Rangamati Red Crescent Youth

Rangamati Red Crescent Youth A part of Bangladesh Red Crescent Society(BDRCS), Rangamati Unit.

শুভ জন্মদিন Joya Chakma বিভাগীয় উপপ্রধানস্বাস্থ্য ও সেবা বিভাগবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিট।জন্মদিনে ...
10/10/2026

শুভ জন্মদিন Joya Chakma

বিভাগীয় উপপ্রধান
স্বাস্থ্য ও সেবা বিভাগ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিট।

জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করছি।

জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট ২০২৬৩ ও ৪ অক্টোবর ২০২৬ তারিখে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এবং রাঙ...
04/10/2026

জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট ২০২৬

৩ ও ৪ অক্টোবর ২০২৬ তারিখে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এবং রাঙ্গামাটি ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙ্গামাটি জেলার জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্ট ২০২৬।

উক্ত টুর্নামেন্টে খেলোয়াড়দের নিরাপত্তা ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে Bangladesh Red Crescent Society(BDRCS) , রাঙ্গামাটি ইউনিটের একটি প্রশিক্ষিত ফার্স্ট এইড টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে।

খেলায় আহত খেলোয়াড়দের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ফার্স্ট এইড সেবা প্রদান করেন আমাদের প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা। 🩹❤️

যুব রেড ক্রিসেন্ট লংগদু উপজেলার যুব স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্নBangladesh Red Crescent Society(BDRCS) ...
03/10/2026

যুব রেড ক্রিসেন্ট লংগদু উপজেলার যুব স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Bangladesh Red Crescent Society(BDRCS) , রাঙ্গামাটি ইউনিটের উদ্যোগে লংগদু উপজেলায় যুব রেড ক্রিসেন্ট লংগদু উপজেলার যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর ২০২৬ ইং পর্যন্ত ৩ দিনব্যাপী “Red Cross/Red Crescent History & Basic First Aid” প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের সম্মানিত ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের সম্মানিত যুব প্রধান জনাব দেলোয়ার হোসেন তানভীর। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ইউনিটের সম্মানিত উপ-যুব প্রধান-০১ জনাব মোঃ মেহেরাজ উদ্দীন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—

১। মোহাম্মদ ফাহিম উদ্দিন - উপ-যুব প্রধান-০২, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিট।

২। মোঃ শাকিল - বিভাগীয় প্রধান, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগ, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিট।

৩। মোঃ জাহাঙ্গীর আলম - বিভাগীয় প্রধান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগ, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিট।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুব স্বেচ্ছাসেবকদের Red Cross/Red Crescent Movement-এর ইতিহাস, মৌলিক ধারণা ও Basic First Aid বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে Pre-Test ও Post-Test এর আয়োজন করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে বিশেষ কৃতিত্ব অর্জনকারী ৩ জন প্রশিক্ষণার্থীকে রেড ক্রিসেন্টের ৩টি ক্যাপ প্রদান করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে যুব স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা, মানবিক মূল্যবোধ, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস এবং দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় মানবিক সেবায় আরও দক্ষ ও প্রস্তুত করে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি-আজ ০২ অক্টোবর ২০২৬ ইং, রোজ শুক্রবার,জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে রাঙ্...
02/10/2026

জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি-

আজ ০২ অক্টোবর ২০২৬ ইং, রোজ শুক্রবার,

জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ণাঢ্য র‍্যালিতে শৃঙ্খলা বজায় রাখা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে Bangladesh Red Crescent Society(BDRCS) রাঙ্গামাটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মানবিক সেবা, সামাজিক দায়িত্ব ও জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সরকারি ও সামাজিক উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের স্বেচ্ছাসেবকদের এ ধরনের অংশগ্রহণ তাদের দায়িত্বশীলতা ও স্বেচ্ছাসেবী অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এ ০২ দিনব্যাপী RC/RC Basic & First Aid প্রশিক্ষণ সম্পন্ন-Bangladesh Red Crescent Society(...
29/09/2026

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এ ০২ দিনব্যাপী RC/RC Basic & First Aid প্রশিক্ষণ সম্পন্ন-

Bangladesh Red Crescent Society(BDRCS) , রাঙামাটি ইউনিটের সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় রাঙ্গামাটি সদরস্থ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এ ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ পযন্ত ০২ দিনব্যাপী রেড ক্রস/রেড ক্রিসেন্টের মৌলিক বিষয় ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রেড ক্রিসেন্টের মৌলিক নীতিমালা, মানবিক মূল্যবোধ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদানের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করে।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন:
১. মোঃ মেহেরাজ উদ্দীন শান্ত - উপ যুব প্রধান ০১, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিট।

২. মোঃ শাকিল - বিভাগীয় প্রধান, প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগ, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিট।

৩. মোঃ জাহাঙ্গীর আলম - বিভাগীয় প্রধান, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগ, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিট।

📸 উক্ত প্রশিক্ষণের কিছু স্থিরচিত্র।

Bangladesh Red Crescent Society(BDRCS) , রাঙ্গামাটি ইউনিট পরিদর্শনে ICRC প্রতিনিধি-আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার,...
26/09/2026

Bangladesh Red Crescent Society(BDRCS) , রাঙ্গামাটি ইউনিট পরিদর্শনে ICRC প্রতিনিধি-

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার,

International Committee of the Red Cross Bangladesh Delegation-এর Head of Operations Ms. Angelika Schop বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিট পরিদর্শন করেন।

রাঙ্গামাটি ইউনিটে আগমনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের ইউনিট কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে Ms. Angelika Schop-এর অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, বিশেষ করে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমসমূহ ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়।

