স্মার্ট সিংড়ার রুপকার

স্মার্ট সিংড়ার রুপকার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্মার্ট সিংড়ার রুপকার, Nonprofit Organization, Rangamati.

17/05/2026
চলনবিল বাসীর প্রাণের দাবি,পলক ভাইয়ের মুক্তি চাই, দিতে হবে৷           ✊
25/04/2026

চলনবিল বাসীর প্রাণের দাবি,
পলক ভাইয়ের মুক্তি চাই, দিতে হবে৷



23/04/2026

20/04/2026

কেমন লাগছে আপনাদের “নতুন বাংলাদেশ” - “নতুন বন্দোবস্ত”??

ইউনূসের অবৈধ সরকারের “নতুন বন্দোবস্ত” কেমন ছিল, তার একটি উদাহরণ দিই। গত ২০২৪–২৫ অর্থবছরে ইউনূস সরকার প্রায় ৬০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে শুধু ঋণ পরিশোধের জন্য। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো, সরকারের চলতি ব্যয় মেটাতেও তাদের ঋণ নিতে হয়েছে। চলতি ব্যয় নির্বাহের জন্য প্রায় ২৩ হাজার ৭০০ কোটি টাকা ঋণ করেছে তারা। আমাদের জীবদ্দশায় এ ধরনের পরিস্থিতি খুব কমই দেখা গেছে। ৮০–৯০-এর দশকে এমন ঘটনা ঘটেছিল।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Programme) খাতে ব্যয় প্রায় ২৬ শতাংশ কমিয়ে ফেলতে হয়েছে। মূলত আর্থিক সক্ষমতার ক্ষয়ের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিসংখ্যানগুলো সিপিডিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান উল্লেখ করেছে এবং ফ্যাক্ট-চেক করেও একই তথ্য পাওয়া গেছে।

নতুন বন্দোবস্ত ইতিমধ্যেই কিন্তু ফল দিতে শুরু করেছে। কিভাবে? আজকে নিষ্পাপ শিশুরা টিকার অভাবে মৃত্যুর কবলে ঢলে পড়ছে।

বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথম দেড় মাসেই ব্যাংক থেকে ঋণ করেছে ৪১ হাজার কোটি টাকা। এখন পর্যন্ত মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫১ হাজার কোটি টাকা।

২০০১ সালে ছিল বিএনপি-জামায়াত জোট সরকার, আর এখন এসেছে বিএনপি-জামায়াত জোট সংসদ। এখন পুরোটাই “আমরা আর মামুরা”—ঘুরে ফিরে একই ঘটনা। লোডশেডিং আবারও ১২ ঘণ্টায় পৌঁছে গেছে।

আলহাজ্ব  জুনাইদ আহমেদ পলক  ভাই  এর  পক্ষ থেকে সিংড়া উপজেলা বাসিকে  জানাই, বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ ১৪৩৩ বঙ্গাব...
13/04/2026

আলহাজ্ব জুনাইদ আহমেদ পলক ভাই এর পক্ষ থেকে সিংড়া উপজেলা বাসিকে জানাই, বাংলা নববর্ষের শুভেচ্ছা
শুভ নববর্ষ
১৪৩৩ বঙ্গাব্দ

09/04/2026

১৫ মার্চ থেকে ৪ এপ্রিল—এই ২০ দিনে ১১৪ জন শিশুর মৃত্যু হয়েছে। শুধু হাম নয়, আরও দশটি রোগের টিকার সংকট দেখা দিয়েছে দেশে।
শিশুদের এই মৃত্যুর সংখ্যা শুধু পরিসংখ্যান নয়; প্রতিটি শিশুর মৃত্যু একেকটি পরিবারের কান্না।

08/04/2026

জুলাই-আগস্টের সহিংসতার সময় ড. শিরীন শারমিন চৌধুরী নাকি হত্যাচেষ্টায় জড়িত ছিলেন। কেউ বিশ্বাস করে এই কথা? অথচ, এমনই একটি মিথ‍্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুনিয়ার সবাই জানে এগুলো মিথ্যা মামলা। যারা মিথ্যা মামলা দিয়েছে, তাদের উদ্দেশ্য কী? এ ধরনের মিথ্যা মামলা দিয়ে কি জুলাই-আগস্টের সহিংসতায় যারা মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার বিচার পাবে? আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়েছে, তাদের উদ্দেশ্য আর যাই হোক, বিচার নয়।

