21/04/2026
প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা,
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো আজ। দীর্ঘদিনের পরিশ্রম, চেষ্টা আর স্বপ্নের ফলাফল প্রকাশের সময় এখন।
তোমাদের জন্য রইলো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও শুভকামনা—
আল্লাহ তোমাদের সকল পরিশ্রম কবুল করুন, মনে সাহস ও আত্মবিশ্বাস দান করুন এবং প্রত্যাশিত সাফল্য অর্জনের তৌফিক দিন।
মনে রেখো-
পরীক্ষা শুধু একটি ধাপ, জীবন তার চেয়েও বড়। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো, সফলতা আপনাআপনিই ধরা দেবে।
সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সুস্থ থেকো এবং আত্মবিশ্বাসী থাকো।
তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।