13/01/2026
আমরা আবারো কমলা ভাসিন ফেলোশিপ বাংলাদেশ - এর জন্য আবেদন নিচ্ছি!!!
ফর্ম পুরন করার আগে অবশ্যই পড়ে নিন। অসুম্পুর্ন ফর্ম বাতিল বলে বিবেচিত হবে। আবেদনের শেষ তারিখ - ১৭ জানুয়ারী, ২০২৬। আবেদনের লিঙ্ক কমেন্ট এ।
অত্যন্ত আনন্দের সাথে Supporting People and Rebuilding Communities - SPaRC টীম আপনাদের জানাচ্ছে যে, আমরা দক্ষিণ এশিয়া ও পুরো পৃথিবী জুড়ে Kamla Bhasin - এর অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে "কমলা ভাসিন ফেলোশিপ- বাংলাদেশ (Kamla Bhasin Fellowship- Bangladesh) এর জন্য আবারো আবেদন নিচ্ছি। অর্ধশতকের বেশী সময় ধরে, কমলা ভাসিন নিরলসভাবে নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য, শ্রেণী বৈষম্য ও পুরুষতান্ত্রিক ধ্যান ধারনার বিপক্ষে এবং সমতা, ন্যায়পরায়ন পৃথিবী প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন।
কমলা ভাসিন ফেলোশিপ- বাংলাদেশের যাত্রা শুরু ২০১৭ সালে। কমলা ভাসিন ফেলোশিপ বাংলাদেশ প্রবর্তিত হয় তাঁর কাজের প্রতি অবদানের জন্য শ্রদ্ধা জানিয়ে প্রথমবারের মত SPaRC পার্বত্য চট্টগ্রাম থেকে। প্রতি দুই বছর অন্তর এ ফেলোশিপ প্রদান করা হয়। ২০১৭ থেকে ২০২৫ পর্যন্ত এ ফেলোশিপ পেয়েছেন ৮ জন, যারা ইতিমধ্যেই তাঁদের নিজ নিজ ক্ষেত্রে তাঁদের দক্ষতার প্রমাণ দেশে ও বিদেশে রেখেছেন।
বাংলাদেশের যে কোন অধ্যয়নরত আদিবাসী/ পাহাড়ী এবং বাঙ্গালী, এই ফেলোশিপের জন্যে আবেদন করতে পারবেন। তবে উল্লেখ্য যে, শুধুমাত্র আপনার শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত ভালো ফলাফলই এই সম্মাজনক ফেলোশিপের জন্যে মনোনীত হওয়ার ক্ষেত্রে নির্নায়ক হবে না। এই ফেলোশিপের মাধ্যমে আমরা সম্মানিত করতে চাই, সে সকল আদিবাসী/ পাহাড়ী এবং বাঙ্গালী নারীদের যারা নিজেদের ও/অথবা অন্য নারীর জীবনে ঘটে যাওয়া নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য ও পুরুষতান্ত্রিক ধ্যান ধারনার বিপক্ষে আওয়াজ তুলেছেন। এই আওয়াজ তোলার গল্প হতে পারে পরিবারে, সমাজে ও কমিউনিটিতে, হতে পারে আপনার লেখনীর মাধ্যমে অথবা সশরীরে, সচেতনভাবে করে যাওয়া যে কোন প্রকার কাজের মাধ্যমে।
এক বাক্যে বলতে গেলেঃ নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য ও পুরুষতান্ত্রিক ধ্যান ধারনার বিপক্ষে বাংলাদেশে বসবাসরত সে সকল আদিবাসী/ পাহাড়ী এবং বাঙ্গালী ব্যাক্তিরা আওয়াজ তুলেছেন, তাঁদের আমরা এই সম্মানজনক "কমলা ভাসিন ফেলোশিপ" এর জন্যে মনোনীত করবো।
SPaRC- এর স্লোগান - সাহস ছোঁয়াচে ( Courage Is Contagious)। নির্বাচিত ফেলোদের আর্থিক সহায়তার সাথে সাথে তাঁদের আমাদের সাথে কাজ করার সুযোগও প্রদান করা হবে।
ফেলোশিপে আবেদন করার যোগ্যতা নিম্নরূপঃ
১। আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আপনাকে অবশ্যই কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে (প্রাতিষ্ঠানিক বা কারিগরি)।
৩।আপনাকে অবশ্যই আদিবাসী, নারী ও সমাজে অন্যান্য প্রান্তিক অবস্থানে থাকা মানুষের অস্তিত্ব, অধিকার ও জীবনাচরণের প্রতি শ্রদ্ধাশীল হয়তে হবে।
৪। আপনাকে অবশ্যই কমলা ভাসিন ফেলোশিপ ২০২৬: আবেদন ফর্মটি পুরন করতে হবে।
৫। যদি প্রয়োজন হয়, তাহলে SPaRC এর অনুরোধমাফিক আপনাকে অবশ্যই প্রয়োজনীয় আনুসাঙ্গিক কাগজপত্রাদি SPaRC অফিসে পাঠাতে হবে।
প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়ার পর করনীয়ঃ
১। নিয়মিত ইমেইল চেক করা।
২। আপনার ফোন নং এ SPaRC থেকে বার্তা বা ফোনকল পেলে, যত দ্রুত সম্ভব যোগাযোগ করা।
নারী, আদিবাসী ও অন্যান্য প্রান্তিক পরিচয়ের মানুষদের প্রাধান্য দেয়া হবে।
কমলা ভাসিন ফেলোশিপ - ২০২৬ এর সিলেকশন বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
ধন্যবাদান্তে,
SPaRC টীম