Jibon"জীবন"

Call Directions Website Contact the organization

Jibon"জীবন" Human & Humanity ( মানব ও মানবতা )
Official page of Jibon"জীবন". www.jibonbd.org

Jibon"জীবন",is a non-profit organization which provides Blood to the needy people totally free of cost. We care,love and respect emotions for the sake of Humanity .....

What we do is totally for Brotherhood and for our own satisfaction. Please
Like This Page: http://www.facebook.com/jibonorg


সঠিক সময় রক্তের সরবরাহ বাঁচিয়ে দিতে পারে একজনের
মূল্যবান জীবন। কিন্তু প্রয়োজনে রক্ত পাবেন কোথায়? সরকারি হাসপাতাল, ব্লাড ব্যাংক বা স্বেচ্ছাসেবী কিছু প্রতিষ্ঠান আছে, যাদের সঙ্গে যোগাযোগ করে আপনি প্রয়োজনীয় গ্রুপের রক্ত পেতে পারেন অথবা এই গ্রুপ এ শেয়ার করুন:

Blood Group Link:http://www.fb.com/groups/jibonorg

আমাদের করনীয়:
যাদের জরুরী রক্তের প্রয়োজন হবে ,তারা আমাদের page/Group এ (রোগীর ফোন নাম্বার + তার অবস্থান ) লিখে Post করুন।
আমরা আপনার জন্য রক্তের ব্যবস্থা করার সর্বাত্মক চেষ্টা করব ।
রক্ত সংগ্রহের পদ্ধতিঃ
আমরা আপনাদের থেকে সরাসরি কোন রক্ত নিব না ।কেউ যদি আমাদেরকে জনায় যে, তাদের জরুরী রক্তের প্রয়োজন তাহলে আমরা যাচাই- বাছাই করে Page/Doc লিস্টে যাদের নাম থাকবে তাদের সাথে যোগাযোগ করব। আমরা আসলে একটা সহায়ক মাধ্যমের মত কাজ করব।যার জন্য আপনাদের সহায়তা একান্তই কাম্য ।
আপনি যদি আমাদের এই প্রয়াসে আপনার মূল্যবান সহায়তা দিতে চান তাহলে আপনার (রক্তের গ্রুপ+স্থান+ফোন নাম্বার) Page/Doc এ Post দিন ।আপনার তথ্যের নিরাপত্তা আমাদের অঙ্গীকার ।

হয়তোবা, আপনার এক ব্যাগ রক্তের বিনিময়ে বেঁচে যাবে একটি জীবন ।ফিরবে একটি পরিবারের হাসি ।

আসুন মানুষের মুখে হাসি ফোটানোর এই কাজটিতে সবাই আমরা সহযোগিতা করি ।

contract:

Rangamati: +8801312154266

অন্যান্য জেলা শহরের জন্যঃ +880185426674

Human & Humanity

মনিষা আচার্য্য এঁর মতো আরো অনেক নারী নিজের শ্রম ও মেধা কাজে লাগিয়ে নিরলস, নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছেন একটি সুন...
07/03/2026

মনিষা আচার্য্য এঁর মতো আরো অনেক নারী নিজের শ্রম ও মেধা কাজে লাগিয়ে নিরলস, নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছেন একটি সুন্দর আগামী গড়ে তুলতে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়-উজাড় করে দিলেই বাড়ে প্রাণের ঐশ্বর্য।
​কিন্তু এই নিবেদিতপ্রাণ নারীদের পথচলা আরও মসৃণ করতে প্রয়োজন:
🟣 ​পারিবারিক সাপোর্ট ও অবারিত সহযোগিতা।
🟣 ​সহানুভূতি ও সমতার নিরন্তর চর্চা।
🟣 ​প্রাপ্য সম্মান ও কাজের উপযুক্ত পরিবেশের নিশ্চয়তা।
এইবারের নারী দিবসে আমরা সহানুভূতি ও সমতার চর্চা করি, নারীদের দেই তাঁদের প্রাপ্য সম্মান ও সহযোগিতার আশ্বাস যেন তাঁরা হয়ে উঠে অপ্রতিরোধ্য, দুর্বার। শিক্ষা আর মমতায় গড়া তাঁদের এই পথচলা হোক সবার জন্য অনুপ্রেরণার। ত্যাগের আনন্দেই পূর্ণ হোক এবারের নারী দিবস।
​নারীর অপ্রতিরোধ্য অগ্রযাত্রা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে Oporajita“অপরাজিতা”।
​বিশ্বের সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা।
​ | | | |

🌐 oporajita.jibonbd.org

১৯৯৯ সালে UNESCO ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এখন পুরো পৃথিবী এই দিনটিতে নিজের মায়ের...
20/02/2026

১৯৯৯ সালে UNESCO ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এখন পুরো পৃথিবী এই দিনটিতে নিজের মায়ের ভাষাকে সম্মান জানায়, যার শুরুটা হয়েছিল আমাদের হাত ধরে।
একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করতে। এটি কেবল ভাষা রক্ষার আন্দোলন ছিলো না, ছিলো স্বাধিকার আন্দোলনের প্রথম বীজ।
একুশ আমাদের শেখায় নিজের ভাষাকে ভালোবাসতে এবং অন্য সব জাতির ভাষাকে সম্মান করতে।
বর্তমান সময়ে প্রযুক্তির যুগেও যেন আমরা আমাদের সুন্দর বাংলা ভাষাকে শুদ্ধভাবে ব্যবহার করি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।

