পল্লী উন্নয়ন সংগঠন

পল্লী উন্নয়ন সংগঠন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক আন্তরিক প্রয়াস—পল্লী উন্নয়ন সংগঠন (PUS)।

"মানবতার সেবায়, উন্নয়নের প্রত্যয়ে"

পল্লী উন্নয়ন সংঠন (Polli Unnayan Songhothon - PUS) একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সামাজিক সংগঠন, যা ২০২৩ সালে ২৬ মার্চ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির মূল লক্ষ্য হলো গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্বেচ্ছায় রক্তদান, দুর্যোগকালীন সহায়তা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সচেতন, মানবি

ক ও টেকসই সমাজ গঠনে আমরা কাজ করে যাচ্ছি।

গ্রামের উন্নয়নই দেশের উন্নয়ন এই বিশ্বাসকে ধারণ করে আমরা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছি।
আমাদের প্রধান কার্যক্রম
☞ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন
☞ শিক্ষা ও মেধা বিকাশ
☞ অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা
☞ নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সচেতনতা
☞ স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম
☞ দুর্যোগকালীন মানবিক সহায়তা
☞ পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়ন

গ্রামের উন্নয়ন, দেশের অগ্রগতি এই প্রত্যয়েই পল্লী উন্নয়ন সংঠন (PUS)।

25/04/2026
পঞ্জিকার পাতায় নতুন গল্প লেখার সময় এসেছে।স্বপ্ন হোক রঙিন, দিন হোক আশাব্যঞ্জক।সুস্থ, সুন্দর, আনন্দময় হোক আগত প্রতিটি ম...
13/04/2026

পঞ্জিকার পাতায় নতুন গল্প লেখার সময় এসেছে।
স্বপ্ন হোক রঙিন, দিন হোক আশাব্যঞ্জক।
সুস্থ, সুন্দর, আনন্দময় হোক আগত প্রতিটি মুহূর্ত।
নববর্ষে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

স্বাধীনতা শুধু ইতিহাস নয়,এটা আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য রক্ষা করা। #২৬শে_মার্চ
26/03/2026

স্বাধীনতা শুধু ইতিহাস নয়,
এটা আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য রক্ষা করা।

#২৬শে_মার্চ

ঈদ মোবারক! পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিনে আপনার ও আপনার পরিবারের সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
20/03/2026

ঈদ মোবারক! পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন দিনে আপনার ও আপনার পরিবারের সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

ঈদের আনন্দ ভাগাভাগি—মানবতার বন্ধনে একসাথে 'আলহামদুলিল্লাহ!কুমারপুর পল্লী উন্নয়ন সংগঠন, কুমারপুর, চতরা, পীরগঞ্জ, রংপুর-এর...
19/03/2026

ঈদের আনন্দ ভাগাভাগি—মানবতার বন্ধনে একসাথে '

আলহামদুলিল্লাহ!
কুমারপুর পল্লী উন্নয়ন সংগঠন, কুমারপুর, চতরা, পীরগঞ্জ, রংপুর-এর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে। সকল স্বেচ্ছাসেবক, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতার জন্য জানাই হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।

আসুন, মানবতার পাশে থেকে একসাথে এগিয়ে যাই।
ঈদ মোবারক!

Address

Kumarpur, Chatra Kachari, Pirgonj
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when পল্লী উন্নয়ন সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share