জীবন ও প্রকৃতি - Life & Nature

জীবন ও প্রকৃতি - Life & Nature প্রকৃতি ব্যতীত জীবন অচল

সাপ নিয়ে কিছু বার্তাষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের সাথে সাথে এ দেশের প্রকৃতিতে লাগে পরিবর্তনের ছোঁয়া। এখন বর্ষা, ব...
18/05/2025

সাপ নিয়ে কিছু বার্তা

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতু পরিবর্তনের সাথে সাথে এ দেশের প্রকৃতিতে লাগে পরিবর্তনের ছোঁয়া। এখন বর্ষা, বর্ষার পানিতে লোকালয়ে পানি ডুকে পড়েছে। জীবজন্তু, কীটপতঙ্গ বাঁচার তাগিদে বাগান, গাছ- গাছালি এবং গর্ত থেকে বেরিয়ে আশ্রয় খুঁজছে। এমনকি মানুষের ঘরে এসে আশ্রয় নেয়। অনুরূপ সাপও এই সুযোগটি নেয়, এই সাপ মাঝে মধ্যে মানব শরীরে কামড় বসায়। এ সম্পর্কে সতর্ক করতে এই প্রতিবেদন- আমরা সবাই ভালো থাকতে চাই। শুধু তাই নয়, একটু খোঁজ নিলেই দেখতে পাবেন মানুষ তার সুস্থতার জন্য জীবনের সব অর্থ ব্যয় করতেও রাজি। এই সব কিছুর থেকে কি একটু বেশী সচেতন হলে হয় না।
পৃথিবীতে তিন হাজার ৫০০ প্রজাতির সাপ আছে, কিন্তু এগুলোর মধ্যে শুধু ২৫০ প্রজাতি হলো বিষধর সাপ। যার মধ্যে আবার সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশে আছে ২১৬ প্রজাতির সাপ এবং এদের মধ্যে শুধু ৫২ প্রজাতি হলো বিষধর। তাহলে আসুন, একটু দেখে নেয়া যাক কিভাবে চিনব এই বিষধর সাপগুলো-* বিষধর সাপের মাথার ওপরের ডোরাগুলো হবে ছোট ছোট (সাধারণত) * পেটের ডোরাগুলো হবে তুলনামূলক বড়। * দাঁত থাকবে দু’টি এবং লম্বা প্রকৃতির (বিষহীন সাপের দাঁত অবশ্যই কয়েকটা থাকবে এবং ছোট প্রকৃতির) * লেজ হবে চ্যাপটা ধরনের* সাধারণত এরা চলাচল করে রাতে।
সাপের বিষ কী? আমরা যখন খাবার খাই তখন আমাদের মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যা খাবার হজম হতে সাহায্য করে। ঠিক তেমনি সাপ যখন খাবার খায় তখন সাপের এই খাবার হজম যে রসের মাধ্যমে হয় অর্থাৎ সাপের লালাই হচ্ছে বিষ। কিন্তু সাপের লালা শুধু খাদ্য হজমেই সাহায্য করে না, এটি সাপের অন্যতম একটি প্রতিরোধব্যবস্থা, যা সে বিভিন্ন আক্রমণ থেকে রক্ষা পেতে ব্যবহার করে।
সাপের কামড় কখন মারাত্মক? যেহেতু সাধারণ প্রক্রিয়ায় সাপ তার খাদ্য হজমের জন্য এই বিষ উৎপাদন করে তাই সাপের খালি পেটে এই লালা জমা থাকে সবচেয়ে বেশী। আর যখন সাপ খাদ্য গ্রহণ করে তখন তার এই লালা খরচ হয়ে যায়। কাজেই সাপের কামড় তখনই বেশী মারাত্মক হবে যখন সে অনেকক্ষণ না খাওয়া অবস্থায় থাকে। অর্থাৎ একটি সাপ কামড় দিলে যেখানে কতটকুু বিষ গেল তা সাপের ওপরই নির্ভর করে।
সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসা- প্রথমত তাকে আশ্বস্ত করতে হবে। তাকে বোঝাতে হবে যে সাপটি তাকে কামড়েছে সেটি বিষধর সাপ নাও হতে পারে। কারণ ভারতীয় উপমহাদেশে আছে ২১৬ প্রজাতির সাপ এবং সেগুলোর মধ্যে শুধু ৫২ প্রজাতি হলো বিষধর।
* যেখানে সাপটি কামড় দিয়েছে তার একটু ওপরে চাপ দিয়ে ধরতে হবে, তাহলে বিষ দেহে ছড়ানোর হার কমে যাবে।
* সাথে সাথেই যেখানে সাপটি কামড় দিয়েছে তার একটু ওপরে কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে। বাঁধনটি ৩০ মিনিট পর পর ৩০ সেকেন্ডের জন্য খুলে দিতে হবে।
* যেখানে সাপটি কামড় দিয়েছে সেই হাত বা পা যতটুকু সম্ভব নড়াচড়া না করানো যায় সেটিই ভালে। যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপ যেখানে কামড় দেয় সেখানে কেটে রক্ত বের করার চেষ্টা করা হয়, কিন্ত এটা কখনো ঠিক নয়। কারণ এতে করে আশপাশের রক্ত সংবহনতন্ত্র বা স্নায়ুতন্ত্র কেটে যেতে পারে।
* কোনো অবস্থাতেই বিষ চুষে বের করার চেষ্টা করা ঠিক নয়। সাপে কামড়ানোর জায়গায় কোনো ধরনের ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করা ঠিক নয়। বরং আপনি জায়গাটিকে সাবান বা আয়োডিন দিয়ে পরিষ্কার করতে পারেন।
সাপ সম্পর্কে কিছু সতর্কতা * রাতের বেলা যখনই বাইরে বের হবেন বিশেষ করে মেঠোপথে তখনই আপনার টর্চ লাইট সাথে নিন। কারণ বিষধর সাপ রাতের বেলায়ই বেশি চলাচল করে। * পানিতে সাপ দেখে ভয় পাবেন না, যদি পানিতে থাকা অবস্থায় কাউকে সাপে কামড় দেয় তবে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। কারণ আপনি নিঃসন্দেহে ধারণা করে নিতে পারেন যে পানিতে সাপটি যখন কামড় দিয়েছে তখন তার বিষ শরীরে প্রবেশের আগেই পানিতে মিশে গেছে।
কিছু আশার কথা- * যতদ্রæত সম্ভব সাপে কাটা রোগীকে হাসপাতালে নিন। কারণ বর্তমানে সাপে কামড়ানো রোগীর জন্য পলিভ্যালেন্ট অ্যান্টিস্নেক ভেনোম সেরাম দেয়া হয়, যা যেকোনো সাপে কামড়ানোর জন্য ব্যবহার করা যায়। এই এন্টিভেনোম এখন বাংলাদেশেই তৈরী হচ্ছে। * বেশির ভাগ জেলা সদর হাসপাতালেই এখন এটি দেয়ার সুবিধা রয়েছে। কাজেই ওঝা বা ঝাড়ফুঁকের দরকার নেই।
সবশেষে যা বলতে চাই তা হলো, সব সময় মনে রাখবেন বিষধর সাপের সংখ্যা খুবই কম। কাজেই রোগীকে আশ্বস্ত করুন তাকে যে সাপটি কামড়েছে সেটি বিষধর নাও হতে পারে। (যেন রোগী ভয়ে মারা না যায়, অনেক ক্ষেত্রেই সাপে কাটা রোগী মারা যাওয়ার কারণ ভয়।) সাপ সম্পর্কে আরও কিছু প্রচলিত ভুল ধারণা- লেজ দিয়ে আঘাত: অনেকেরই ধারণা দারাঁশ (ঈড়ষঁনবৎ গঁপড়ংঁং) সাপ লেজ দিয়ে আঘাত করে এবং এই আঘাত যেখানে লাগে সেখানে পচন ধরে ইত্যাদি। কিন্তু এই ধারনা সত্য নয়।