- Jibon Youth Foundation

#অমরএকুশ #২১শেফেব্রুয়ারি

Nipah Virus (Henipavirus nipahense) নিপা ভাইরাস​ভয় নয়, সতর্ক থাকুন।🔴 ​কিভাবে ছড়ায়?🦇 ​বাদুড় বা বাদুড়ের বিষ্ঠার সংস্পর্শে ...
08/02/2026

Nipah Virus (Henipavirus nipahense)

নিপা ভাইরাস
​ভয় নয়, সতর্ক থাকুন।

🔴 ​কিভাবে ছড়ায়?
🦇 ​বাদুড় বা বাদুড়ের বিষ্ঠার সংস্পর্শে আসা ফল বিপজ্জনক।
🤢 ​আক্রান্তের সংস্পর্শে এলেও সংক্রমণের সম্ভাবনা।

🔴 ​উপসর্গ:
🤒 ​জ্বর, শ্বাসকষ্ট, প্রবল মাথা যন্ত্রণা, বমি বমি ভাব, কাফ মাসলে ব্যথা, কথা জড়িয়ে যাওয়া, ডেলিরিয়াম তথা ভুল বকা।

🏥 ​চিকিৎসা:
💉 কোনও ওষুধ বা প্রতিষেধক নেই। কয়েকটি অ্যান্টিবায়োটিক কিছুটা কাজ করে। চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক।

⚠️ ​সতর্কতা:
🐷 ​বাদুড় বা শূকরের মাংস খাওয়া যাবে না।
🥭 ​কেনা ফলের রস, খেজুরের রস, কাটা ফল ভুলেও না।
💧 বাজার থেকে কেনার পর সবজি-ফল ভালো করে ধুঁতে হবে।

Jibon Youth Foundation

08/12/2025

রুপি চাকমা একজন নারী উদ্যোক্তা।
Imported ও Local Ethnic বিভিন্ন Product নিয়ে নিয়মিত Live, গ্রাহকদের আন্তরিক Support-সব মিলিয়ে তার Page আর group জুড়ে দারুণ ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছিলো।
Review Section এর মধ্য প্রশংসা, অভিজ্ঞতা, পণ্যের মান নিয়ে সন্তুষ্টি-সবকিছুই Positive।
কিন্তু ঠিক সেই জায়গাতেই হঠাৎ একদিন একজন Reviewer এর অস্বাভাবিক লেখা খেয়াল করলো।

Review Section-এ লিখলো:
"আপনার নম্বরটা দিলে কিছু ব্যক্তিগত কথা বলতাম।শুধু আপনার সাথে একটু আলাপ করতে চাই।
Reply দিলে ভালো লাগতো।"

আরো কিছু এমন মন্তব্য যা ব্যবসায়িক যোগাযোগ নয়, বরং স্পষ্ট ব্যক্তিগত ইঙ্গিতপূর্ণ, অস্বস্তিকর এবং অনুচিত।
রুপি প্রথমে একটু বিভ্রান্ত হলো।
রিভিউ সেকশনে কেউ তার ব্যক্তিগত নম্বর চাইবে কেন? এটা তো গ্রাহকসূলভ আচরণ নয়…
এটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে করা।
এগুলো ছিলো-
❌ Boundary Violation.
❌ Harassing Behavior.
❌ Unwanted Approach.
❌ Sexual Undertone সহ Digitally Inappropriate Conduct.

একজন উদ্যোক্তার জন্য এটি কেবল অসুবিধা নয় বরং এটি ডিজিটাল হয়রানির আধুনিক রূপ।
কিন্তু রুপি ভেঙে পড়ার মানুষ নয়।

✅ সে দ্রুত বুদ্ধিমত্তার সাথে যা করলো-

✔ সেই রিভিউ Hide/Remove করলো। ব্যবসার Brand Image রক্ষা করতেই এটি জরুরি।
✔ Commenter কে Block করলো। কারণ একজন হয়রানিকারীর জন্য ব্যবসায়িক পেজে কোনো জায়গা নেই।
✔ Page Moderation Tools চালু করলো।Comment Filtering, Profanity Block List, Restricted Words Setup, Review Approval চালু করে নিলো।
✔ পেজে একটি ছোট Notice দিলো।
ব্যবসায়িক যোগাযোগের বাইরে নাম্বার বা ব্যক্তিগত তথ্য চাওয়া হলে ব্লক ও রিপোর্ট করা হবে লিখে।
✔ প্রয়োজন হলে Cyber Help Cell–এ অভিযোগ জানাতে প্রস্তুত হলো। কারণ অনলাইন হ্যারাসমেন্টের ক্ষেত্রেও আইন সুরক্ষা দেয়।

নারী উদ্যোক্তারা শুধু ব্যবসা গড়ে না-তাঁরা নিজেদের নিরাপত্তা, সীমা এবং সম্মানের জায়গাটাও গড়ে তোলেন।

সচেতনতা, আত্মবিশ্বাস, দ্রুত পদক্ষেপ একজন নারী উদ্যোক্তাকে করে তোলে আরো অদম্য।

Address

"Helen", Assambosti Attached To The Catholic Church, Tabalchori
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Jibon"জীবন" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jibon"জীবন":

Shortcuts

Share