা এর পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।

ব্রুডা প্রতি বছরের ন্যায় এ বছরও বইমেলায় স্টল নিয়ে থাকছে। ২৩ নং স্টলে চলে আসুন, আপনার পছন্দের বইটি বেছে নিতে। শহীদ আবু...
12/04/2026

ব্রুডা প্রতি বছরের ন্যায় এ বছরও বইমেলায় স্টল নিয়ে থাকছে। ২৩ নং স্টলে চলে আসুন, আপনার পছন্দের বইটি বেছে নিতে। শহীদ আবু সাঈদ বইমেলা চলবে ১২-১৫ এপ্রিল পর্যন্ত।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আহনাফ তাহমীদ রাইয়ানের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অল্প সময়ের ব্যবধান...
26/03/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আহনাফ তাহমীদ রাইয়ানের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অল্প সময়ের ব্যবধানে তাকে সহ তার পরিবারের একাধিক সদস্য হারানোর এই বিভীষিকা ভাষায় প্রকাশ করা অসম্ভব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, তুখোড় বিতার্কিক এবং সংগঠক হিসেবে তিনি সবার কাছে প্রিয় ছিলেন।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করুন। 🤲

মহান স্বাধীনতা দিবসেঅগাধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি সেই সব বীর শহীদদের,যাদের আত্মত্যাগে নির্মিত হয়েছে আমাদের স্বাধীনত...
26/03/2026

মহান স্বাধীনতা দিবসে
অগাধ শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করি সেই সব বীর শহীদদের,
যাদের আত্মত্যাগে নির্মিত হয়েছে আমাদের স্বাধীনতার ভিত্তি।

২৬শে মার্চ—আমাদের ইতিহাসের গৌরবময় এক অধ্যায়,
যা আমাদের সাহস, চেতনা ও আত্মপরিচয়ের অনন্ত উৎস।

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন-ব্রুডা
এই তাৎপর্যপূর্ণ দিনে প্রত্যাশা করে—
আমরা যেন যুক্তি, ন্যায় ও মানবিকতার আলোয় একটি সচেতন ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তুলতে পারি।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 🇧🇩

On this joyous occasion of Eid,the BRUDA- Begum Rokeya University Debate Association extends heartfelt greetings to you ...
20/03/2026

On this joyous occasion of Eid,the BRUDA- Begum Rokeya University Debate Association extends heartfelt greetings to you and your loved ones.
May this Eid fill your heart with love, your home with happiness, and your life with countless blessing.

Eid Mubarak!

"সমতার পথে, নারীর সাথে"নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা। তাঁদের সাহস, মেধা ও অধ্যবসায়ের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে সমা...
08/03/2026

"সমতার পথে, নারীর সাথে"

নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা। তাঁদের সাহস, মেধা ও অধ্যবসায়ের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে সমাজ, এগিয়ে যাচ্ছে বিশ্ব।

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন-ব্রুডা বিশ্বাস করে যুক্তির শক্তি, জ্ঞানের আলো ও সমান সুযোগের মাধ্যমে আমরা আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারি, যেখানে প্রতিটি নারী তার স্বপ্ন পূরণে স্বাধীন হবে।

সকলকে নারী দিবসের শুভেচ্ছা।

06/03/2026

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন-ব্রুডা আয়োজিত ১৭ ব্যাচের নবীন বরণ ও ইফতার মাহফিলের কিছু বিশেষ মুহূর্ত। বিতর্ক, আড্ডা এবং ইফতারের এই আনন্দঘন মুহূর্তে নতুনদের আগমনে ব্রুডা পরিবার সমৃদ্ধ।

শুভকামনা নবীন সকল বিতার্কিকদের জন্য।

Address

Begum Rokeya University
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when BRUDA-Begum Rokeya University Debate Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BRUDA-Begum Rokeya University Debate Association:

Share