তথ্যসূত্র: https://m.dailyinqilab.com/article/226197/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8
শিক্ষা ও তথ্য কেন্দ্র
#

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগের অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/বাতিল (screen out) আবেদনের তালিকা Fo...
28/04/2025

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগের অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/বাতিল (screen out) আবেদনের তালিকা

Football Hilight

আবহমানকাল থেকেই আদিবাসীরা যে উপাদানগুলো জনপ্রিয়ভাবে খেয়ে আসছে বর্তমান বাংলাদেশে তা জনপ্রিয় ঔষধি গুণসম্পন্ন উপাদান।যেমন- ...
28/04/2025

আবহমানকাল থেকেই আদিবাসীরা যে উপাদানগুলো জনপ্রিয়ভাবে খেয়ে আসছে বর্তমান বাংলাদেশে তা জনপ্রিয় ঔষধি গুণসম্পন্ন উপাদান।

যেমন- আমিলে পাতা (রোজেলা পাতা)
আমিলে গুলো- (রোজেলা ফল)
হেত্তেরেঙ শাক- সেজনা পাতা
হেত্তেরঙ গুলো- সেজনা
মেনমেনি- থানকুনি

আগে চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ছাড়া একমাত্র বাংলাদেশের আদিবাসীদের প্রিয় তরকারি এ উপাদানগুলোই।👍

10/04/2025

সকল এস.এস.সি পরীক্ষার্থীদের শুভ কামনা। এটি তোমাদের উপরে উঠার ১ম ধাপ। তাই তোমরা বিঝু নিয়ে চিন্তা করবা না। এ রকম সময় আগেও গেছে। এবারেও তাই...

বিশ্ব মানবতা আজ বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ!সকল অবসান নিপাত যাকশান্তি ফিরে আসুক everyonefollowme
07/04/2025

বিশ্ব মানবতা আজ বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ!
সকল অবসান নিপাত যাক
শান্তি ফিরে আসুক

everyonefollowme

মায়ানমানে ৭.৭ ম্যাগনিটি উডে ভয়াবহ ভূমিকম্প আজ দুপুর ১২.২০ ঘটিকাপ্রকৃতি তার নিয়মে চলে।ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত
28/03/2025

মায়ানমানে ৭.৭ ম্যাগনিটি উডে ভয়াবহ ভূমিকম্প
আজ দুপুর ১২.২০ ঘটিকা

প্রকৃতি তার নিয়মে চলে।

ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত

প্রকৃতি রূপ
26/03/2025

প্রকৃতি রূপ

সাজনা পাতা, বাকল ও ফলের উপকারিতা:=============================সজনে পাতা ও ফল আমাদের একটি জনপ্রিয় সবজিও বটে। সজনে পাতা, ...
24/03/2025

সাজনা পাতা, বাকল ও ফলের উপকারিতা:
=============================
সজনে পাতা ও ফল আমাদের একটি জনপ্রিয় সবজিও বটে। সজনে পাতা, বাকল ও পাতা থেকে যেসব উপকার পাওয়া যায়-

 উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
 এটি রোগ প্রতিরোধে কাজ করে।
 হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
 প্রদাহনাশক/ব্যথানাশক হিসাবে কাজ করে।
 খাবার সহজে হজমে সাহায্য করে।
 হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে।
 কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য সাহায্য করে।
 চোখ ভালো রাখতে সাহায্য করে।
 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
 বাকলের রসও শরীর অক্ষমতা জনিত রোগে কাজ করে।
 এছাড়াও সজনের বহু গুণাগুণ রয়েছে। যার ব্যবহার না জানার কারণে কত অবহেলা করি।

এ সব বিষয়ে তথ্য নতুন নতুন পেতে Page Like, Comment & Share করুন।

23/03/2025

দিন দুপুরে আগুন
জয়বাংলা বাজার, শিবগঞ্জ ইউনিয়ন, কলাপাড়া থানা, পটুয়াখালী।

Video- Mahammad Mazharul Islam

22/03/2025

Fish Eggs-মাছের ডিম

08/12/2022

And while mask-induced anxiety might be just that – anxiety – it still can be a struggle for some people to wear a mask.

কোভিড-১৯-এর মাইল্ড উপসর্গ বলতে কী এবং কেন?কোভিড ১৯ ভাইরাসটি আমাদের একেকজনের দেহে একেকরকম উপসর্গ তৈরি করে। কারো কারো ক্ষে...
08/12/2022

কোভিড-১৯-এর মাইল্ড উপসর্গ বলতে কী এবং কেন?

