Kaptai Upazila Branch BMSC

Kaptai Upazila Branch BMSC শিক্ষা, সাম্য, মৈত্রী, প্রগতি

"নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে সমুন্নত রাখতে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলনকে জোরদার করুন"

কাপ্তাই উপজেলায় ওয়াগ্গা ইউনিয়নে দিন পঞ্জিকা বিতরণ কার্যক্রম এখনও চলমান রয়েছে। আশা করি, কিছুদিনের মধ্যে প্রত্যেক এলাক...
31/12/2025

কাপ্তাই উপজেলায় ওয়াগ্গা ইউনিয়নে দিন পঞ্জিকা বিতরণ কার্যক্রম এখনও চলমান রয়েছে। আশা করি, কিছুদিনের মধ্যে প্রত্যেক এলাকায় পৌছে যাবে।
প্রয়োজনে যোগাযোগ করুনঃ
১. উসাইমং মারমা- 01887973692
২. প্রুহ্লাঅং মারমা- 01537475392
৩. উথোইংগ্য মারমা- 01585499243

আজকে থেকে কাপ্তাই উপজেলায় বিএমএসসি-২০২৬ সালের দিনপঞ্জিকা বিতরণ শুরু হয়েছে। আমরা কাপ্তাই উপজেলাসহ প্রত্যেক এলাকায় পৌছে...
30/12/2025

আজকে থেকে কাপ্তাই উপজেলায় বিএমএসসি-২০২৬ সালের দিনপঞ্জিকা বিতরণ শুরু হয়েছে।
আমরা কাপ্তাই উপজেলাসহ প্রত্যেক এলাকায় পৌছে দেয়ার চেষ্টা করছি।
প্রয়োজনে যোগাযোগ করুনঃ
১. উসাইমং মারমা- 01887973692
২. প্রুহ্লাঅং মারমা- 01537475392
৩. উথোইংগ্য মারমা- 01585499243

❣️
28/12/2025

❣️

10/12/2025

সম্মানিত সুধী,
আসছে আগামী ১২ ডিসেম্বর ২০২৫,শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় BMSC ও AUW যৌথ উদ্যোগে খাগড়াছড়ি গুইমারা রোওয়াসতং (শহীদ আহতাব কাদের মডেল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "Asian university For Women Information Session" বিষয় আলোকে একটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত, শিক্ষা সেমিনারে ৯ম শ্রেণী হতে সদ্য এইচএসসি পরীক্ষা কৃতকার্য হওয়া পর্যন্ত ছাত্রী শিক্ষার্থীসহ কলেজ ১ম বর্ষ ও ২য় বর্ষে ছাত্রীদের কে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগঃ নিংথোয়াইং মারমা (01537494096)

শিক্ষার মান উন্নয়ন ও কলেজে মারমা শিক্ষার্থীদের যোগাযোগ বৃদ্ধিকরণের লক্ষ্যে  আজ ৩০শে নভেম্বর ২০২৫, রবিবার বাংলাদেশ মারমা...
30/11/2025

শিক্ষার মান উন্নয়ন ও কলেজে মারমা শিক্ষার্থীদের যোগাযোগ বৃদ্ধিকরণের লক্ষ্যে আজ ৩০শে নভেম্বর ২০২৫, রবিবার বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) কর্ণফুলী সরকারি কলেজ শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজ কমিটির সাধারণ সম্পাদক কো উথোইংগ্য মারমা'র সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি কো উসাইমং মারমা।

এসময় বিএমএসসি'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কো উহ্লাচিং মারমা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কো অংশৈসিং মারমা, রাঙামাটি জেলা কমিটির সভাপতি কো উথোয়াইফ্রু মারমা, উপজেলা কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মে মাউচিং মারমা, কলেজ কমিটির সহ-সভাপতি কো উহ্লাসিং মারমা, সাংগঠনিক সম্পাদক কো উছাইফ্রু মারমা ও নারী বিষয়ক সম্পাদক মে থুইনু মারমা সহ কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় কলেজে শিক্ষার হার বৃদ্ধি, গুরুত্ব এবং উচ্চ শিক্ষা গ্রহণে বিভিন্ন দিক নির্দেশনা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

🌼
25/11/2025

🌼

শিক্ষা সাম্য মৈত্রী প্রগতি
“নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে সুসংহত রাখতে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলনকে জোরদার করুন।”