7.62 বুলেট ব্যবহার করে এবং স্নাইপার রাইফেল দিয়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে, কারা ছিল এর পেছনে? জুলাই-আগস্টে অসংখ্য পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেক আন্দোলনকারী মৃত্যুবরণ করেছে। আমি আগেও বলেছি এবং এখনো বলছি, আন্দোলনকারীদের মধ‍্যে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ছিল। এই তৃতীয় পক্ষও অনেকগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি মনে করি, সকল মৃত্যুর বিচার হওয়া দরকার। কিন্তু আমরা কোনো নিরপেক্ষ তদন্ত বা সুষ্ঠু বিচার প্রক্রিয়া দেখতে পাচ্ছি না। এই মৃত্যুগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এসব মৃত্যুকে ঘিরে মামলা-বাণিজ্য চলছে।

এই ধরনের মিথ্যা মামলা দায়ের করে বাণিজ্য করা অনৈতিক এবং বেআইনি। যারা এই মিথ্যা মামলাগুলোর বাদী, আমরা তাদের তালিকা তৈরি করে রাখছি। মনে রাখবেন, সময় বদলাতে বেশি সময় লাগবে না। সকল হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি আমরা এই মিথ্যা মামলা দায়ের করা বাদীদেরও বিচারের আওতায় আনবো, ইনশাআল্লাহ।

-মোহাম্মদ আলী আরাফাত

মিথ্যা কথা বলার পুরনো অভ্যাস এরা ছাড়তে পারল না। শুরুই করল আবারও ডাহা মিথ্যা কথা দিয়ে।
30/03/2026

মিথ্যা কথা বলার পুরনো অভ্যাস এরা ছাড়তে পারল না। শুরুই করল আবারও ডাহা মিথ্যা কথা দিয়ে।

বাংলাদেশের ইতিহাসে যে কয়টি নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তার মধ্যে শেখ মুজিবুর রহমানের নামটি সবার আগে আসে। কারণটা...
30/03/2026

বাংলাদেশের ইতিহাসে যে কয়টি নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তার মধ্যে শেখ মুজিবুর রহমানের নামটি সবার আগে আসে। কারণটা সহজ। হাজার বছর ধরে বাঙালি জাতি এই ভূখণ্ডে বাস করেছে, কিন্তু কোনো স্বাধীন রাষ্ট্র তাদের ছিল না। সেই অসম্ভব কাজটি একজন মানুষ করেছিলেন, মাত্র বাইশ বছরের কম সময়ের মধ্যে, একক নেতৃত্বে। বিশ্ব রাজনীতির ইতিহাসে এর দ্বিতীয় কোনো নজির নেই। শেখ মুজিব শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একটি জাতির স্বপ্নের রূপকার। আওয়ামী লীগ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দল।

বাবার অসমাপ্ত কাজ মেয়ে শেষ করবেন, এটা যেন ভাগ্যেই লেখা ছিল। শেখ হাসিনা যখন বারবার ক্ষমতায় এসেছেন, প্রতিবারই বাংলাদেশ একটু একটু করে সামনে এগিয়েছে। যে দেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলে তুচ্ছ করা হতো, সেই দেশ একদিন উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছিল। কথাটা বাংলাদেশের মানুষ বলেনি, বলেছে বিশ্বের সেই মহল, যারা একদিন ঠিক এই কথাটাই বলেছিল। করোনা মহামারির সময় গোটা পৃথিবী যখন হাঁটু মুড়ে বসে পড়েছিল, শেখ হাসিনার সিদ্ধান্ত আর সাহসী পদক্ষেপ বাংলাদেশকে সেই ভয়াবহ পরিস্থিতিতেও টিকিয়ে রেখেছিল। এটা নেতৃত্বের কথা, শুধু রাজনীতির কথা না। পদ্মা সেতু নিজের টাকায় বানানোর সিদ্ধান্ত নেওয়ার সময় যারা হাসাহাসি করেছিল, তারা পরে কী বলেছিল, সেটা দেশের মানুষ ভোলেনি।

এরপর এলো সেই কালো অধ্যায়। ২০২৪ সালের জুলাইয়ে যা ঘটেছে, সেটাকে যারা আন্দোলন বলে চালাতে চেয়েছে, তারা সত্যিটা আড়াল করেছে। বিদেশি অর্থ, ইসলামপন্থী জঙ্গি সংগঠনের সক্রিয় ভূমিকা আর সামরিক বাহিনীর নীরব সম্মতিতে একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল। সুদী মহাজন ইউনুস ক্ষমতায় বসেছিলেন জনগণের কোনো রায় ছাড়াই। তার তথাকথিত সরকার যা করেছে, তা হলো শেখ হাসিনার আমলে তিল তিল করে গড়ে ওঠা অর্জনগুলো একে একে মাটিতে মিশিয়ে দেওয়া।

