Bangladesh Scouts, Rangamati Hill District Rover

Bangladesh Scouts, Rangamati Hill District Rover Scouting for harmony peace

৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।"আত্মনিয়ম, শৃঙ্খলা ও সেবার মানসিকতা—এটাই একজন স্কাউটের পরিচয়।"আজ বাংলাদেশ স্কাউটস দিবস...
08/04/2025

৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।

"আত্মনিয়ম, শৃঙ্খলা ও সেবার মানসিকতা—এটাই একজন স্কাউটের পরিচয়।"

আজ বাংলাদেশ স্কাউটস দিবস, এক গৌরবময় দিন। ১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস গঠনের নির্দেশ দিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।

২০২০ সালে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ০৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস এর সূচনা দিবস হিসেবে "বাংলাদেশ স্কাউটস দিবস" উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে আজ চতুর্থবারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে "বাংলাদেশ স্কাউটস দিবস"।

বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ এর থিম "সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"।

এই দিনে আমরা স্মরণ করি স্কাউট আন্দোলনের অবদান, যার মাধ্যমে গড়ে উঠছে দায়িত্ববান, সৎ ও দেশপ্রেমিক নাগরিক।

স্কাউটরা আছে সবখানে—দুর্যোগে সাহায্য করতে, সমাজে সচেতনতা গড়তে, পরিবেশ রক্ষায় কাজ করতে, আর দেশের জন্য নিবেদিত হতে।

আসুন, স্কাউটস দিবসে শপথ নিই—নিজেকে গড়ি, দেশকে ভালোবাসি।




27/04/2024
01/04/2024
আজ ৮ জানুয়ারি বিশ্ব স্কাউটের জনক রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর  ৮৩তম মৃত্যু বার্ষিকী। স্কাউটে...
08/01/2024

আজ ৮ জানুয়ারি বিশ্ব স্কাউটের জনক রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ৮৩তম মৃত্যু বার্ষিকী। স্কাউটের জনক ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং ১৯৪১ সালের ৮ জানুয়ারিতে কেনিয়ার নাইরোবিতে মৃত্যুবরণ করেন।

23/12/2023

Happy scouting🥰✌️

আজ ৪ ঠা নভেম্বর ২০২৩ রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ভেদভেদি এলাকায় বাস ও সি এন জির মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ছুট...
04/11/2023

আজ ৪ ঠা নভেম্বর ২০২৩ রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ভেদভেদি এলাকায় বাস ও সি এন জির মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যায় জেলা প্রসাশক ও জেলা রোভারের সভাপতি জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার ও জেলা রোভারের সম্মানিত সহ-সভাপতি জনাব মীর আবু তৌহিদ সহ আরো অনেকে। দূর্ঘটনায় জেলা রোভারের বিভিন্ন ইউনিটের রোভারগণ সেবা প্রদান করে।

১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস, ২০২৩ ...
22/08/2023

১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস, ২০২৩ পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা কর্তৃক গৃহীত কর্মসূচির আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানসমূহে মাননীয় সংসদ সদস্য ও সভাপতি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব দীপংকর তালুকদার এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ বিপিএম (বার), বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তি, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি জেলা রোভারের কার্যক্রম।

আগষ্ট মাসে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধ্বস এর সম্ভাবনা সৃষ্টি হয়। রাঙামাটি জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক এর নির্...
14/08/2023

আগষ্ট মাসে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধ্বস এর সম্ভাবনা সৃষ্টি হয়। রাঙামাটি জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক এর নির্দেশনায় জেলা রোভার স্কাউটস এর রোভার ও গার্ল ইন রোভার এর কার্যক্রম।

আজ রাত আনুমানিক ৩ ঘটিকায় রাঙামাটি শহরের স্বর্নটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলা রোভারের রোভারদের অংশগ্রহন।
14/05/2023

আজ রাত আনুমানিক ৩ ঘটিকায় রাঙামাটি শহরের স্বর্নটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলা রোভারের রোভারদের অংশগ্রহন।

আজ আসন্ন ঘূর্ণিঝড় 'মোখা' মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন ঝুঁকিপূর্ন এলাকা এবং আশ্রয়কেন্দ্র ...
14/05/2023

আজ আসন্ন ঘূর্ণিঝড় 'মোখা' মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন ঝুঁকিপূর্ন এলাকা এবং আশ্রয়কেন্দ্র পরিদর্শন করাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) সহ আরও অনেক। উক্ত মহড়ায় বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি পার্বত্য জেলা রোভার এর রোভার ও গার্ল-ইন-রোভারদের অংশগ্রহন।

Address

11
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts, Rangamati Hill District Rover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Scouts, Rangamati Hill District Rover:

Share