Chakma Cultural Council of Bangladesh

Chakma Cultural Council of Bangladesh Chakma Cultural Council of Bangladesh is a Lead Organization of Chakma's Culture.

শোকবার্তাঅত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, 'চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ(সিসিসিবি)'-এর সম্মানিত স...
21/05/2026

শোকবার্তা
অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, 'চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ(সিসিসিবি)'-এর সম্মানিত সদস্য অনুকর চাকমার শ্রদ্ধাভাজন পিতা আজ বিকালে পরলোকগমন করেছেন।

তাঁর এই আকস্মিক প্রয়াণে 'চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ(সিসিসিবি)' পরিবার গভীরভাবে শোকাহত।

স্যালুট জানাই চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি) এর অগ্রপথিক সম্মানিত সহ সভাপতি দাঙু মনিজয় চাকমা আর সম্মানিত...
15/05/2026

স্যালুট জানাই চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি) এর অগ্রপথিক সম্মানিত সহ সভাপতি দাঙু মনিজয় চাকমা আর সম্মানিত সাধারণ সম্পাদক দাঙু পুলেশ চাকমা দাদাকে। অনেক দিনের স্বপ্ন আর পরিকল্পনাকে বাস্তবে রুপ দেয়ার প্রচেষ্টা যেন সফল হলো,একটি জাতির অস্থিত্বের মূল শিকড় যেন সেই জাতির মাতৃভাষা। এই মাতৃভাষকে রক্ষার দায়িত্ব যেন এই দুই কান্দারীর কাঁধে। সিসিসিবি আসলে সত্যি গর্বিত আপনাদের মত কর্ণধার পেয়ে।আপনাদের সুস্বাস্থ্য কামনা করি দাদা।আপনাদের পরিশ্রম,ধৈর্য, সাহস, মনোবল আর বিশ্বাস যেন সমগ্র জাতির জন্য এক একটি আলোক বর্তিকা।আজ এই দুই জন কান্ডারীর মাধ্যমে কাউখালি, ঘাগড়া, চেলা ছড়াতে প্রাথমিক, মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, যুবক-যুবতী ও বৃদ্ধ সহ ৮৩ জনকে নিয়ে শুরু হলো চাকমা ভাষা শিক্ষার কার্যক্রম।

অভিনন্দন ও কৃতজ্ঞতা বার্তাবিঝু উপলক্ষে আয়োজিত অনলাইন ভিত্তিক স্বরচিত লেখা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণকারী ...
15/05/2026

অভিনন্দন ও কৃতজ্ঞতা বার্তা

বিঝু উপলক্ষে আয়োজিত অনলাইন ভিত্তিক স্বরচিত লেখা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
যদিও প্রত্যাশিত সংখ্যক অংশগ্রহণকারী নিশ্চিত না হওয়ায় ফলাফল প্রকাশের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে, তবুও যারা সাহস, সৃজনশীলতা ও নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন—তাঁদের প্রতিটি প্রচেষ্টা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।

এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি নতুন প্রজন্মের প্রতিভা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক চেতনাকে তুলে ধরার একটি ছোট্ট প্রয়াস। অংশগ্রহণকারী সকলের আন্তরিকতা ও সৃজনশীলতাকে সম্মান জানিয়ে “চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি)” পরিবার ৫ জন অংশগ্রহণকারীকে সমানভাবে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জ্ঞাপন করছে।

আপনারাই আমাদের অনুপ্রেরণা। ভবিষ্যতেও আপনাদের অংশগ্রহণে আমাদের সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশা রইলো।

ধন্যবাদান্তে,
চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি) পরিবার।


#চাকমা #কারচারাল #কাউন্সিল #অব #বাংলাদেশ

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মি. অনির্বান চাকমাকে চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদ...
14/05/2026

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মি. অনির্বান চাকমাকে চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি) এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী উপেন্দ্র সেন চাকমাকে -”চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ”(সিসিসিবি) পক্ষ থেকে আন...
14/05/2026

খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী উপেন্দ্র সেন চাকমাকে -”চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ”(সিসিসিবি) পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গর্বভরা শুভেচ্ছা।
মেধা, কঠোর অধ্যবসায় ও একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি পদার্থবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রিতে সিজিপিএ ৩.৯৪ (আউট অব ৪) অর্জন করে “Dean’s Award” লাভ করেছেন।
তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র আদিবাসীদের জন্য গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। লক্ষ্মীছড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে সীমিত সুযোগের মধ্যেও তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।
সিসিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাঁর এই মেধা, নিষ্ঠা ও অদম্য পরিশ্রম ভবিষ্যতে আরও বড় অর্জনের দ্বার উন্মোচন করবে সে সাথে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, অব্যাহত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি।


#চাকমা #কারচারাল #কাউন্সিল #অব #বাংলাদেশ

“নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করি এবং মানব সেবায় নিবেদিত হই” —এই শ্লোগানকে ধারণ করে চাকমা কারচারাল কাউন্সিল অব বাংলাদে...
08/05/2026

“নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করি এবং মানব সেবায় নিবেদিত হই” —
এই শ্লোগানকে ধারণ করে চাকমা কারচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি) উদ্যোগে আজ থেকে চেলাছড়া শিশু সদনে আনুষ্ঠানিকভাবে তিন মাসব্যাপী “চাকমা ভাষা কোর্স” কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বর্তমান সময়ে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে পরিণত হয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই নতুন প্রজন্মের মাঝে চাকমা ভাষা ও লেখার চর্চা ছড়িয়ে দিতে সিসিসিবি এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।

উক্ত কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন সিসিসিবির সম্মানিত সাধারণ সম্পাদক পুলেশ চাকমা। তিনি শিক্ষার্থীদের চাকমা ভাষা ও লেখা শেখানোর পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিসত্তার প্রতি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।

এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিসিবি’র সম্মানিত সভাপতি মহোদয় সুশান্ত চাকমা আরো উপস্থিত ছিলেন চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, চেলাছড়া শিশু সদনের পরিচালক ধর্ম মনি চাকমা সহ অন্যান্য বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত মুরুব্বিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিসিবি সদস্যবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন চেলাছড়া শিশু সদনের শিক্ষার্থীবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, একটি জাতির পরিচয় তার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যেই নিহিত থাকে। তাই নিজেদের শেকড় ও আত্মপরিচয় রক্ষায় মাতৃভাষা শিক্ষার বিকল্প নেই। তারা সিসিসিবি’র এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
সিসিসিবি বিশ্বাস করে, এই তিন মাসব্যাপী চাকমা ভাষা কোর্স নতুন প্রজন্মকে নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে আরও দৃঢ়ভাবে সংযুক্ত করবে এবং ভবিষ্যতে মাতৃভাষা সংরক্ষণ ও চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

#সিসিসিবি
#চাকমা #কারচারাল #কাউন্সিল অব #বাংলাদেশ

চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ(সিসিসিবি) এর প্রতিষ্ঠাতা সদস্য ও চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ(সিসিসিবি) পরিকল...
05/05/2026

চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ(সিসিসিবি) এর প্রতিষ্ঠাতা সদস্য ও চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ(সিসিসিবি) পরিকল্পনা পরিষদের সাবেক সম্মানিত সদস্য বাবু রনেল চাকমার বাবা আজ সন্ধ্যায় কালগত হয়েছেন।

কালগত জ্ঞাতির স্বর্গীয়তে 'সিসিসিবি' পরিবার গভীরভাবে শোকাহত।

শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৬ চাকমা কারচারাল কাউন্সিল অব বাংলাদেশ (CCCB)-এর পক্ষ থেকে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জানাই গভীর শ্...
01/05/2026

শুভ বুদ্ধ পূর্ণিমা ২০২৬

চাকমা কারচারাল কাউন্সিল অব বাংলাদেশ (CCCB)-এর পক্ষ থেকে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও অটল মঙ্গলকামনা।

এই পুণ্যময় তিথিতে আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি মহামানব গৌতম বুদ্ধকে—যাঁর প্রজ্ঞা, করুণা ও অহিংসার বাণী বিশ্বমানবতার জন্য চিরন্তন আলোকবর্তিকা। বিভাজন ও অসহিষ্ণুতায় ভরপুর এই সময়ে তাঁর শিক্ষা আমাদের আহ্বান জানায় ন্যায়, সংযম ও সহমর্মিতার পথে দৃঢ়ভাবে অগ্রসর হতে।