এখন মার্চ ২০২৬। ইউনুস বিদায় নিয়েছেন। কিন্তু যারা ভেবেছিলেন এরপর পরিস্থিতি স্বাভাবিক হবে, তারা ভুল ভেবেছিলেন। ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচন হয়েছে, সেটা নিয়ে দেশের মানুষের মনে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। প্রধান প্রধান রাজনৈতিক দলকে বাইরে রেখে, জনগণের বয়কটের মুখে, নিজেরা নিজেদের জন্য একটা ভোটের মঞ্চ সাজানো হয়েছে। এটাকে গণতন্ত্র বলে মানতে রাজি নয় অনেকেই। আর ১৭ ফেব্রুয়ারি থেকে যে বিএনপি ক্ষমতায় বসেছে, তাদের ইতিহাসটা নতুন করে বলার দরকার নেই।

জিয়াউর রহমান যে দলটি তৈরি করেছিলেন সেনানিবাসে বসে, সেই দলের জন্মের গল্পটাই বলে দেয় দলটির চরিত্র কেমন। ক্যান্টনমেন্টের ছায়ায় জন্ম নেওয়া দল কখনো মাটির কাছের রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য এখানেই। একটি দলের জন্ম হয়েছে মানুষের লড়াই থেকে, অন্যটির জন্ম হয়েছে ক্ষমতার অলিন্দে। বিএনপির শাসনের ইতিহাস ঘাঁটলে দুর্নীতি আর সন্ত্রাসের যে চিত্র পাওয়া যায়, সেটা কোনো বিরোধী দলের প্রচারণা না, সেটা রেকর্ডেড ইতিহাস।

এখন ক্ষমতায় বসেই এই সরকার যা করছে, তাতে স্পষ্ট যে শেখ হাসিনার আমলে যা হয়েছে, তার সবকিছুকেই ভুল প্রমাণ করাটাই যেন এদের একমাত্র লক্ষ্য। উন্নয়নের ধারাকে থামিয়ে দেওয়া, যে প্রকল্পগুলো চলছিল সেগুলো বাদ দেওয়া, আর জনগণের জীবনকে আরেকটু কঠিন করে তোলা। একটা দেশের সাধারণ মানুষ রোজ যখন জীবন চালাতে গিয়ে কষ্ট পায়, তখন কোনো রাজনৈতিক বক্তব্য তাদের পেট ভরায় না। কিন্তু যারা ক্ষমতায় বসেছে, তাদের সেই চিন্তাটা কখনো ছিল বলে মনে হয় না।

বাংলাদেশ আর আওয়ামী লীগকে আলাদা করা সত্যিই কঠিন। এই দেশটার জন্মই হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। যে দল একটা জাতিকে স্বাধীনতা দিতে পারে, সেই দলের বিরুদ্ধে যারা ক্ষমতা নিয়েছে, তাদের কাছ থেকে দেশের মানুষ কী পাবে, সেটা বুঝতে রাজনীতির গভীর জ্ঞান লাগে না। সেনানিবাসে সেনাবাহিনীর কোলে জন্ম নেয়া সেই দলের কাছে সাধারণ মানুষের কষ্ট কখনো বোধগম্য হওয়ার কথা না। এটা তাদের রাজনীতির ভাষায় নেই। দুর্নীতি আর সন্ত্রাস এই দলের শিরায় শিরায়। ক্ষমতায় এলে এরা কী করে সেটা বাংলাদেশের মানুষ আগেও দেখেছে। এখনো দেখছে। এই পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের তথাকথিত মন্ত্রী পরিষদ মূলত একটা নামসর্বস্ব কাঠামো, যাদের না আছে জনগণের কাছে জবাবদিহি, না আছে বৈধতা।

20/03/2026

কারাগারে ঈদ করবে আমাদের অজস্র সহযোদ্ধা। মায়ের স্নেহ থেকে বঞ্চিত আমাদের লাখো ভাই-বোন। পরিবারের আপনজন হারিয়ে বেদনাবিধুর ঈদ করবে আমাদের সংখ্যাহীন কর্মী। এরপরও, আমরা লড়াই চালিয়ে যাব পরিবর্তনের জন্য, বদলের জন্য, মুক্তি, গণতন্ত্র আর শান্তির জন্য।

ঈদ হোক আনন্দের। ঈদ হোক ঐক্যের। ঈদ হোক মানবিক পৃথিবী গড়ার শপথের।

Address

Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্মার্ট সিংড়ার রুপকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share