(An Educational, Legal, Medical & Business Services Platform)
(Try to do something Innovative)
Email: [email protected]
FB/DynamicYouthPlatform
প্রস্তাবনাঃ
মহান মুক্তিযুদ্ধের চেনায় বিশ্ব মানচিত্রের একমাত্র মুক্তিযুধদ্ধে লক্ষ লক্ষ শহিদের রক্ত ও মা-বোনদের ইজ্জত ত্যাগের বিনিময়ে গৌরব অর্জনকারী স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সোনার বংলা গড়ার প্রত্যয় নিয়ে ও ন্যয় বিচার নিশ্চিত করতে আমাদের বৃহত্তর স্বেচ্ছাসেবী ও কমিউনিটি সংগঠন 'ডায়নামিক ইউথ প্লাটফর্ম' সততা, নিষ্ঠাবান, দায়িত্ববোধ থেকে একতা ও মানবিকতার মূলমন্ত্রে উজ্জীবিত সমাজের ভুক্তভোগী, হতদরিদ্র্য, নিঃস্ব, ও নিপীড়িত আসহায় মানুষদের যে কোন নৈতিক ও যৌক্তিক প্রয়োজনে আইনগত পরামর্শ ও সহায়তা, মেডিকেল সাধারণ পরামর্শ ও সহায়তা, ব্যবসায়িক প্রথমিক ধারণা ও পরামর্শ এবং শিক্ষা ক্ষেত্রে সহায়তা ও পরামর্শ প্রদানের প্রত্যয় নিয়ে যেকোনো ইতিবাচক, সৃষ্টিশীল, মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি যেকোনো অন্যায়, শাষোণ, নিপীড়ন, দুর্নীতি, সামাজিক অনাচার ও সমস্যা সমাধানে এবং ন্যায়বিচার নিশ্চিত ও সহায়তা করতে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন 'ডায়নামিক ইউথ প্লাটফর্ম' বদ্ধপরিকর।
মানুষ হিসেবে আমরা সংঘবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করি। একক ভাবে বসবাস করতে নানা বাধা-বিপত্তির কারণে হিমশিম খেতে হয়। আমাদের প্রত্যেকেরই মনের ভেতর একটা সুপ্ত প্রতিভা ও সৎ ইচ্ছা রয়েছে মানুষের জন্য কোন কিছু করার, নিজেকে সম্মানীত জায়গায় প্রতিষ্টিত করার। আমরা সকলেই ক্রিয়েটিভ ভিন্ন কিছু করে তাক লাগাতে পছন্দ করি। তবে সবকিছুর মূলেই প্রথমে রয়েছে ব্যক্তিগত স্বার্থ, দ্বিতীয়ত রয়েছে পর উপকার। যেমন আমাদের ব্যক্তিগত কিছু হলে আমরা আনন্দ পাই। তেমনি অপরের জন্য কোন কিছু করতে পারলে আত্মতৃপ্তি অনুভব করি। শিক্ষাজীবন ও পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, পরিচিতি, জানাশোনা, পরিচিত ব্যক্তিদের মাধ্যমে কোনো-না-কোনোভাবে নিজ উপকারে অথবা অন্য কারো উপকারে পরামর্শ বা সহায়তা প্রদান করা যায় কিংবা কারো জন্য কোন কিছু করার অনুরোধ করা সম্ভব হয় যা আমাদের দেশের জনসাধারণের জন্য তথা দেশের জন্য ক্ষুদ্র পরিসরে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কাজ করতে পারি।