কোভিড ১৯ ভাইরাসটি আমাদের একেকজনের দেহে একেকরকম উপসর্গ তৈরি করে। কারো কারো ক্ষেত্রে হয়তো কোভিড ১৯ জীবনঘাতী আবার কারো ক্ষেত্রে এটা নিতান্ত সাধারণ সিজনাল ফ্লু-এর মতন উপসর্গ তৈরি করে। আমরা সাধারণত কোভিড ১৯-এর মারাত্মক উপসর্গগুলো নিয়েই বেশি মাথা ঘামাই কারণ সেগুলো জীবনঘাতী হতে পারে। ডাক্তাররা যখন কোভিড-১৯-এর মাইল্ড বা মৃদু উপসর্গ নিয়ে কথা বলেন, তখন তারা বোঝান যে রোগীর উপসর্গ আছে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না।

তবে এই ‘মাইল্ড’ শ্রেণিবিভাগের ভিতরে কিন্তু অনেকগুলো উপসর্গই পড়ে, যেমন মাথাব্যথা, রক্ত জমাট বেধে যাওয়া, স্বাদ বা গন্ধ না পাওয়া–যেগুলো হুট করেই মারাত্মক রূপ নিতে পারে। কিছু কিছু রোগী জ্বরের কারণে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিছানায় পড়েও থাকতে পারেন।

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আমাদের শ্বসনতন্ত্রের উপরিভাগের সমস্যাবলি বেশি হয়, যেমন নাক দিয়ে পানি পড়া, মাথাব্যথা, দুর্বলতা, হাঁচি, এবং গলাব্যথা। এই উপসর্গগুলোর কোনো ক্রম নেই, ব্যক্তিভেদে কোনোটা আগে এবং পরে হতে পারে। বিজ্ঞানীরা এখনও বের করার চেষ্টা করে যাচ্ছেন যে কেন এসব লক্ষণ একেকজনের ক্ষেত্রে একেকরকম হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার সেইন্ট জন’স হেলথ সেন্টারের ডাক্তার ডেভিড কাটলার-এর মতে, প্রতিটা প্রদাহের তীব্রতা নির্ভর করে দুটো বিষয়ের ওপর:

একটা হচ্ছে ভাইরাসের উপাদান–শরীরের ভাইরাসের পরিমাণ, যা ভাইরাসের কোনো ভ্যারিয়েন্ট শরীরে প্রবেশ করেছে,
আক্রান্ত ব্যক্তির উপাদান–ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা, জটিল রোগের উপস্থিতি, ভ্যাকসিন গ্রহণ।

তবে এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাই হলো প্রদাহের তীব্রতার পেছনের সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ উপাদান। ভ্যাকসিন গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এবং নানান দীর্ঘদিনের রোগের কারণে কমে যেতে পারে। এছাড়াও, বয়স, অপুষ্টি, স্থুলতা, ডায়াবেটিস, এবং আরও অনেকগুলো রোগও রোগ প্রতিরোধ ক্ষমতায় হেরফের করে কোভিড-১৯-এর তীব্রতা বাড়িয়ে দিতে পারে।

যারা ভ্যাকসিন দিয়েছেন তাদের মধ্যে যারা বুস্টার ডোজ দিয়েছেন তারা যদি সার্স-কোভ-২ ভাইরাসের সংস্পর্শে আসেনও তাহলে তারা মাইল্ড বা মৃদু কিছু উপসর্গে আক্রান্ত হবেন। তবে এর মানে এই না যা ভাইরাস আর আমাদের জন্য কোনো হুমকি নয়–এদের অনেকেরই কোভিডের কারণে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে কিংবা ভাইরাসজনিত অন্য কোনো স্বাস্থ্য সমস্যারও সৃষ্টি করতে পারে। তাই কোভিড-১৯ থেকে নিরাপদ থাকতে মাস্ক পরা, হাত ধোঁয়াসহ সতর্কতায় ঢিল দেওয়ার কোনো সুযোগ নেই।

তথ্যসূত্র:

https://www.healthline.com/health-news/what-its-like-to-have-a-mild-covid-19-case

https://corona.gov.bd/mild-symptoms-of-covid19-and-why/

The majority of vaccinated people who have received a booster shot and still contract SARS-CoV-2 will likely experience mild symptoms such as sore throat, headache, congestion, and depending on the variant, coughing and loss of taste or smell.

Address

PTI
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when জীবন ও প্রকৃতি - Life & Nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জীবন ও প্রকৃতি - Life & Nature:

Share