19/05/2026
★ ১৯.০৫.২৬
সন্ধানী রাঙ্গামাটি মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে রাঙ্গামাটি শহরের কে কে রায় সড়ক এলাকায় অবস্থিত রানি দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্লাড গ্রুপিং ও মোটিভেশনাল প্রোগ্রামের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের মোট ১২০ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। উক্ত কর্মসূচিতে তাদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও একই কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকমণ্ডলীরও ব্লাড প্রেশার পরিমাপ করা হয়।
সবশেষে ফটোসেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।
অংশগ্রহণে:
অষ্টম প্রজন্ম - পুষ্পিতা, আজমাঈন
একাদশ প্রজন্ম - আবরার, মঈন, অয়ন, উথিং, আহলান, উর্ষি, ইলমা, এহসান, নেওয়াজ, রবিউল, মিরাজ, প্রজ্ঞা, ভূমিকা, ওয়াকিয়া।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর ❤️