Bangladesh Marma Students Council Rangamati District Committee

Bangladesh Marma Students Council Rangamati District Committee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Marma Students Council Rangamati District Committee, Rangamati.

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) ও আদিবাসী মানবিক টীম যৌথ উদ্যোগে রাজস্থলী উপজেলার ছাংখ্যংওয়া, কাইংঠাওয়া, ...
19/07/2026

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) ও আদিবাসী মানবিক টীম যৌথ উদ্যোগে রাজস্থলী উপজেলার ছাংখ্যংওয়া, কাইংঠাওয়া, তাইতং, মাজংকাইং গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মোট ৮৬ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও সহযোগিতা প্রদান।

17/07/2026

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি), ১৭ তম কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কো মংসাই মারমা আমেরিকার ইউনির্ভাসিটি অব নর্থ টেক্সাসে পিএইচডি প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপে অধ্যয়নের সুযোগ পাওয়ায় বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
বিএমএসসি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালনকালে তিনি শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি সমাজে নানা বৈষম্য - অসামঞ্জস্যতা ও অন্যায় নিপীড়নের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন।

আমরা তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছি।

11/07/2026
09/07/2026

পার্বত্য জেলা বান্দরবান ও খাগড়াছড়িতে ভয়াবহ বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের মাঝে ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল, (বিএমএসসি)। ইমার্জেন্সি ভলান্টিয়ার টীম বান্দরবান জেলা ও খাগড়াছড়ি জেলায় বন্যা কবলিত বিভিন্ন জায়গায় কাজ করছে। যেকোন প্রয়োজনে নিম্নোক্ত নাম্বারেযোগাযোগ করতে পারবেন।

বান্দরবান জেলায় সার্বিক যোগাযোগে:

থৈঅং মারমা -01516341373
সাচিংপ্রু মারমা-01873022404
ক্যমংছাই মারমা- 01613757313

লামা উপজেলায় সার্বিক যোগাযোগে:
খৈইচ মারমা -01888211761

থানচি উপজেলায় সার্বিক যোগাযোগে:

ক্যহাইসিং মারমা- 01881564873
উশৈমং মারমা-01581004528

খাগড়াছড়ি জেলায় সার্বিক যোগাযোগে:
নিংথোয়াই মারমা: 01537494096
চিংসা মারমা: 01558914624

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

বিকাশ: 01705259069 (বিএমএসসি)
নগদ: 01687199330 (উজেং মারমা)
রকেট: 01567889335 (সাথোয়াইঅং মারমা)

ব্যাংক একাউন্ট নাম: সাথোয়াইঅং মারমা
নাম্বার: 0200020119158 (অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় শাখা)

বিদেশ থেকে টাকা পাঠাতেঃ
Acount Name: AONG SHAY SING MARMA
Account No : 4404001032748
Sonali Bank PLC
Routing Number : 200270522
BUET Branch, Dhaka.

সার্বিক তত্ত্বাবধানেঃ
নুমংফ্রু মারমা - 01576480967
সাথোইয়াঅং মারমা - 01567889335
ফ্রুহ্লাঅং মারমা- 01537475392

বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন।আপনারা সকলেই অবগত হয়েছেন যে, বান্দরবান জেলার দ...
03/05/2026

বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন।

আপনারা সকলেই অবগত হয়েছেন যে, বান্দরবান জেলার দুর্গম আলীকদম উপজেলাধীন কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। গত মাসের ২৪ তারিখ পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে মোট ৪১ জন শিশু আলীকদম ও লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা প্রায় দেড় শতাধিক। ইতোমধ্যে সংরুং ম্রো (৭ মাস), খতং ম্রো (৭বছর), তুম তুম ম্রো (১২বছর), য়ংরাও ম্রো (৯বছর), তাংতুই ম্রো (১১ বছর) মোট ৫ জন নিষ্পাপ শিশু অকালে প্রাণ হারিয়েছে।

ইতোমধ্যে আলীকদম, লামা ও কক্সবাজার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করে সুস্থ হয়ে অনেকজন শিশুকে বাড়িতে পাঠানো হয়েছে।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আলীকদম একটি ম্রো অধ্যুষিত দুর্গম অঞ্চল হওয়ায় এবং অধিকাংশ ম্রো জনগোষ্ঠীর প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাস করায় অনেক রোগীর খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে আক্রান্তের সংখ্যা পুনরায় বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে বিভিন্ন দুর্গম এলাকা থেকে রোগীরা আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে শুরু করেছে।

রক্ত বমিসহ বিভিন্ন আশঙ্কাজনক উপসর্গ নিয়ে দ্বিতীয় ধাপে গতকাল ৩৪ জন এবং আজ সকালে ৫ জন মোট ৩৯ জন রোগী আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

এই ক্ষতি কখনোই পূরণীয় নয়। তবুও আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে হামে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে চাই। অর্থের অভাবে এখনো দুর্গম ও নেটওয়ার্কবিহীন একাধিক গ্রামে হাম আক্রান্তরা প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, নিরাপদ পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত।

এমতাবস্থায় আমরা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সচেতন নাগরিক ও সর্বসাধারণের নিকট সহযোগিতা কামনা করছি।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ : 01637250282
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 0200020119158
অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

অভিনন্দন নবনির্বাচিত নেতৃবৃন্দকে✊
16/03/2026

অভিনন্দন নবনির্বাচিত নেতৃবৃন্দকে✊

২০ তম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন।
15/03/2026

২০ তম কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন।

কাউখালী উপজেলা বিএমএসসি ফ্রী এডুকেশন ক্যাম্পেইন-২০২৬
07/03/2026

কাউখালী উপজেলা বিএমএসসি ফ্রী এডুকেশন ক্যাম্পেইন-২০২৬

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) ২০ তম কেন্দ্রীয় ছাত্র সম্মেলনকে সফল করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলার বিভিন্ন...
07/03/2026

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি) ২০ তম কেন্দ্রীয় ছাত্র সম্মেলনকে সফল করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় প্রচারণা কার্যক্রম চলমান।

২০ তম কেন্দ্রীয় ছাত্র সম্মেলন -২০২৬যোগ দিন,  সফল করুন।
03/03/2026

২০ তম কেন্দ্রীয় ছাত্র সম্মেলন -২০২৬
যোগ দিন, সফল করুন।

সুধী,
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি)'র পক্ষ থেকে শুভেচ্ছা নিন। আগামী ১৩ই মার্চ রোজ শুক্রবার খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে ২০তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উ মংসুইপ্রু চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) উ ডা: পুচনু মারমা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আদিবাসী অধিকারকর্মী ও চাকমা সার্কেল উপদেষ্টা ড রাণী য়েন য়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক বিএমএসসি সংগঠক উ চথুইফ্রু মারমা; উন্নয়নকর্মী ও সাবেক বিএমএসসি কেন্দ্রীয় সভাপতি উ স্যুইচিংঅং মারমা ও বিএমএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক আইন ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উ এ্যাড. হ্লাথোয়াই মারমা। এছাড়া উপস্থিত থাকবেন দেশবরেণ্য প্রগতিশীল, বুদ্ধিজীবী, শিক্ষক, লেখক ও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

ছাত্র সম্মেলনের ১ম পর্বে র্যালী, আলোচনা সভা ও কাউন্সিলের পর ২য় পর্বে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে আপনার আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।

শুভেচ্ছান্তে
অং শৈ সিং মারমা
সাধারণ সম্পাদক
বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি)।

Address

Rangamati

Telephone

+8801822117034

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Marma Students Council Rangamati District Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Marma Students Council Rangamati District Committee:

Shortcuts

Share