06/12/2024
নিম্নবিত্ত অসহায় প্রতিবন্ধি ব্যাক্তিদের ভরসার আশ্রয়স্থলে পরিণত হয়েছে আমাদের রংপুর বিভাগীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন। এযাবৎ রংপুরের প্রায় তিনশতাধিক প্রতিবন্ধি ব্যাক্তি আমাদের সদস্য হয়ে বিভিন্ন সহযোগিতা পেয়ে আসছে।তারই ধারাবাহিকতা প্রতিনিয়ত বিভিন্ন সহযোগিতার অনুরোধ পাই আমরা কিন্তু আর্থিক অভাবে সবার পাশে দাঁড়ানো সম্ভব হয়ে ওঠেনা।
কিন্তু বৃদ্ধা মা মাধবী বর্মনের নিদারুণ কষ্ট ব্যাথিত করছে আমাদের।
শারীরিক প্রতিবন্ধকতার জন্য সারাদিন শুয়ে থাকতে হয় মাধবী বর্মন কে।নিম্নবিত্ত এ পরিবারের স্বল্প আয়ে দুবেলা খাওয়া ও চিকিৎসার পাশাপাশি একটি হুইল চেয়ার কেনার সামর্থ না হওয়ায় আমাদের দারস্থ হয়। উনার জন্য জরুরি ভিত্তিতে একটি হুইলচেয়ার প্রয়োজন।মানবিক বন্ধুদের প্রতি অল্প কিছু সহযোগিতার বিনীত অনুরোধ জানাচ্ছি।
নাম: মাধবী বর্মন
বয়স: ৬১
পিতা:যতীন বর্মন
মাতা: রাজোবালা
ঠিকানা: শালবন মিস্ত্রিপাড়া, রংপুর।
সহযোগিতায়:
বিকাশ:01980204814
নগদ/রকেট:01744953488
(Ref এ Madhobi বা Wheelchair লিখবেন।)
মোঃনুরুন্নবী জুয়েল
সাধারণ সম্পাদক
রংপুর বিভাগীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন (RDDF)