স্বশরীরে কারো উপকার করা, কাউকে পেছন থেকে সাহস জোগানো বা সহযোগিতা করা, কিংবা পরোক্ষভাবে কারো উপকারে আসা, অথবা কাউকে পরামর্শ দিয়ে সুবিধা প্রদান করা কিংবা সঠিক পথ দেখানো কোন অংশে কম নয়। যা করার আমাদের প্রত্যকেরই সৎ ইচ্ছে ও চিন্তা চেতনা রয়েছে কিন্তু এককভাবে কোন কিছু করা সম্ভব নয়। তবে একক ভাবে যা কিছু করা অসম্ভব তা সকলে মিলে করা সম্ভব। দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। দশের লাঠি একের বোঝা।
'ডায়নামিক ইউথ প্লাটফর্ম’ এর লক্ষ ও উদ্দেশ্যঃ
স্বেচ্ছাসেবী ও কমিউনিটি সংগঠন 'ডায়নামিক ইউথ প্লাটফর্ম' সমাজের ভুক্তভোগী, হতদরিদ্র্য, নিঃস্ব, ও নিপীড়িত আসহায় মানুষদের যে কোন নৈতিক ও যৌক্তিক প্রয়োজনে আইনগত পরামর্শ ও সহায়তা, মেডিকেল সাধারণ পরামর্শ ও সহায়তা, ব্যবসায়িক প্রথমিক ধারণা ও পরামর্শ এবং শিক্ষা ক্ষেত্রে সহায়তা ও পরামর্শ প্রদানের প্রত্যয় নিয়ে যেকোনো ইতিবাচক, সৃষ্টিশীল, মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি যেকোনো অন্যায়, শাষোণ, নিপীড়ন, দুর্নীতি, সামাজিক অনাচার ও সমস্যা সমাধানে এবং ন্যায়বিচার নিশ্চিত ও সহায়তা করতে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন 'ডায়নামিক ইউথ প্লাটফর্ম'বদ্ধপরিকর।
ডায়নামিক ইউথ প্লাটফর্ম – ডিওয়াইপি’র সদস্যবৃন্দ প্রস্তাবনা উল্লেখিত লক্ষ ও উদ্দেশ্য পূরণ করতে ৪টি সার্ভিস টিম নিন্ম বর্ণিত বিবিধ সাভিস প্রধান করতে স্বেচ্ছাসেবী হয়ে কাজ করবে।
১। এডুকেশন সার্ভিস টিমঃ
বিশ্ববিদ্যালয় শিক্ষা সংক্রান্ত যে কোন ধরণের তথ্য ও পরামর্শ প্রধান ও বিষয় ভিত্তিক অধ্যায়ন বা পড়াশোনার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা এবং ভবিশৎ সঠিক সিদ্ধান্ত গঠনে পথনির্দেশনা প্রদান সংক্রান্ত কাজ পরিচালনা করবে। এচাড়াও প্রশিক্ষণ ও সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করবেন।
২। লিগ্যাল সার্ভিস টিমঃ
ন্যয় বিচার নিশ্চিতের প্রত্যয় নিয়ে যারা দারিদ্র্য, নিঃস্ব, অর্থের অভাবে নিজের অধিকার অর্জনের জন্য আইনের আশ্রয় নিতে পারছে না তাদের আইনগত সঠিক পরামর্শ ও সহায়তা প্রদান। সকল নাগরিকের আইনজানা কর্তব্য। আইন জানে না বলে আইন থেকে রক্ষা পাওয়া কারো পক্ষেই সম্ভব নয়। সকল নাগরিকের ডিফেন্স বা প্রতিরক্ষার অধিকার রয়েছে। বহু সংখ্যক লোক আছেন যারা সঠিক পরামর্শ পাচ্ছে না কিংবা অনেকে রয়েছেন যারা সরাসরি নিজেকে কারো সামনে উপস্থাপন করতে পারছে না। তাদের আইনগত সঠিক পরামর্শ ও সহায়তা প্রদান। প্রয়োজনে প্রশাসনের সহযোগীতায় তাদের সহায়তা করা।
৩। মেডিকেল সার্ভিস টিমঃ