আসুন, বুদ্ধের মহৎ আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা মানবতা, সম্প্রীতি ও শান্তির বন্ধনে ঐক্যবদ্ধ হই এবং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ হই।

Chakma Cultural Council of Bangladesh (CCCB)

14/04/2026

📢 ফলাফল প্রকাশ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি

সম্মানিত অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিঝু উপলক্ষে আয়োজিত অনলাইন ভিত্তিক স্বরচিত কবিতা রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬—এর ফলাফল আজ ১৪ এপ্রিল প্রকাশের জন্য নির্ধারিত থাকলেও, পর্যাপ্ত সংখ্যক অংশগ্রহণকারী নিশ্চিত না হওয়ায় উক্ত নির্ধারিত সময় অনুযায়ী ফলাফল ঘোষণা করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায়, প্রতিযোগিতার সার্বিক মানোন্নয়ন, অধিকতর প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং বৃহত্তর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কবিতা জমাদানের সময়সীমা পুনরায় বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

📅 সংশোধিত সময়সীমা: আগামী ১৫ মে ২০২৬ তারিখ পর্যন্ত কবিতা জমা প্রদান করা যাবে।

উল্লেখ্য যে, একটি সুশৃঙ্খল, গ্রহণযোগ্য ও মানসম্মত প্রতিযোগিতা আয়োজনের জন্য অংশগ্রহণকারীর পর্যাপ্ত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় আয়োজনের স্বচ্ছতা ও গুণগত মান অক্ষুণ্ণ রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

📌 ফলাফল প্রকাশের সংশোধিত তারিখ যথাসময়ে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আপনাদের মূল্যবান সহযোগিতা, আগ্রহ ও ধৈর্যের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করা যাচ্ছে, সকলের সক্রিয় অংশগ্রহণে উক্ত আয়োজনটি আরও সমৃদ্ধ ও সফল হয়ে উঠবে।

ধন্যবাদান্তে,
চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি) পরিবার

🏵️বিঝু মানেই আমাদের প্রাণ, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব❤️👏প্রতি বছরের মতো এই বছরও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে আমরা আবারও ত...
09/04/2026

🏵️বিঝু মানেই আমাদের প্রাণ, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব❤️👏
প্রতি বছরের মতো এই বছরও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে আমরা আবারও তুলে ধরলাম আমাদের ঐতিহ্যের রঙিন পরিচয়। ছোট-বড়, তরুণ-প্রবীণ—সবাই একসাথে মিলিত হয়ে প্রমাণ করলাম, আমাদের সংস্কৃতি এখনও জীবন্ত, এখনও শক্তিশালী।
এই র‍্যালি শুধু একটি আয়োজন নয়, এটি আমাদের শিকড়ের সাথে নতুন করে যুক্ত হওয়ার এক সুন্দর উপলক্ষ। আমাদের হাসি, গান, নাচ আর ঐক্যের মধ্যেই ফুটে ওঠে বিঝুর আসল সৌন্দর্য।
আসুন, আমরা সবাই মিলে আমাদের এই ঐতিহ্যকে আগলে রাখি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে গর্বের সাথে তুলে ধরি।

রাঙ্গামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান, চাংলান, পাতা, বিহু- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালিতে চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি) সংগঠনের অংশগ্রহণ।

Biju

04/04/2026

বিঝু উপলক্ষে স্বরচিত লেখা অনলাইন কবিতা আবৃতি প্রতিযোগিতা- ২০২৬।

কবিতার নাম: মজা নই ভুদি।
কবির নাম: দুর্জয় চাকমা।
আবৃত্তিকারির নাম: দুর্জয় চাকমা,
বামে উল্টা পাড়া, রাঙামাটি।
কৃষি পাশাপাশি লেখালেখি ।
আয়োজনে: চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ(সিসিসিবি)।

Address

Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chakma Cultural Council of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chakma Cultural Council of Bangladesh:

Share