সভায় রাঙ্গামাটি ইউনিটের চলমান কার্যক্রম, যুব স্বেচ্ছাসেবকদের বিভিন্ন মানবিক উদ্যোগ, দুর্যোগকালীন সাড়া প্রদান, প্রাথমিক চিকিৎসা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেবামূলক কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।

মতবিনিময় সভা শেষে তিনি রাঙ্গামাটি ইউনিটের যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত কক্ষ পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত বিভিন্ন কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হন।

এ ধরনের পরিদর্শন ও মতবিনিময় রাঙ্গামাটি ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সংস্থার সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।

যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি সরকারি কলেজ টিমকে ফার্স্ট এইড ব্যাগ, স্ট্রেচার ও হেলমেট প্রদান-আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তার...
26/09/2026

যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি সরকারি কলেজ টিমকে ফার্স্ট এইড ব্যাগ, স্ট্রেচার ও হেলমেট প্রদান-

আজ ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে,

Bangladesh Red Crescent Society(BDRCS) , রাঙ্গামাটি ইউনিটের উদ্যোগে এবং International Committee of the Red Cross Bangladesh -এর সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি সরকারি কলেজ টিমের জন্য একটি First Aid Bag, একটি Stretcher ও Helmet প্রদান করা হয়েছে।

জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদান, আহত ব্যক্তিকে নিরাপদে স্থানান্তর এবং স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এর মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি সরকারি কলেজ টিমের জরুরি সেবা প্রদানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ইংরেজি বিভাগ এবং শিক্ষক পরিষদের সম্পাদক স্যার জনাব অর্নিবান বড়ুয়া স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ICRC-এর Co-operation & Coordinator জনাব শুভাশীষ দাশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের সম্মানিত ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ, যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের সম্মানিত যুব প্রধান জনাব দেলোয়ার হোসেন তানভীর এবং যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ শাকিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি সরকারি কলেজ টিমের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও পালি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ রফিকুল ইসলাম স্যার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের সম্মানিত উপ-যুব প্রধান-০১ জনাব মোঃ মেহেরাজ উদ্দীন।

প্রদানকৃত এসব সামগ্রী যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের জরুরি পরিস্থিতিতে দ্রুত, দক্ষ ও নিরাপদভাবে মানবিক সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবতার সেবায়, দুর্যোগে মানুষের পাশে। ❤️

Bangladesh Red Crescent Society
Rangamati Unit

২১ সেপ্টেম্বর ২০২৬ রোজ সোমবার, Bangladesh Red Crescent Society(BDRCS)  সদর দপ্তরের সহযোগিতায় এবং রাঙ্গামাটি ইউনিটের বাস্...
22/09/2026

২১ সেপ্টেম্বর ২০২৬ রোজ সোমবার,

Bangladesh Red Crescent Society(BDRCS) সদর দপ্তরের সহযোগিতায় এবং রাঙ্গামাটি ইউনিটের বাস্তবায়নে রাঙ্গামাটি জেলার বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরিপ কার্যক্রম (সম্মতি পত্র) সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলার সদর উপজেলা, বাঘাইছড়ি, কাপ্তাই ও কাউখালী উপজেলার বিভিন্ন উপদ্রুত এলাকায় মাঠপর্যায়ে এই কার্যক্রম পরিচালিত হয়।

এই কার্যক্রমে সার্বিক সহায়তা ও মাঠপর্যায়ে তদারকির জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার হতে প্রেরিত NDRT (National Disaster Response Team) সদস্য ও বগুড়া জেলার সাবেক যুব প্রধান মোঃ রায়হান খন্দকার রাঙ্গামাটিতে উপস্থিত থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

কার্যক্রমের সমাপনী দিনে তাদের এই অনবদ্য অবদানের স্বীকৃতি ও সম্মাননা স্বরূপ যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিট-এর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ,Bangladesh Red Crescent Society(BDRCS) , রাঙ্গামাটি ইউনিটের আওতাধীন লংগদু উপজেলা টিমের উদ্যো...
21/09/2026

১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ,

Bangladesh Red Crescent Society(BDRCS) , রাঙ্গামাটি ইউনিটের আওতাধীন লংগদু উপজেলা টিমের উদ্যোগে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার ও সংক্রমণ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে রাস্তার পাশে জমে থাকা বালি, ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। এসব বর্জ্য জমে থাকার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি ড্রেনের পানি নিষ্কাশনেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচল সহজ করা, পরিবেশের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

রাঙ্গামাটি ইউনিটের লংগদু উপজেলা টিমের উদ্যোগে এবং লংগদু উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং রোগ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সেপ্টেম্বর মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত-আজ ১৮/০৯/২০২৬ইং রোজ শুক্রবার,Bangladesh Red Crescent Society(BDRCS) রাঙ্গামাট...
18/09/2026

সেপ্টেম্বর মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত-

আজ ১৮/০৯/২০২৬ইং রোজ শুক্রবার,

Bangladesh Red Crescent Society(BDRCS) রাঙ্গামাটি ইউনিটের সেপ্টেম্বর মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের সম্মানিত যুব প্রধান জনাব দেলোয়ার হোসেন তানভীর।

সভায় উপস্থিত ছিলেন যুব কার্যকরী কমিটির সম্মানিত উপ-যুব প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও উপ-প্রধানবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।

সভায় ইউনিটের চলমান কার্যক্রম, বিভিন্ন বিভাগের কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং যুব সদস্যদের সক্রিয় অংশগ্রহণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

🤝 মানবতার সেবায়, একসাথে এগিয়ে চলুক যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি ইউনিট। ❤️

Address

K. K Roy Road
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Rangamati Red Crescent Youth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share