05/09/2026
ওরিয়েন্টেশন কোর্সে ১০৪জন লিডার প্রশিক্ষণ পেলেন
ঢাকা জেলা রোভারের ব্যবস্থাপনায় ও রোভার অঞ্চলের পরিচালনায় ৪৪১ ও ৪৪২তম রোভার লিডার ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দুইটি কোর্সে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মুক্ত রোভার স্কাউট গ্রুপ হতে ১০৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
৪৪১তম রোভার লিডার ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা রোভারের কমিশনার মু. ওমর আলী, এলটি। এ কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলার রোভারের এএলটি প্রতিনিধি মোহাম্মদ কায়েস, পিআরএস ও এলটি; ঢাকা জেলা রোভারের সহ-সভাপতি লুৎফুন্নেসা শিরীন, এএলটি; সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ এবং ঢাকা জেলা রোভারের সহকারী কমিশনার (সংগঠন) মো. হাফিজুর রহমান।
৪৪২তম কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন সাভার সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার লিডার সেলিনা সুলতানা, এলটি। এ কোর্সের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম, এলটি; ঢাকা জেলা রোভারের ডিআরএসএল ফরহাদ হোসেন, পিআরএস ও এএলটি এবং ঢাকা জেলা রোভারের সম্পাদক ড. মোহা. আক্কাচ আলী।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তিনি প্রশিক্ষণার্থী লিডারদের দক্ষ নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা রোভার লিডার হিসেবে দায়িত্ব পালনের প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পাশাপাশি পরবর্তী ধাপে রোভার লিডার বেসিক কোর্সে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন।
ঢাকা জেলা রোভারের বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল রোভার লিডার তৈরির লক্ষ্যে এ ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
#2026