প্রত্যেক নাগরিকের চিকিৎসার অধিকার রয়েছে। রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেকে বঞ্চিত হচ্ছে প্রাথমিক চিকিৎসার এচাড়াও অসহায় মানুষ যারা অর্থের অভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছে না, দেহের প্রাণ রক্তের জন্য অনেকে জীবনের কাছে হার মানতে হচ্ছে তার প্রতিরোধে স্বেচ্ছায় ব্লাড ডোনেট করা, কিংবা যারা সাধারণভাবে প্রাথমিক চিকিৎসার গ্রহণে বার্থ হচ্ছে তাদের জন্য আমাদের পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রধানের লক্ষে এই টিম কাজ করবে। এছাড়াও সাধারণ মানুষ, আমাদের সংগঠন সহ অন্যান্যদের অনলাইন স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান।
৪। বিজনেস সার্ভিস টিমঃ
এছাড়াও আমাদের প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থ, সম্ভাবনা, প্রয়োজন কিংবা সাধারণ মানুষের উপকারার্থে। এবং সকলের ব্যক্তিগত আত্মকর্মসংস্থানসহ অসহায় মানুষদের আত্মকর্মসংস্থানে সুযোগ-সুবিদা বা পরামর্শ ও সহায়তা প্রদান। সর্বোপরি সদস্য ও সাধারণ মানুষের জন্য ব্যাবসায়িক পরামর্শ কিংবা সুযোগ-সুবিধা প্রদান লক্ষ্যে।
'ডায়নামিক ইউথ প্লাটফর্ম’ এর সার্ভিস টিম ও ইউনিট সমূহঃ
১। ডিওয়াইপি কেন্দ্রীয় ইউনিট
২। ডিওয়াইপি কেন্দ্রীয় সার্ভিস টিম
৩। ডিওয়াইপি বিভাগীয় টিম
৩। ডিওয়াইপি বিশ্ববিদ্যালয় ইউনিট
৪। ডিওয়াইপি জেলা ইউনিট
সাংগঠনিক কাঠামোর বিবরণ আলোচনা সাপেক্ষে গঠণ করা হবে।
আর্থিক ব্যবস্থাপনাঃ
মিটিং এর মাধ্যমে আলোচনা সাপেক্ষে অন্তভূক্ত করা হবে।
বিধি ও আইনের প্রাধান্যতাঃ
অত্র গঠনতন্ত্রের যা-কিছু উল্লেখ থাকুক না কেন উক্ত সংস্থাটি ১৯৬১ সনের ৪৬নং অধ্যাদেশের আওতায় এবং দেশের প্রচলিত আইনানুযায়ী ও সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে সকল কার্যক্রম পরিচালিত হবে।
গঠণতন্ত্রঃ শীঘ্রই মিটিং এর মাধ্যমে আলোচনা করে পাশ করা হবে।
সদস্য হওয়ার যোগ্যতা :
জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক নিম্নে বর্ণিত শর্তে এ সংস্থার সদস্য হতে পারবেন।
ক) নূন্যতম ১৮ (আঠার) বছর বয়ষ্ক (ভোটাধিকার)।
খ) উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে (আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত নহে)।
গ) সুস্থ্য মস্তিষ্কের অধিকারী হতে হবে (পাগল ও উম্মাদ নহে)।
ঘ) সংস্থার আদর্শ ও উদ্দেশ্য এবং গঠনতন্ত্রের প্রতি অনুগত হতে হবে।
ঙ) নির্ধারিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে।
চ) সংস্থার অর্পিত দায়িত্ব সক্রিয় ভাবে পালন।
ছ) সমাজকল্যাণ ও মানব সেবায় নিবেদিত।
জ) দয়িত্বপ্রাপ্ত মনিটরের নিকট কার্যক্রমের তথ্য বা প্রতিবেদন প্রদান করবেন।
একা অসম্ভবকেও সকলে মিলে সম্ভব। সকলের সহযোগিতা কামনা করছি।দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। দশের লাঠি একের বোঝা।
বিঃ দ্রঃ পরিবর্তন ও পরিবর্ধন মিটিং ও আলোচানা সাপেক্ষে হবে।