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি), বান্দরবান সরকারি কলেজ শাখা আগামী ২৮ নভেম্বর ২০২৫, রোজ শুক্রবার কেএসআই অডিটোরিয়ামে বান্দরবানে অনুষ্ঠিত হবে কলেজে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার-২০২৫।

বান্দরবান সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সদ্য একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দিকনির্দেশনা প্রদান করতে এই আয়োজনটি করা হয়েছে। আমাদের তরুণ প্রজন্ম সঠিক দিকনির্দেশনা ও শক্ত ভিত পেলে কেবল ব্যক্তিগত জীবনে নয়, সমাজ ও জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। তারা নিজেদের অভিজ্ঞতা, ভর্তি যাত্রা, প্রস্তুতি কৌশল, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও বিশ্ববিদ্যালয় জীবনের বাস্তব ধারণা তুলে ধরবেন। উচ্চশিক্ষা নিয়ে বিভ্রান্তি, দ্বিধা বা দিকনির্দেশনার অভাবকে দূর করে শিক্ষার্থীদের সামনে সঠিক পথ প্রদর্শনই এই সেমিনারের মূল উদ্দেশ্য।

স্থান: কেএসআই অডিটোরিয়াম, বান্দরবান
তারিখ: ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার
সময়: সকাল ৯টা থেকে।
BMSC-Bandarban Govt College Committee

25/10/2025

হ্রিখোবায়া/ নমস্কার
ক্রাচিংউ মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি), কাউখালী উপজেলা শাখার নির্বাহী সদস্য। গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হসপিটালে ভর্তি করানো হয় এবং পিত্তথলীতে পাথর ধরা পড়ে।
বর্তমানে ম্যাক্স হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে।
ডাক্তারের ভাষ্যমতে ১-২ দিন পর্যবেক্ষণের রেখে রির্পোট পর্যালোচনা করে অপারেশন করাতে হবে।
কিন্ত পারিবারিক অসচ্ছলতার কারণে চিকিৎসার খরচ জোগাতো হিমশিম খেতে হচ্ছে।
ক্রাচিংউ মারমা'র জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
সহযোগিতা পাঠাতে যোগাযোগ: 01571447380 (বিকাশ/ নগদ)

সার্বক্ষণিক যোগাযোগ:
ক্যহ্লাচিং মারমা
সভাপতি,কাউখালি উপজেলা বিএমএসসি কমিটি।
মোবাইল: 01571447380

24/10/2025

আজ থেকে প্রায় ৩৫ বছর আগে তৎকালীন সমাজ সচেতন মারমাদের সাংস্কৃতিক কর্মী ও তুখোড় মারমা ছাত্র নেতারা বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে মারমাদের মধ্যে যোগাযোগ, ভাব-বিনিময়, ধ্যান-ধারণা, অনুভূতি আদান-প্রদানের জন্য নতুন চিন্তা-চেতনা, নতুন লক্ষ্য ও নতুন সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। যে সংগঠন মারমাদের ঘুণে ধরা সমাজ ব্যবস্থা পরিবর্তনে মারমা ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাজ ও দিন বদলের এক বৈপ্লবিক পরিবর্তনের চেতনা ধারণ করবে। সে লক্ষ্যে ১৯৮৯ সালে ২৪শে অক্টোবর এক পড়ন্ত বিকেলে ঢাকায় বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সচেতন মারমা ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল নামে এক নতুন অরাজনৈতিক ও প্রগতিশীল ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনটি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। কেননা শিক্ষাই পারে ঘুণে ধরা মারমা সমাজকে পরিবর্তন করতে। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মারমা সমাজের বৈপ্লবিক পরিবর্তন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতি সাধন করা এবং যুব সমাজের নৈতিক শিক্ষাকে পরিপুষ্ট করার মাধ্যম।

হাঁটি হাঁটি পা পা করে আজ এই সংগঠনটি ৩৬ বছর পূর্ণ হয়ে ৩৭ বছরে পর্দাপন করেছে। আমরা একবিংশ শতাব্দির এই অগ্রযাত্রায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অধিকার অর্জনের মিছিলে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।

শুভ জন্মদিন,
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি)।

19/10/2025

Address

Kaptai
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Kaptai Upazila Branch BMSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share